প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৯২ হাজার কোটি টাকা (১ হাজার মিলিয়ন মার্কিন ডলার) বাজেট সাপোর্ট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়াও করোনার কারণে অর্থনৈতিক সংকট মোকাবিলা কর্মসূচির অংশ হিসেবে আগামী অর্থ বছরে (২০২২-২৩) ৫শ মিলিয়ন মার্কিন ডলার (৪৬ হাজার কোটি টাকা) বাজেট সাপোর্ট হিসেবে গ্রহণের কার্যক্রম চলছে। বুধবার (৮ জুন) জাতীয়
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামে ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে খলিলুর রহমান (৪৮) নামের এক আইসক্রীম ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃত খলিল হাড়িয়াদহ গ্রামের দক্ষিণপাড়ার মৃত পাতান শেখের ছেলে। খলিল পেশায় একজন আইসক্রীম ব্যবসায়ি। বুধবার দুপুরে গাংনী থানা পুলিশের একটিদল তাকে আটক করে। স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খলিল তার প্রতিবেশীর এক শিশুকে নিজ বাড়ির
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। এপর দিনব্যাপী কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ছাত্রলীগের সাবেক নেতা সাইফুল ইসলাম মালতকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে খোশাল শিকদার কান্দি এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সাইফুল মালত জাজিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের খোশাল শিকদার কান্দি গ্রামের হাজী কিনাই মালতের ছেলে। সাইফুল মালত স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি সেনেরচর বি এম মোহাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ মো. কবির হোসেন (৪৩) মো. বিল্লাল মিয়া (৩৪)ও সোহেল (২৮) নামে তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সরাইল থানা পুলিশ। বুধবার (৮ জুন) সাড়ে বারটার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়ীউড়া বাজারের যাত্রী চাউনীর সামনে ঢাকা- সিলেট মহাসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.শেহাবুর রহমান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও প্রক্রিয়াজাতকরণ করে সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মসজিদের ইমাম, মাদরাসার ছাত্র, চামড়া ব্যবসায়ী, আড়তদার ও খামারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শামীমা আক্তার, ভেটেরিনারি সার্জন আব্দুল মোমিন, উপজেলা ডেইরি এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব ইসলামুল
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ও পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিবের পিতা মোঃ ইলিয়াছ আকন্দ (৮০) বার্ধক্য জনিত কারণে আজ বুধবার ভোর সাড়ে ৩ টার দিকে শহরের দানেজপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে..........রাজেউন)। তিনি বীরনগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জহর পাঁচবিবি ডিগ্রী কলেজ
আজ বুধবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের মালঞ্চা এলাকার ছোট যমুনা নদী থেকে বৈশাখী (১২) নামের ৫ ম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সে দমদমা এলাকার নিখিল চন্দ্রের মেয়ে। সহপাঠিরা জানায়, বৈশাখী পাঁচবিবি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় ছুটির পর তিন বান্ধবী বাড়িতে না গিয়ে ছোট যমুনা নদীর মাউরীতলা সেতুর উত্তর পার্শ্বে গোসল করতে নামে। প্রবল স্রোতে
রাজবাড়ী শহরে অবস্থিত ডাঃ আবুল হোসেন কলেজের গভর্নিং বডির অনিয়ম ও দুর্নীতির কারণে কলেজের কার্যক্রমে অচলবস্থা বিরাজ করার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর লিখিত অভিযোগ করেছিলেন কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। এর প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক এএসএম রফিকুল আকবরকে সরেজমিনে তদন্তের নির্দেশ দেয়া হয়।
দেশের বাজারে গত এক মাস ধরে হঠাৎ করে চালের বাজারে দামের অস্থিরতা দেখা দেয়। এরপর সরকারি ভাবে বাজার মনিটরিং এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুই দিন আগে ভারত থেকে শুল্ক মুক্ত চাল আমদানি ও প্রয়োজনে বে-সরকারি ভাবে চাল আমদানি করার খবরে স্বস্তি মিলেছে দিনাজপুরের হিলি স্থলবন্দর চালের বাজারে। ফলে সব ধরনের চালের দাম কমতে শুরু করেছে। মাত্র দুই দিনের ব্যবধানে
নওগাঁর আত্রাইয়ে একটি মিনিট্রাক চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৮ জুন বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সামনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন সহকারী কমিশনার ভূমি ও এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ বিষয়ে বিচারক বলেন, হৈহুল্লোর করতে করতে জয়পুরহাট থেকে ছোট একটি মিনিট্রাকে অল্প বয়সী প্রায় ৪০ যাত্রী লালন শাহ মাজারে যাচ্ছিলেন। তাদের চলার গতি ও
নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে জনগণের বার্ষিক কর্ম পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম, উন্নয়ণ সংস্থা, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সরকার নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তাদের নিয়ে এ সম্মেলনে সভাপত্বি করেন ওয়ার্ল্ড ভিশনের এ.পি’র ম্যানেজার বিমল কুমার রুরাম। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, রাজশাহী’র পিউরিফিকেশন
যশোরের কেশবপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের পরিচালনায় পৌরসভার কম্মেলন কক্ষে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৭৩ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ৪ শত ৩২ টাকা, মোট ব্যায় দেখানো হয়েছে ৭২ কোটি ০৫ লাখ ৮৭ হাজার
আপনারা ষড়যন্ত্রের রাজনীতির পথ ধরেই ক্ষমতায় এসেছিলেন, যার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকী দিয়েছেন, আপনাদের সে আশা কখনোই পুরন হবেনা। ষড়যন্ত্রের রাজনীতি ছাড়ু–ন, উন্নয়ন ও মানুষের সেবার রাজনীতি করুন। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকীর প্রতিবাদে বুধবার দুপুর ১২টায় দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্তরে কৃষকলীগ কুমিল্লা (উঃ) জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে এসব বক্তব্য তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি
বরিশাল জেলায় ৩ লাখ ৭ হাজার ৩১৮ জন শিশুকে আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ লক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডা. সব্যসাচি দাস। এ সময় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামিল, ডা.
পাকিস্তানে একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার দেশটির বেলুচিস্তান প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কিল্লা সাইফুল্লাহর কাছে অবস্থিত আখতারজাইয়ের পাহাড়ী এলাকার একটি রাস্তায় মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কয়েকশ ফুট গভীর একটি গভীর খাদে পড়ে যায়।ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ওই
পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন না করা প্রসঙ্গ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু হচ্ছে বাঙালি জাতিকে অপমান করার প্রতিশোধ। বুধবার (৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু শেখ হাসিনার অসম সাহসের সোনালি ফসল। শেখ হাসিনার
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে ৮ জনের নাম উল্লেখ করে ও একাধিকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। মামলার তদন্তকাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার
খুলনা থেকে নিখোঁজের ১১ দিন পর দিনাজপুরের হিলি থেকে আকাশ অধিকারী (১৬) নামের এক কিশোরকে উদ্ধার করেছে থানা পুলিশ।উদ্ধারকৃত কিশোর খুলনা জেলার ডুমোরিয়া থানার টিপনা গ্রামের নবীন অধিকারীর ছেলে। বুধবার (৮ জুন) বেলা ১১ টায় উদ্ধারকৃত কিশোর আকাশকে তার পিতা নবীন অধিকারীর হাতে তুলে দেন হাকিমপুর (হিলি) থানার পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ খায়রুল বাশার। শিশুটির পিতা নবীন অধিকারী
ইরানের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৭ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা ফার্সের। বুধবার (৮ জুন) দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মরুভূমি শহর তাবাসের কাছে ভোরের অন্ধকারে ট্রেনটির সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। তাবাস রাজধানী
পদ্মা সেতু উদ্বোধনের দিন নেতাকর্মীদের সাবধানে চলাফেরা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এক ক্ষুদেবার্তায় (এসএমএস) তিনি এ নির্দেশ দেন।সভায় প্রধানমন্ত্রীর এ ক্ষুদেবার্তা পড়ে শোনান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনাদের জন্য একটি মেসেজ দিয়েছেন। আমি পড়ে শোনাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছেন, সবাই যেন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন পুরোপুরি নিভে গেছে। ডিপোতে এখন আর আগুন জ্বলছে না, তবে কিছু ধোঁয়া বের হচ্ছে। আগুনে ৪০০ কনটেইনার ধ্বংস হয়েছে। বুধবার (৮ জুন) ডিপোর সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল। তিনি বলেন, ডিপো কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী কাজ করছে।
সাভারে এক কলেজ শিক্ষার্থীর সাথে ভাড়া নিয়ে বাকবিতন্ডায় ও অসদাচরণ করার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল কারি ডি-লিংক পরিবহন এর চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।বুধবার (৮ জুন) সকাল ৯টার দিকে সাভার থানা রোড এলাকায় আসা অন্তত ৫০টির বেশি বাস আটকে রাখে শিক্ষার্থীরা।এর আগে গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা ধামরাইগামী একটি বাসে সাভার সরকারি কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ওই অসদাচরণের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ভারতের বাংলা সিনেমার অভিষেক হয় ২০১৩ সালে। এরপর থেকেই একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই তারকা।অনেকের মতে, কলকাতায় জয়ার জনপ্রিয়তা বাংলাদেশের চেয়েও বেশি। বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই, কিন্তু বয়সেও অভিনয়ে মুগ্ধ করে রেখেছেন দুই বাংলার সিনেপ্রেমীদের। একের পর এক পুরস্কার পেয়ে যাচ্ছেন এই সুদর্শনী অভিনেত্রী। তবে হঠাৎ করেই জয়ার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলী হয়ে উঠেছেন