নিখোঁজের ৩দিন পর দেবীদ্বারে গোমতী নদী থেকে ভাসমান অবস্থায় ষাটোর্ধ এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম’র নেতৃত্বে একদল পুলিশ দেবীদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের কালিকাপুর গোমতী নদীর লোহার ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করে। নিখোজঁ বৃদ্ধার মরদেহ সনাক্ত করেছেন তার স্বজনেরা। বৃদ্ধার নাম হোছনেয়ারা বেগম (৬৮), তিনি কুমিল্লার
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৪৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ শতাংশ। দেশে এখন পর্যন্ত
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি মামলা করা হয়েছে। ৭ জুন দুই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তী মামলার এজাহার গ্রহণ করেন এবং নিউমার্কেট থানা পুলিশকে মামলাগুলো তদন্ত করে ৭ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে, বুধবার রাতে
ঘোড়াশাল ও পলাশ, দুটি আলাদা ইউরিয়া সার কারখানাকে এক করার মাধ্যমে, উচ্চ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আধুনিক সার কারখানা নির্মাণ করতে চায় সরকার। তারই অংশ হিসেবে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার প্রকল্পের উদ্বোধন করেন তিনি।এ সময় বিসিক প্রধান কার্যালয় ও মাদারীপুর জেলায় বিসিক শিল্প এলাকার উদ্বোধন
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির এর বিরুদ্ধে গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে হত্যার হুমকি দেয়ার মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন
চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আদেশ দেন। রাসেলের আইনজীবী আহসান হাবীব জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৯ মামলায় রাসেলের জামিন মঞ্জুর হয়েছে। তবে আরও মামলায় গ্রেপ্তার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না। কারামুক্ত হতে কতগুলো মামলায় জামিন পেতে হবে জানতে চাইলে
করোনায় সৃষ্ট বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও সরকারের গৃহীত পদক্ষেপে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফাটিলাইজার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিল্প মন্ত্রণালয় কর্তৃক সমাপ্তকৃত চারটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি, সে সময় বাংলাদেশ উন্নয়নশীল
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি হতে চান সাবেক সাধারন সম্পাদক আব্দুল হামিদ। নিজের সক্ষমতা প্রমাণে ইউনিয়ন পর্যায়ের নেতাদের দ্বারা চিঠি পাঠান বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে। যোদিও বিএনপির গঠনতন্ত্রে এরকমভাবে প্রার্থী নির্ধারণের কোনো সুযোগ নেই। চিঠি আকারে এই আবেদন প্রদানের বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে নানামুখী বিতর্কের সূত্রপাত হয়েছে। জেলা বিএনপির সভাপতি/সাধারন সম্পাদক বরাবর লেখা চিঠিতে ছিলো ইউনিয়ন পর্যায়ের ৫১ জন নেতার
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বহিস্কৃত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফারুকুুজ্জামান ফরিদ ও তার গাড়ি চালক শাহীনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ধর্ষিতা নিজে বাদি হয়ে ঝিনাইদহ থানায় এই মামলা দায়ের করেন। এর আগে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া ধর্ষিতা নারীর দেওয়া বক্তব্যর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম্যে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ৩৪ বয়ছর ওই নারী জানান, বিচার চাইতে
টানা প্রায় দুই মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ সেনাদের তীব্র হামলায় পূর্ব ইউরোপের এই দেশটি অনেকটাই বিপর্যস্ত। পরাশক্তি রাশিয়াকে মোকাবিলায় পশ্চিমা দেশগুলো অস্ত্র ও নিষেধাজ্ঞা নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ালেও রুশ অভিযান তাতে বন্ধ হয়নি। আর তাই পশ্চিমা নেতাদের ব্যক্তিগত আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেওয়া হয়েছে যুদ্ধাপরাধী তকমাও। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবার পুতিনকে
বিএনপি নেতাদের নিয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২১ এপ্রিল) শহীদ জিয়ার সমাধিতে ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটির শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে, বুধবার জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার বলেন, বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর আমাকে উদ্ধৃত্ত করে দলটির নেতারা গণমাধ্যমে
এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) অনিশ্চিত। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, নভেম্বরের ৩ মাস আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।বৃহস্পতিবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। বিস্তারিত আসছে…
পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে। তবে দেশের সবচেয়ে দীর্ঘতম এই সেতু পার হতে লাগবে বড় অঙ্কের টোল। সেতু বিভাগের নির্ধারণ করা টোলের হার অনুসারে, বর্তমানে ফেরিতে পদ্মা নদী পার হতে যে টাকা লাগে, সেতু পার হতে এর চেয়ে গড়ে দেড় গুণ বেশি টাকা খরচ করতে হবে। আর দ্বিতীয় দীর্ঘতম বঙ্গবন্ধু সেতুর টোলের সঙ্গে
যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ তিন জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) ও তাদের দুই বছর বয়সী শিশু ফাতেমা।বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের
রোজার দিন, বেলা ১২টার আগে আড়মোড়া ভাঙে না শপিং সেন্টারগুলোর! সেখানে সকাল পৌনে দশটার সময় মচ্ছব পড়ে গেছে রাজধানীর বসুন্ধরা শপিংমলের সিনেপ্লেক্সের সামনে। ১০টা না বাজতেই কাউন্টারের সামনে বিশাল লাইন। পাশে জটলা। কারণ ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। হলিউডের এ ছবিটি সারাবিশ্বে মুক্তি পাবে আগামী ৬ মে। বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্স একই দিন পর্দায় তুলবে এটি। এ কারণে আজ (২১
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রায় দুই মাসের মাথায় নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। পামাণবিক সক্ষমতা সম্পন্ন নতুন এই রুশ ক্ষেপণাস্ত্রের নাম ‘সারমাত’। অত্যাধুনিক এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রকে বিশ্বসেরা বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, এই ক্ষেপণাস্ত্রের কারণে মস্কোর শত্রুরা থেমে যাবে এবং (কোনো পদক্ষেপ নেওয়ার আগে) দ্বিতীয়বার চিন্তা করবে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আলমমারা এলাকায় র্যাবের গাড়িতে ডাকাত সদস্যদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (২০ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেছেন নিহত ব্যাক্তি ডাকাত দলের সর্দার কাওসার হোসেন। তিনি জানান, রাতে
হাইতিতে বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের একটি ব্যস্ত রাস্তায় বিমানটি আঁছড়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছোট ওই বিমানটির পাইলটও রয়েছেন।বৃহস্পতিবার (২১ এপ্রিল) ক্যারিবীয় দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হাইতির সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, হাইতির শহর জ্যাকমেলের উদ্দেশে স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ৪৪ মিনিটে রাজধানী পোর্ট-অব-প্রিন্সের
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে মহাসড়কের চান্দিনার অংশে সড়কের দুই পাশে এ যানজটের সৃষ্টি হয়।সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের নিমসার থেকে চান্দিনার ইলিয়টগঞ্জ পর্যন্ত থেমে থেমে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রীরা। কুমিল্লা পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশ সুপার একেএম
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে দুই দিন বন্ধ থাকার পর ফের খুলেছে নিউমার্কেট।বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে নিউমার্কেট ও আশেপাশের মার্কেটের দোকানগুলো খুলতে শুরু করেন ব্যবসায়ীরা। সরেজমিনে দেখা যায়, দোকানপাট খোলা হচ্ছে। ঈদকে সামনে রেখে কিছু কিছু দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া নিউমার্কেট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।ব্যবসায়ীরা বলছেন, গত দুই দিন
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মোরসালিন (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি দোকান কর্মচারী ছিলেন। এ নিয়ে নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হলো। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর ৪টা ৩৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মোরসালিনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। নিহত
রমজান মাসের ২০ রোজায় মসজিদে ইতেকাফ শুরু করবে মুমিন। এদিন ইফতারের আগেই ইতেকাফে আগ্রহীদের মসজিদে চলে যেতে হবে। ইতেকাফই একমাত্র ইবাদত, যার মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার একান্ত নিবিড় সর্ম্পক তৈরি হয়। মুমিন পায় মর্যাদার রাত 'লাইলাতুল কদর'। আল্লাহর সঙ্গে বান্দার ঘনিষ্ট সম্পর্ক তৈরির পাশাপাশি ইতেকাফের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো পবিত্র লাইলাতুল কদর পাওয়া। এ রাত যে হাজার মাসের চেয়েও উত্তম।
নিউমার্কেটে সংঘাতের ঘটনা নিষ্পত্তির লক্ষ্যে ঢাকা কলেজ কর্তৃপক্ষে সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ। বুধবার রাত ১২টার দিকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে রাত সাড়ে আটটার পরে এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে ভেন্যু ঠিক না হয়ায় এ বৈঠক পিছিয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। বৈঠকের আগে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়েও বৈঠক করেছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির