বরিশালসহ বিভাগের ছয় জেলায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে মাঠে নেমেছে স্বাস্থ্য অধিদফতর। জেলাসহ সকল উপজেলায় শনিবার সকাল থেকে সিভিল সার্জনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে। তবে দিন শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাব অনুযায়ী বরিশাল বিভাগের ছয় জেলায় অনুমোদনকৃত ডায়াগনস্টিকের সংখ্যা ৫৭২টি, আর ক্লিনিকের সংখ্যা ২১১টি।
যশোরের কেশবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরিাধ, ইভটিজিং প্রতিরোধ ও কৈশরকালীন স্বাস্থ্য সচেতনামূলক প্রশিক্ষণ শনিবার ২৮ মে সকালে উপজেলার পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক শওকত হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহসান উল্লাহ সানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
ঘটনার তদন্ত ছাড়াই প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে প্রথম শ্রেণীর ঠিকাদারের বিরুদ্ধে একের পর এক চুরির মামলা গ্রহনের অভিযোগ উঠেছে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.মো. মাসুদুজ্জামান মিলুর বিরুদ্ধে। ওই ঠিকাদারের কাছ থেকে দাবীকৃত মাসোহারা না পেয়ে এমন ঘটনা ঘটাচ্ছেন বলে দাবী ঠিকাদারের। শনিবার বেলা সাড়ে ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন
আশাশুনি উপজেলার অধিকাংশ মৎস্য সেটে ও ডিপোয় বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশকৃত করা মাছ ক্রয় বিক্রয় হচ্ছে। কেউ নির্ভেজাল বাগদা চিংড়ী খেতে চাইলে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অপদ্রব্য পুশকৃত মাছ বিদেশে রপ্তানী হলে রপ্তানী মার্কেট হারানোর শংকা বিরাজ করছে। বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশের ঘটনা আশাশুনিতে নতুন নয়। প্রতি বছরই অধিকাংশ মাছের ডেিপা, মাছের ব্যাপারীর নিজস্ব ঘর ও মৎস্য সেটে চিংড়ীতে অপদ্রব্য পুশ
অবৈধ’ অর্থাৎ অনিবন্ধিত ও নবায়নবিহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বেঁধে দেওয়া সেই সময় শেষ হচ্ছে রোববার (২৯ মে)। এর মধ্যেও যেসব অবৈধ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হবে না, সেসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর। শনিবার (২৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন
বাংলাদেশের মতো একটি দেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় জনগণের ধিক্কারে মাথা খারাপ হয়ে গেছে বিএনপির বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।শনিবার (২৮ মে) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু নির্মাণ কাজে বাধা দিতে বিভিন্ন ষড়যন্ত্র করেছে বিএনপি। বিশ্বব্যাংক থেকে শুরু করে বিশ্বের অর্থলগ্নীকারী গোষ্ঠীকে
ইমরান খান লংমার্চ বাতিল করার পর প্রশ্ন উঠেছে তিনি সরকারের সঙ্গে গোপনে চুক্তি করেছেন। এর জবাবে গতকাল পেশোয়ারে এক সংবাদ সম্মেলন করেন ইমরান খান। তিনি দাবি করে বলেছেন, ‘আমার কর্মীরা আমাকে প্রশ্ন করছেন, কেন আমি আজাদি মার্চ তুলে নিলাম। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ১২৬ দিন অবস্থান ধর্মঘট করা মানুষ। এবারও সেই কাজটি করা আমার জন্য কঠিন কিছু নয়। তবে
অটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূলে বারমুডা, ফ্লোরিডা এবং পুয়ের্তো রিকোর মাঝামাঝি জায়গা বারমুডা ট্রায়াঙ্গল। এই জায়গাটিকে ঘিরে রহস্য আর অলৌকিক ঘটনার গল্পের শেষ নেই। এখান থেকে নাকি কোনো জাহাজ বা বিমান আর ফিরে আসতে পারে না। এমনটি হয়েছে বহুবার। তবে এই ভয় কাটাতে ক্রুজ সংস্থা নরওয়েজিয়ান প্রাইমা লাইনার বিতর্কিত বারমুডা ট্রায়াঙ্গলে ভ্রমণের ট্যুর প্যাকেজ নিয়ে হাজির। সংস্থাটির দাবি, এখান থেকে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কথিত গণ-আন্দোলন সৃষ্টি করে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি।’ আজ শনিবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে এ কথা বলেন। ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের
একসময় পরিবহন সেক্টরে ব্যাপক হারে চাঁদাবাজি হতো। আমরা তা বন্ধ করেছি। বর্তমানে সড়ক ও নৌবন্দরে ইজারাদাররা চাঁদাবাজি করছে। তাদের গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার (২৮ মে) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খান। এই সংসদ সদস্য বলেন, শ্রমিক সংগঠন পরিচালনার জন্য নির্ধারিত
আগামী ২০২৩ সালের আগেই সরকার পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর।শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নূর বলেন, ছাত্রলীগ-যুবলীগকে সরকার ঘোড়ার মতো রাস্তায় নামিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন কীভাবে তারা সুপ্রিম কোর্টকে রক্তাক্ত করেছে। তাদের পরিচয় প্রকাশ্যে আসার পরেও এখনো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির নেতাদের লাগাতার মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।শুক্রবার(২৭ মে) বিকেলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভর সভাপতিত্বে
প্রয়াত সাংবাদিক, সাহিত্যিক ও গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। বিকেল তিনটা পর্যন্ত এখানে মরদেহ রাখা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং গার্ড অব অনার দেওয়ার পর বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার (২৮ মে) বেলা ১১টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত
প্রয়াত সাংবাদিক, সাহিত্যিক ও গীতিকার আবদুল গাফফার চৌধুরীর মরদেহ লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ঢাকায় এসে পৌঁছেছে।মরদেহ শনিবার (২৮ মে) সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।এরআগে শুক্রবার (২৭ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টার দিকে গাফফার চৌধুরীর মরদেহটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে (বিজি ২০২) ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হয়। বাংলাদেশ হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আবদুল গাফফার
আগামী ৩০ মে হচ্ছে না ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক বৈঠক।ভারতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার (২৮ মে) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) কমিটির সভা বাতিল করা হয়েছে। এটি আগামী ১৮-১৯ জুন হবে।তবে কী কারণে নির্ধারিত তারিখে বৈঠক হচ্ছে না তা জানা যায়নি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার (২৮
অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষনা, মৌলিক অধিকার নিশ্চিত আসন্ন বাজেটে সংবিধান ও আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন ও বিধিমালা প্রণয়ণের দাবি জানিয়েছেন শ্রমিক সংগঠনসহ শ্রমিকরা। শুক্রবার বিকেলে আশুলিয়া প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যাগে সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি খাইরুল মামুন মিন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় র্যাবের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া র্যাব সদস্যের ছিনতাই হওয়া পিস্তলসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধারের তথ্যও দিয়েছে র্যাব। এ ঘটনায় স্থানীয় জোরারগঞ্জ থানায় ৩টি মামলা দায়ের করা হচ্ছে। র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত ১৩ জনকে
মহান একুশের অমর সংগীতের রচয়িতা, বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক, ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে তার প্রতি গার্ড অফ অনার প্রদান করা হবে। এর আগে সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশ হাই কমিশন লন্ডন-এর সার্বিক তত্ত্বাবধানে গাফফার চৌধুরীর মরদেহ সকাল ১১টায় বিমান বাংলাদেশ
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় কোরবানী ঈদের আগেই বাড়তে শুরু করেছে সব ধরনের মসলার দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি মসলার দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় মসলার দাম বেড়েছে। হঠাৎ করে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। শুক্রবার (২৭ মে) সকালে হিলির মসলার বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ভারতীয় আমদানী করা
কক্সবাজারে সীমান্তে জব্দ করা প্রায় ৪০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। শুক্রবার (২৭ মে) দুপুরে কক্সবাজারের রামু ৩০ বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯০ লাখ ৮০ হাজার ৪৭৭ পিস ইয়াবা, ২৩ কেজি ৭৫২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৬ হাজার ৭৬৭ ক্যান বিয়ার, ১ হাজার ৩৩৯ বোতল
গম রফতানিতে নিষেধাজ্ঞা দিলেও সেটি সরিয়ে অতিদ্রুত ১০ লাখ টন গম রফতানির সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরমধ্যে ৫ থেকে ৬ লাখ টন গম বাংলাদেশে রফতানি করা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। শুক্রবার সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল সুইজারল্যান্ডের দাভোস থেকে দেশে ফিরলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এর আগে গত ১৪
ইউক্রেনের কৃষকদের হাতে বর্তমানে ২০ মিলিয়ন টন শস্য আছে যেগুলো যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে আসতে পারছে না। অন্যদিকে দেশটিতে আবার নতুন ফসল কাটার সময় হয়েছে। বিশ্ববাজারে খাদ্যশস্য সরবরাহের ক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ববাজারে ইউক্রেন যেসব শস্য বড় আকারে রপ্তানি করে তার মধ্যে রয়েছে - সানফ্লাওয়ার অয়েল, ভুট্টা, গম এবং বার্লি। খবর বিবিসির। অন্যদিকে একই শস্য বিশ্ববাজারে বড় আকারে সরবরাহ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ফিরোজ সিকদার (২৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুর ১২ টার দিকে সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ফিরোজ সিকদার পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মৃত্যু মিলন সিকদারের ছেলে। পেশায় তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ফিরোজ ও তার সাত বন্ধু কুয়াকাটায় ঘুরতে এসে হোটেল রয়েল
আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করেছেন। অনেকটা গোপনেই নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে সেরেছেন তিনি। তার বরের নাম আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। সানাইয়ের পৈত্রিক নিবাস নীলফামারীতে। আবার তার বর মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকায়। শুক্রবার (২৭ মে) পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। গত বছর অভিনয় ছেড়ে