২৪ ঘণ্টায় সারা দেশে ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫০৬ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ।এ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল। শুক্রবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
সকাল থেকে রৌদ্রজ্জ্বল দিন দেখা গেলেও রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।শুক্রবার (২২ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে দমকা হওয়াসহ বৃষ্টি শুরু হয়।শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২২ এপ্রিল) সকালে তাদের জেল হাজতে প্রেরন করেন হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে ওই উপজেলার মেডিকেল মোড়ে বৈশাখী হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হাসানুল আলম খান জুয়েলের উপর হামলার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান
বেশ কিছুদিন ধরে ভারতে হিজাব বিতর্ক চলছে। এর মধ্যেই ঘটছে নিত্য নতুন ঘটনা। এবার হিজাব পরে পরীক্ষাকেন্দ্রে যাওয়ায় পরীক্ষাই দিতে পারলেন না দুই শিক্ষার্থী। হলেই ঢুকতে দেওয়া হয়নি তাদের। শুক্রবার (২২ এপ্রিল) কর্ণাটক বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার আগেই রাজ্যটির শিক্ষামন্ত্রী বি সি নাগেশ জানিয়ে দিয়েছিলেন, কোনো পরীক্ষার্থী হিজাব পরে এলে তাকে হলে ঢুকতে দেওয়া হবে না। সব শিক্ষার্থীকে
আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। দেশ, জাতি ও ইসলামের জন্য কাজের অংশ হিসেবেই নির্বাচন করতে চান বলে জানান তিনি। তবে আসন্ন সংসদ নির্বাচনে কোনও দলের হয়ে মনোনয়ন চাইবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সেটা নিশ্চিত করে বলেননি। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর এলাকায় ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের
চলছে ঈদের বাজার। নিজের ও প্রিয়জনদের জন্য পছন্দের জিনিস কিনতে দোকানে ভিড় ক্রেতাদের। সকাল থেকেই ক্রেতাদের সরব উপস্থিতি আর বিক্রেতাদের হাঁকডাক। সব মিলে সেই পুরোনো রূপ ফিরে পেয়েছে রাজধানীর নিউ মার্কেট।শুক্রবার (২২ এপ্রিল) সকালে নিউ মার্কেট ও আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র চোখে পড়ে। এই মুহূর্তে ঈদের বাজার ধরতে মরিয়া ব্যবসায়ীরা। খুচরা বাজারে ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে ব্যাপক প্রস্তুতির
দিল্লিতে প্রকাশ্য দিবালোকে সন্তানের সামনে তার মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর ঘাতক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে দিল্লির দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দুপুরে সাগরপুর পুলিশ স্টেশনে ফোন আসে যে, এক নারীকে কোপানো হয়েছে। ফোন পাওয়ার পর দ্রুতই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিদেশিদের সঙ্গে যোগসাজশ করে এই সরকার ক্ষমতায় এসেছে। তিনি বৃহস্পতিবার রাতে লাহোর শহরে তেহরিকে ইনসাফ পার্টি আয়োজিত এক বিশাল জনসমাবেশে এ মন্তব্য করেন। ইমরান খান বলেন, বিদেশি ষড়যন্ত্রে ক্ষমতায় আসা এই সরকারকে কখনই বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেবে না তার দল। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রশ্নফাঁসের তথ্যটি সম্পূর্ণ গুজব। সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি। যদি কারও কাছে তথ্য থাকে, আমাদেরকে জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নেবো।’ শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১টায় প্রথম
বাজারে দাম বেড়েছে চিনি, দেশি মুসুরির ডাল ও মুরগির। কমেছে ডিম ও সবজির দাম।এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।শুক্রবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এমন চিত্র উঠে এসেছে। বাজারে সবজির দাম কম থাকলেও বেশি দামে এখনও বিক্রি হচ্ছে বেগুন। এসব বাজারে শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা। লম্বা বেগুনের কেজি বিক্রি
শুধু করোনা ভাইরাসের টিকা নয়, সব ধরনের টিকাই দেশে উৎপাদন করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহাখালী তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষায় এবার
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রতি মাসে ইউক্রেনের ৭০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। রাশিয়ার আক্রমণের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে এই অর্থ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিশ্বব্যাংকের একটি ফোরামে দেওয়া ভার্চুয়াল বক্তৃতায় একথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। শুক্রবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বক্তব্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, বিশ্ব সম্প্রদায়ের অবিলম্বে রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশে তরুণদের মধ্যে ধূমপানসহ তামাকপণ্য ব্যবহারের হার বাড়ছে। যা দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় হুমকি। তাদের রক্ষা করতে হলে তামাক নিয়ন্ত্রণ করতেই হবে। এ জন্য এখন থেকেই উদ্যোগ গ্রহণ করতে হবে। সবার মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে শক্তিশালী করার পাশাপাশি, বাস্তবে এর প্রয়োগও জরুরি। বৃহস্পতিবার নিজ দপ্তরে ‘বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬২ লাখ ৩৫ হাজার ৩৫৯ জনের।এ ছাড়া নতুন করে আরও ৭ লাখ ৯৭ হাজার ৩২২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৪৯৬ জন।শুক্রবার (২২ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শুরুর পর থেকে স্থানীয় সময় ২০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ৫ হাজার ২৬৪ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) এ তথ্য জানায়।ওএইচসিএইচআরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রুশ হামলায় ইউক্রেনের ২৩৪৫ বেসামরিক লোক নিহত এবং ২৯১৯ জন আহত হয়েছে। ওএইচসিএইচআর বলছে, বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে অধিকাংশ বেসামরিক লোকের হতাহতের ঘটনা
সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ ২০২০-এর লিখিত পরীক্ষা শুরু হয়েছে।এরমধ্যে প্রথম ধাপে আজ শুক্রবার (২২ এপ্রিল) ২২ জেলায় ও দ্বিতীয় ধাপে ২০ মে ৩০ জেলায় এবং ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ জেলায়। তিনধাপের এই নিয়োগ পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত ।বৃহস্পতিবার (২১ এপ্রিল) সচিবালয়ের সম্মেলন কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী
মুমিনের সৌভাগ্যের মাস রমজান। দেখতে দেখতে রহমত ও মাগফেরাতের দশক বিদায় নিয়েছে। শুরু হবে লাইলাতুল কদর পাওয়ার প্রচেষ্টা। কারণ মুমিন রোজাদারের চূড়ান্ত চাওয়া 'লাইলাতুল কদর' পাওয়া। আর সব মুমিনের চাওয়া ও প্রত্যাশা হলো এ দশকেই নাজাত পাওয়া এবং লাইলাতুল পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করা। কিন্তু লাইলাতুর কদর পেতে মুমিনের প্রত্যাশা কী? নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার প্রত্যাশায় প্রচুর ইবাদত-বন্দেগি
বুধবার থেকে শুরু হওয়া রাজ্যের শিল্প সম্মেলন (বিজিবিএস) নিয়ে বড় আশা দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববাংলা কনভেনশন কেন্দ্রে ২০ এবং ২১ এপ্রিল বসেছে বিজিবিএসের আসর। আর এই সম্মেলনের প্রথম দিনই একের পর এক শিল্প প্রস্তাব এসেছে রাজ্যের কাছে। শিল্পপতিদের মধ্যে উল্লেখযোগ্য মুখ ছিলেন গৌতম আদানি, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কারা। ব্রিটেন থেকে এসেছে শিল্পপতিদের একটি বিরাট প্রতিনিধি দল। এই পরিস্থিতিতে সম্মেলনের
মামার মৃত্যুর আগেই উঠোনে থাকা রান্নাঘরে গর্ত খুঁড়ে রাখল ভাগ্নে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাণাঘাট থানার কুপার্স পুরসভার চার নম্বর ওয়ার্ডে। বিষয়টি জানাজানি হতেই তাঁদের বাড়ি চলে আসেন পুলিস কর্মীরা। এরপর মামাকে গৃহবন্দি এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সেই বৃদ্ধের। মৃতের নাম মন্টু শিকদার (৬০)। আত্মীয় ও প্রতিবেশীদের
নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল বৃহস্পতিবার থানা প্রাঙ্গনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, এসিল্যান্ড কাজী মোহাম্মদ অনিক
সরকারি অনুমোদন ছাড়া ভিডিও গেইমগুলোর লাইভস্ট্রিম নিষিদ্ধ করেছে চীন। অপ্রাপ্তবয়স্ক গেইমার ও ইন্টারনেট ব্যবহারকারীদের ‘আসক্তি’ মোকাবেলায় নতুন বিধান চালু করেছে দেশটি। গেল মার্চেই অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গেইমিংসহ লাইভস্ট্রিম ও সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল চীন সরকার। সে সময়ে প্রস্তাবিত পরিবর্তনগুলোর বিষয়ে দেশের জনগণের মতামত চেয়েছিল সরকার। এখন সেই ঘোষণার কিছু অংশের বাস্তবায়ন হচ্ছে বলে মন্তব্য করেছে গেইমিং বিষয়ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘দল ভেঙে’ যাওয়ার শঙ্কা রয়েছে বিএনপির। ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়ায় এই শঙ্কা করছেন নেতারা। দলের হাইকমান্ডের সাম্প্রতিক বেশ কয়েকটি সিদ্ধান্তে এই অবস্থা স্পষ্ট হয়েছে। এই শঙ্কা থেকে বিএনপির শীর্ষনেতৃত্ব ইতোমধ্যে আস্থাভাজন কয়েকজন নেতাকে নজরদারি করার দায়িত্ব দিয়েছেন। সংশ্লিষ্টরা কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, কোন প্রোগ্রামে অংশ নিচ্ছেন—
কুমিল্লার দেবীদ্বারে কর্মরত এক সাংবাদিককে লাঞ্চিত করাসহ হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দেবীদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে জানা গেছে, প্রকাশিত সংবাদের জেরধরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের সিটার মতিনের ছেলে আশিকুর রহমান এ হামলা ও হুমকি দেন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবীদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক বিল্লাল হোসেন। দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর
রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস পালিত হয়েছে। উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নির্মিত ‘গোয়ালন্দ সম্মুখ যুদ্ধ ও প্রতিরোধ স্মৃতি মুক্তিযোদ্ধা ভাস্কর্য’ স্থানে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে ভাষ্কর্য নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রকৌশলী জুয়েল বাহাদুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের