শুক্রবার, ৫ জুন, ২০২৬২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ঈদ শুভেচ্ছা বার্তা বিশ্বনেতাদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২২, ২৩:৫০

শেয়ার করুনঃ
ঈদ শুভেচ্ছা বার্তা বিশ্বনেতাদের

বিশ্বের ১৮০ কোটি মুসলিম উদযাপন করছে পবিত্র ঈদুল আজহা। সেই উদযাপনে শামিল হয়েছে বিশ্বের সব দেশ। ঈদুল আজহাকে সামনে রেখে বিশ্বনেতারাও মুসলিমদের জানাচ্ছেন ঈদের শুভেচ্ছা।

আসসালাইমু আলাইকুম দিয়ে শুরু করা ঈদ বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আজ কানাডার মুসলিমসহ বিশ্বের সর্ব প্রান্তের মুসলিমরা ঈদুল আজহা উদযাপন করছে।

আরও

ভারতের অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, বড় বিতর্ক শুরু

ভারতের অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, বড় বিতর্ক শুরু

এই মুহূর্তটি হলো প্রার্থনা, ভাগাভাগি, ত্যাগ ও সহানুভূতির। আমি জানি, অনেক মুসলিমই (কানাডিয়ান) এই পবিত্র দিনে ছুটি চান। সকালের প্রার্থনা, পরিবারের সঙ্গে একসঙ্গে নাশতা করা। এটি আমাদের সবার জন্যই গুরুতূপূর্ণ। ফলে কানাডায় মুসলিম কমিউনিটির যেই অবদান তার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার সুযোগ।

ট্রুডো আরও বলেন, আমি আশা করি, আজকে মুসলিম সম্প্রদায় তাদের প্রথা চর্চার মাধ্যমে জীবনে শান্তি ও অর্থ খুঁজে পাবে। আপনি যাদের ভালোবাসুন, তাদের যেন আরও কাছাকাছি যেতে পারেন। আমাদের পরিবার, আমি এবং আমার স্ত্রী সোফির পক্ষ থেকে আপনাদের পরিবারের সবাইকে ঈদ মোবারক।

আরও

নেতানিয়াহুকে ফোনে ‘পাগল’ বলে কটাক্ষ করেছেন ট্রাম্প

নেতানিয়াহুকে ফোনে ‘পাগল’ বলে কটাক্ষ করেছেন ট্রাম্প

বিশ্বনেতা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এক প্রেস রিলিজে যুক্তরাষ্ট্রের মুসলিমসহ বিশ্বের সব মুসলিমকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের প্রেস রিলিজে তিনি বলেন, জিল (বাইডেনের স্ত্রী) ও আমি ঈদুল আজহা উদযাপনকারী যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানাই। স্রষ্ট্রার সেবায় যারা কম সৌভাগ্যবান তাদের সঙ্গে কোরবানি ভাগ করে নেয়ার কাজটি আজকের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় একসঙ্গে কাজ করার জন্য আমাদের সাধারণ অঙ্গীকারকেই প্রতিফলিত করে।

এবারের হজ পালনকেও বাইডেন দেখছেন মহামারির বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের প্রতীক হিসেবে। তিনি প্রেস রিলিজে বলেন, যদিও করোনাভাইরাস বিধিনিষেধ রয়ে গেছে। এর পরও সাদা পোশাকে আবদ্ধ মুসলমানরা হজ পালনের জন্য দুই বছরের মধ্যে প্রথমবারের মতো জড়ো হয়েছেন। এটি মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আমরা যে অগ্রগতি করেছি এবং ভবিষ্যতে আমাদের আরও যেসব কাজ করতে হবে তার প্রতীক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সবশেষ তিনি ও তার স্ত্রী জিলের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন, আপনাকে ও আপনার প্রিয়জনদের সম্প্রদায়, উদযাপন, সহানুভূতি ও সেবায় ভরা একটি আনন্দময় ছুটির শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক, হজ মাবরুর।

এদিকে তার্কিশ ভাষায় ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে থাকা দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, কুরবাম বায়রাম (ঈদুল আজহা) উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন, যার উদযাপনের ঐতিহ্য বহু শতাব্দী ধরে অপরিবর্তিত রয়েছে। বিশ্বাসীরা এই ছুটিগুলো প্রার্থনায় কাটায়, পারিবারিক টেবিলে জড়ো হয়, বন্ধুদের আমন্ত্রণ জানায়। আতিথেয়তা, উদারতা এবং ত্যাগের মতো নৈতিক গুণাবলি যা মুসলিম পরিবারগুলোকে সর্বদা উচ্চ মর্যাদায় রাখে।

এ ছাড়াও জেলেনস্কি জানান, ইউক্রেনের সামাজিক জীবনে মুসলিমদের অংশগ্রহণমূলক ভূমিকা রয়েছে।

ঈদুল আজহায় শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ক্রেমলিনের এক প্রেস রিলিজে তিনি বলেন, ঈদুল আজহা, ছুটির দিন যা প্রাচীন ইসলামিক তীর্থযাত্রার সমাপ্তিকেই দেখায়। এর একটি গভীর নৈতিক এবং আধ্যাত্বিক অর্থ রয়েছে। এটি মানুষকে একত্রিত করতে এবং ভালোবাসা, দয়া ও করুনার স্থায়ী মূল্যবোধ সংরক্ষণ করে।

এটি খুবই আনন্দদায়ক যে রাশিয়ার মুসলিম সম্প্রদায় দেশটির মূলধারার জীবনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি তরুণ প্রজন্মকে তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ও রীতিনীতির প্রতি শ্রদ্ধা শেখানোর ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের সুস্বাস্থ্য, সাফল্য, সুখ ও সমৃদ্ধি কামনা করি। এ ছাড়াও বিশ্বের অন্য নেতারাও মুসলিম সম্প্রদায়কে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

সর্বশেষ সংবাদ

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

গোপালপুরে সংঘর্ষে নিহত ১, দুই গ্রামে ১৪৪ ধারা জারি

গোপালপুরে সংঘর্ষে নিহত ১, দুই গ্রামে ১৪৪ ধারা জারি

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারতের অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, বড় বিতর্ক শুরু

ভারতের অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, বড় বিতর্ক শুরু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের ইটানগর রাজধানী অঞ্চলে ১৫টি অননুমোদিত মসজিদ সাইট সিলগালা করেছে বিজেপি-শাসিত রাজ্য সরকার। অবৈধ বসতি স্থাপন এবং জনসংখ্যার কাঠামোগত পরিবর্তনের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর তীব্র আন্দোলনের পর এই পদক্ষেপ নেওয়া হয়। স্থানীয় আদিবাসী যুব সংগঠন অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন (এপিআইওয়াইও) দীর্ঘদিন ধরে রাজধানী অঞ্চলে অবৈধ ধর্মীয় স্থাপনা উচ্ছেদ ও অনুপ্রবেশ বন্ধের দাবিতে আন্দোলন করে

লেবাননে ইসরাইলি হামলা বন্ধের আহ্বান আইআরজিসির, যুদ্ধবিরতি প্রত্যাখ্যান

লেবাননে ইসরাইলি হামলা বন্ধের আহ্বান আইআরজিসির, যুদ্ধবিরতি প্রত্যাখ্যান

লেবাননের ওপর ইসরাইলি হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহকে বাদ দিয়ে করা ইসরাইল ও লেবাননের যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে তারা। বৃহস্পতিবার (৪ জুন) জারি করা এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইসরাইলকে অবিলম্বে লেবাননের জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে দখল করা সব এলাকা থেকে সেনা প্রত্যাহার

বিশ্ব মানচিত্র বদলের আশঙ্কা, ঝুঁকিতে একাধিক রাষ্ট্র

বিশ্ব মানচিত্র বদলের আশঙ্কা, ঝুঁকিতে একাধিক রাষ্ট্র

পৃথিবীর মানচিত্রকে অনেক সময় স্থায়ী মনে করা হলেও ইতিহাস বলছে কোনো রাষ্ট্রই চিরস্থায়ী নয়। একসময় শক্তিশালী রোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়েছে, পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ও যুগোস্লাভিয়ার মতো রাষ্ট্রও ভেঙে গেছে সময়ের পরিবর্তনে। আধুনিক যুগে জলবায়ু পরিবর্তন, জাতিগত বিভাজন, রাজনৈতিক অস্থিরতা ও ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব নতুন করে বহু দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণ ও গবেষণাভিত্তিক প্রতিবেদনে উঠে এসেছে, আগামী কয়েক দশকের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো পাঁচ নতুন দেশ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো পাঁচ নতুন দেশ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নতুন করে পাঁচটি দেশ নির্বাচিত হয়েছে। দেশগুলো হলো অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে। বুধবার (৩ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গোপন ভোটাভুটির মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচিত দেশগুলোর কার্যকাল শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এবং তারা দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। এই সময়ে তারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা

ইরান সংকট ঘিরে ওয়াশিংটন–জেরুজালেম টানাপোড়েন তীব্র

ইরান সংকট ঘিরে ওয়াশিংটন–জেরুজালেম টানাপোড়েন তীব্র

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সাম্প্রতিক এক ফোনালাপ ঘিরে নতুন করে কূটনৈতিক টানাপোড়েনের আভাস দেখা দিয়েছে। গত ১ জুন তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় মূলত লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে বলে জানা গেছে। ফোনালাপের সময় ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং তাকে অকৃতজ্ঞ বলেও মন্তব্য করেন