
প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ৪:৩০

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ২৩ জুলাই থেকে ২৯ জুলাই ২০২২ পর্যন্ত এ সপ্তাহ পালন করা হবে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন এ প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন প্রমুখ।

সভায় জানানো হয়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, উপজেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সেমিনার ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হবে। এছাড়া মৎস্য চাষে সফল ব্যক্তি/চাষি/উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান ও মৎস্যচাষ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
