রাজবাড়ীর গোয়ালন্দে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০২২ ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের খেলা শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ জুন) দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা উদ্বোধন করা হয়। এসময় গোয়ালন্দ ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জামতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রধান অতিথি হিসাবে মো. নাসির উদ্দিন রনি খেলার শুভ
যশোরের কেশবপুরে মানুষ মানুষের জন্য শ্লোগানকে সামনে রেখে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়েছে। মানবতার দেয়াল থেকে প্রতিদিন ভ্যানচালক, শ্রমিক-সহ দরিদ্র মানুষরা পোষাক নিতে পারবেন। কেশবপুর উপজেলা ভোরের সাথীর সার্বিক সহযোগিতায় রবিবার সকালে পৌরসভার সম্মুখে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মানবতার দেয়ালের উদ্বোধন করেন মানবতা দেয়ালের প্রতিষ্ঠাতা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভোরের সাথীর টিমলিডার শিক্ষক
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মুন্সীপাড়া মাদ্রাসাতে শিক্ষক এখলাছুর রহমানের বিরুদ্ধে ৮ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এখলাছুর রহমান কাজিপুর গ্রামের পোস্ট অফিস পাড়ার একরামুল ইসলামের পুত্র। স্থানীয়রা জানান, গতকাল (১১ই জুন) শনিবার সকালের দিকে অভিযোগকারী ঐ স্কুল ছাত্রী ক্লাস করার উদ্দেশ্য মাদ্রাসাতে যায়। মাদ্রাসা শিক্ষক ও অভিযুক্ত এখলাছুর রহমান তাকে পাকা কাঁঠাল খাওয়ানোর কথা
নওগাঁর ধামইরহাটে কৃষি পন্য উৎপাদনে কৃষকের দক্ষতা বৃদ্ধিতে ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০ জনের ৩টি ব্যাচে ৯০ জন কৃষক-কৃষানীকে দুই দিনের কৃষক প্রশিক্ষনের গতকাল সমাপণী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ.কে এম মুনজরে মাওলা। প্রশিক্ষণে পরিবারিক পুষ্টি বাগান স্থাপন, নতুন ফলবাগান স্থাপন
আশাশুনি উপজেলার বড়দলে স্কুল ছাত্রী গলায় ওড়না দিয়ে ফাঁস আটকে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে ঘরের দোলনার আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করে। মধ্যম বড়দল গ্রামের আছানুর গাজীর মেয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী আফসানা খাতুন (৯) বেলা ১১ টার দিকে ঘরের দোলনার আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করে। জানতে পেরে তৎক্ষণাৎ স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত
চাঁদা না দেওয়ায় কুকুরের বিরিয়ানি বলে প্রচার করা সেই মাংস আসলে কুকুরের ছিল না।কুকুরের মাংসের বিরিয়ানির অপপ্রচার চালিয়ে একটি মহল অনৈতিক সুবিধা নিতে অপচেষ্টা চালিয়েছিল। পড়ে ঘটনাস্থল থোকে একজনকে ব্যবসায়ীকে আটকসহ সেই মাংসের নমুনা ল্যাবটেস্টের জন্য পাঠিয়েছিল আশুলিয়া থানা পুলিশ। অবশেষে ২৬ দিন পর জানা গেল সেই মাংস আসলে কুকুরের ছিল না, সেটি কোন তৃণভোজী প্রাণীর। রবিবার (১২ জুন) সকালে এ
মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলার "ডাসার উপজেলা প্রেসক্লাবে সৈয়দ আশরাফুল আলম লাহিদ'কে সভাপতি মোঃ আতিকুর রহমান আজাদ'কে সাধারন সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা। আজ ডাসার উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ২০২২-২৩ইং সনের পূর্নাঙ্গ কমিটি করা হয়েছে। জানা যায়, মাদারীপুর জেলার ডাসার উপজেলা ঘোষনার পরেই বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের নিয়ে ডাসার উপজেলা প্রেসক্লাব গঠন করা হয়। গত ১ লা
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজার ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মিলন মহল যুব সংঘ কার্যালয়ে এ ভোট গ্রহন করা হয়। নির্বাচনে ৬টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০৮ জন ভোটারের মধ্যে ২০২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে ১টি ও সদস্য পদে ২টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগুন নিয়ে খেলবেন না। তাহলে সেই আগুনে পুড়ে আপনাদের পরিণতি হবে ভয়াবহ।রোববার (১২ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি এ কথা বলেন। জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগ নাকি অবস্থান নিয়েছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন,
সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সরকারকেই দায় নিতে হবে। এ দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। টেনেহিঁচড়ে নামাবে।তিনি বলেন, চিকিৎসকরা বলছেন তার যে ধরনের চিকিৎসা দরকার তা বাংলাদেশে নেই। বিদেশে চিকিৎসার ব্যবস্থা আছে। রোববার (১২ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা ও
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ রোববার-২০২২সালের এসএসসি পরীক্ষার্থীদের সৌজন্যে মিলাদ মাহফিল ও বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ১২ জুন সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন , সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন,
পরকীয়া প্রেমীকের সাথে স্কুল চলাকালীন সময় দায়িত্ব পালনরত অবস্থায় কাউকে কিছু না বলে সুযোগ বুঝে দুই সন্তানের জননী মোছাঃ সানজিদা পারভীন (৩৩) নামে এক প্রাইমারি স্কুল শিক্ষিকা উধাও হয়েছে। সানজিদা পারভীন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের ৬৮ নং পূর্ব তাহের পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং ইসবপুর ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলামের স্ত্রী। ভূক্তভোগী স্বামী ইউপি সদস্য
অননুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।রোববার (১২ জুন) সচিবালয়ে এক সভা শেষে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, অননুমোদিত এসব শিক্ষাপ্রতিষ্ঠান চাইলেই অন্যসব প্রতিষ্ঠানের মতো হুট করে বন্ধ করে দেওয়া যায় না। পরিকল্পনা করে বন্ধের একটি রূপরেখা তৈরি করার চেষ্টা চলছে। তিনি বলেন, অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশই প্রাথমিক বিদ্যালয়। এসব শিক্ষার্থীদের সরকারি প্রাথমিকে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করা
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। এর জন্য সবার আগে একটা নিরপেক্ষ সরকার দরকার।রোববার (১২ জুন) সাবেক সিইসি, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপকালে এসব কথা বলেন তিনি। রোববার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়।সংলাপে মাহবুব তালুকদার বলেন,
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষ ভাংচুর ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রোববার (১২ জুন) সকাল ১১টায় ইবরাহীম খাঁ সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের কঠোর শাস্তি দাবী করে বক্তব্য রাখেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.
রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালে যাত্রার ঠিক ১০ মিনিট আগে পাওয়ার কার স্টার্ট করলে একটি বগির টয়লেটের লাইটের সংযোগ থেকে শর্টসার্কিট হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপক যন্ত্র দিয়ে তা নিভিয়ে ফেলায় কেউ হতাহত হয়নি। এতে একটি শোভন চেয়ারের কোচ বাতিল করে ওই ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে
গান বাজছে, পার্টি চলছে, তারকাদের পার্টি। আছে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, ভিলেনসহ সিনেমা সংশ্লিষ্ট সবাই। অতিথিরা আসছেন বিয়ের আয়োজনে। হঠাৎ করেই এক অতিথি এসে বসালেন অন্য আরেক অতিথির গালে চড়। সেই চড়ে এতই জোর, পড়ে গেলেন তিনি। পাঠক হয়তো মনে হচ্ছে, সিনেমার কোনো দৃশ্যধারণ চলছে? একদমই না। বাস্তবেই ঘটে গেছে এমন ঘটনা। অভিনেতা ও প্রযোজক ডিপজলের ছেলের আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা
নির্বাচনে সেনাবাহিনী কোনও কাজে আসে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।রোববার (১২ জুন) আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।নুরুল হুদা বলেন, নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয় এটা বিশ্বে বিরল। হাজার-হাজার লোক বন্দুক হাতে যুদ্ধাবস্থার মতো দাঁড়িয়ে থাকে। আমি আগেও বলেছি, এখনও বলেছি এসবের প্রয়োজন নাই। তিনি বলেন,
ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁইছুঁই করছে। যেকোনো সময় পানি ব্যারেজ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে মনে করছেন পাউবো কর্মকর্তারা। রোববার (১২ জুন) দুপুর ১২টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাট তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার। যা (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) বিপৎসীমার দশমিক ১০ সেন্টিমিটার নিচ দিয়ে
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে। ওই পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।রোববার (১২ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিন গোটা জাতি উৎসবে মাতবে। এজন্য ওই দিনের পরীক্ষা এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত
দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ ৬ জনের বিচার শুরু হয়েছে।রোববার (১২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এ ছাড়া মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।আসামিরা হলেন- স্বাস্থ্যের সাবেক
এসএসসি পরীক্ষা চলাকালে ২৩ দিন দেশের সবধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।রোববার (১২ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী জানান, চলতি মাসের ১৯ তারিখ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ বছর পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এরমধ্যে
কাশ্মীরের পুলওয়ামারে শনিবার (১১ জুন) সন্ধ্যায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।রোববার (১২ জুন) কাশ্মীর জোন পুলিশ এক টুইটারে এ তথ্য জানিয়েছে। নিহতরা হলেন- জুনায়েদ গোজরি, ফাজিল নাজির ভাট ও ইরফান এ এইচ মালিক।পুলিশের দাবি, নিহতরা স্থানীয় বাসিন্দা এবং তারা সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যেবার (এলইটি) সঙ্গে যুক্ত। নিহতদের মধ্যে জুনায়েদ গোজরি গত ১৩ মে পুলিশ সদস্য রিয়াজ আহমেদ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। জানা
রাশিয়ার ৩২ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই দুপক্ষের বহু সেনা সদস্য এবং ইউক্রেনের হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সেভেরোদোনেৎস্কে ভয়াবহ লড়াই অব্যাহত রয়েছে এবং তিনি ইউক্রেনীয় সেনাদের নিয়ে গর্বিত। কারণ তারা কয়েক সপ্তাহ ধরে রুশ সেনাদের হামলা শক্ত ভাবে প্রতিহত করছে। তিনি বলেন,