সোমবার, ৩ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

‘প্রাঙ্ক ভিডিও’ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১৬:১১

শেয়ার করুনঃ
‘প্রাঙ্ক ভিডিও’ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষের এই যুগে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুব সমাজ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এক্ষেত্রে বর্তমান সময়ে লাইকি এবং টিকটক-এর ন্যায় প্রাঙ্ক ভিডিও নামক মারাত্মক সামাজিক অবক্ষয়েও যুব সমাজ সবচেয়ে বেশি আক্রান্ত। মানুষকে বিনোদন দেওয়ার লক্ষ্যে এহেন ভিডিও তৈরিতে সমাজের এক শ্রেণীর যুবক ও যুবতীর মাঝে এর আসক্তির প্রভাব দিন দিন যেন বৃদ্ধি পাচ্ছে। ইসলামের দৃষ্টিতে এসব বিনোদনের হুকুম কী?

ইসলামের দৃষ্টিতে বিনোদন থেকে শুরু করে হাসি কিংবা মজার ছলেও মিথ্যা কথা বলা জায়েজ নেই। এ সম্পর্কে হাদিসের একাধিক বর্ণনায় সতর্কতা প্রদান করা হয়েছে।হজরত বাহয ইবনু হাকিম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, আমার পিতা তার পিতার সূত্রে আমাকে হাদিস বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি-

আরও

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

ويل للذي يحدث فيكذب ليضحك به القوم ويل له ويل له

‘মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মিথ্যা বলে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস।’ (আবু দাউদ)

আরও

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বিনোদন দিতে এসব ‘প্রাঙ্ক ভিডিও’ নির্মাণে সব সময় সুফলের চেয়ে কুফলের প্রভাবই বেশি। বিভিন্ন পার্ক কিংবা উদ্যানে এ ধরনের ভিডিও নির্মাণ বিশেষভাবে পরিলক্ষিত হয়। অনেকে এমন ভিডিও তৈরিতে কৃত্রিম সাপ, বাঘ কিংবা গেরিলা প্রভৃতি প্রাণীর মুখোশ পড়ে ধোঁকাবাজি ও ভয় দেখানোর চেষ্টা করে। ফলে, ভুক্তভোগী এই জাতীয় মুখোশকে সত্য মনে করে ভয় পেয়ে দৌড় দিতে গিয়ে গুরুতর আঘাত পায় কিংবা আহত হয়। অবার ভিন্ন দিক হতে আসা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক দুর্ঘটনার শিকারও হতে পারে। কেউ আবার বেশি ভয় পেয়ে অজ্ঞানও হয়ে যেতে পারে।

অথচ এই ধরণের কার্যকলাপ ধোঁকার শামিল এবং ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষেধ। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য এক হাদিসে ঘোষণা দেন-

ليس منا من غش

‘যে ব্যক্তি ধোঁকা দেয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (ইবনে মাজাহ)

এছাড়াও রাস্তা দিয়ে হেঁটে চলাবস্থায় অনেকেই পেছন থেকে বেলুন ফুটানো বা বাঁশি বাজানোর মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ভয় দেখিয়ে ভিডিও করার চেষ্টা করে। হঠাৎ সৃষ্ট এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে হেঁটে চলা ব্যক্তির স্ট্রোক হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

স্কুল-কলেজে আগন্তুক শিক্ষার্থীরা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রায়ই রাস্তায় এমন পরিস্থিতির শিকার হতে দেখা যায়। অনেকে আবার অতিরিক্ত মজা করতে গিয়ে মানুষকে নানাভাবে উপহাস করেও প্রাঙ্ক ভিডিও নির্মাণ করে। এদিকে ভিন্ন প্রান্তে দাঁড়িয়ে থাকা অপর ব্যক্তি গোপনীয়ভাবে এর উপর ভিডিও ধারণ করে। এভাবে বিভিন্ন দৃশ্য বর্তমান সময়ে বেশ পরিলক্ষিত হয়। ফলে প্রতিনিয়ত সমাজের অসংখ্য নারী কিংবা পুরুষ এমন বিব্রতকর ও অসহনীয় পরিস্থিতির শিকার হচ্ছে, যা অত্যন্ত স্পর্শকাতর।

এছাড়াও মানব সমাজের ন্যায় রাস্তা কিংবা বিভিন্ন পার্কে অবস্থানরত নিরীহ প্রাণী যেমন কুকুর, বিড়াল প্রভৃতিও এর ভুক্তভোগী। সোশ্যাল মিডিয়ায় এসব ভিডিও ছড়িয়ে পড়ার মাধ্যমে অনেকেই সমাজে উপহাসের পাত্র হিসেবেও গণ্য হচ্ছে। কোরআন-সুন্নাহর দৃষ্টিতে এসব নিষিদ্ধ কাজ ও অত্যাচারমূরক অপরাধ। এসব লোক আল্লাহর কাছে জালিম হিসেবে স্বীকৃত। মহান আল্লাহ বলেন-

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا یَسۡخَرۡ قَوۡمٌ مِّنۡ قَوۡمٍ عَسٰۤی اَنۡ یَّکُوۡنُوۡا خَیۡرًا مِّنۡهُمۡ وَ لَا نِسَآءٌ مِّنۡ نِّسَآءٍ عَسٰۤی اَنۡ یَّکُنَّ خَیۡرًا مِّنۡهُنَّ ۚ وَ لَا تَلۡمِزُوۡۤا اَنۡفُسَکُمۡ وَ لَا تَنَابَزُوۡا بِالۡاَلۡقَابِ ؕ بِئۡسَ الِاسۡمُ الۡفُسُوۡقُ بَعۡدَ الۡاِیۡمَانِ ۚ وَ مَنۡ لَّمۡ یَتُبۡ فَاُولٰٓئِکَ هُمُ الظّٰلِمُوۡنَ

অর্থ : ‘হে মুমিনগণ! কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে ঠাট্টা-বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর নারীরা যেন অন্য নারীদের ঠাট্টা-বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারিণীদের চেয়ে উত্তম। তোমরা একে অন্যের নিন্দা করো না, একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান গ্রহণের পর (ঈমানের আগে কৃত অপরাধকে যা মনে করিয়ে দেয় সেই) মন্দ নাম কতই না মন্দ! (এ সব হতে) যারা তাওবাহ না করে তারাই জালিম।’ (সুরা হুজরাত : আয়াত ১১)

এমনকি এসব ভিডিও তৈরির মাধ্যমে সমাজে প্রতিনিয়ত নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ বিরোধী কার্যক্রমের ব্যাপক প্রসার ঘটছে। অনুরূপ এমন কর্মকাণ্ডের মাধ্যমে অশ্লীলতাকেও উস্কে দেওয়া হচ্ছে। কিন্তু নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় অশ্লীলতা পরিহারের নির্দেশ দিয়েছেন। হাদিসে এসেছে-

وإياكم والفحش- فإن الله لا يحب الفاحش المتفحش

 ‘তোমরা অবশ্যই অশ্লীলতা বর্জন করবে। কেননা আল্লাহ তাআলা অশ্লীলভাষী ও অশ্লীলতার প্রসারকারীকে পছন্দ করেন না।’ (আদাবুল মুফরাদ)

কোরআন-সুন্নাহর আলোকে উপরোক্ত আলোচনা হতে সহজেই বোধগম্য যে, ‘মানুষকে হয়রানি করে এমন প্রাঙ্ক ভিডিও নির্মাণ করা জায়েজ নেই। ইসলামের দৃষ্টিতে সর্বদা নিষিদ্ধ ও অপরাধমূলক কাজ।

শুধু তা-ই নয়

দেশের সংবিধানের দৃষ্টিতেও ইহা যেকোন ব্যক্তির ক্ষেত্রে এক ধরনের প্রাইভেসি বা গোপনীয়তা লঙ্ঘনের শামিল। যা গুরুতর অপরাধ। তাই মানব সমাজকে হয়রানি করতে ধারণকৃত এসব তথাকথিত প্রাঙ্ক ভিডিও এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

পাশাপশি প্রশাসনের উচিত এহেন কার্যকলাপে লিপ্ত বিকৃত রুচির যুবক-যুবতিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে এর যথার্থ বাস্তবায়ন করা এবং সমাজে ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকারে নিশ্চয়তা প্রদান করা।

প্রাঙ্ক ভিডিও নির্মাণের কাজে লিপ্ত উঠতি বয়সী যুব সমাজকে আইনের আওতায় এনে সতর্কবার্তা প্রদান করা, যাতে প্রাঙ্ক ভিডিও এর নামে মানুষের অধিকার হরণের অপচেষ্টায় বা হয়রানির মতো কাজে কেউ লিপ্ত হতে না পারে। পাশাপাশি বর্তমান শিক্ষা ব্যবস্থা সর্বস্তরে ইসলামী মূল্যবোধ শিক্ষাদান নিশ্চিত করা। এমনকি সরকারেরও উচিত, আইনের সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এমন জন হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধে ভূমিকা পালন করা।

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

সর্বশেষ সংবাদ

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু করছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু করছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

সুদানে গ্রামীণ আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

সুদানে গ্রামীণ আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় থানা লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় থানা লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত ১৪

এ সম্পর্কিত আরও পড়ুন

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

ইসলামি বর্ষপঞ্জির সফর মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আরবাঈন কর্মসূচির প্রস্তুতি জোরদার হয়েছে। বিভিন্ন ইসলামিক কেন্দ্র ও ধর্মীয় সংগঠন শোকসভা, আলোচনা, দোয়া মাহফিল এবং ধর্মীয় সমাবেশের আয়োজন করছে। বিভিন্ন দেশের ইসলামিক প্রতিষ্ঠান জানিয়েছে, সফর মাসের শেষভাগে অনুষ্ঠিতব্য আরবাঈনকে কেন্দ্র করে ধর্মীয় কর্মসূচি ধাপে ধাপে শুরু হয়েছে। ধর্মীয় সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আরবাঈন উপলক্ষে ইমাম হুসাইনের আত্মত্যাগ, ন্যায়বিচার, ধৈর্য ও মানবিক

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই,সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে,তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে।সৃষ্টির শ্রেষ্ঠ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

ইসলামে জুমার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। পবিত্র কোরআন ও হাদিসে জুমার নামাজের গুরুত্ব, মর্যাদা এবং তা যথাযথভাবে আদায়ের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক, সুস্থ ও স্থায়ীভাবে বসবাসকারী মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ ফরজ। এই নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং মুসলিম সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআনের সূরা আল-জুমুআয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন,

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

ইসলাম মানুষকে সব পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) এবং ধৈর্য ধারণের শিক্ষা দেয়। সুখ-দুঃখ, প্রাচুর্য-অভাব কিংবা বিপদ-আপদ—প্রতিটি অবস্থায় একজন মুমিনের করণীয় হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তাঁর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সুরা আল-বাকারা: ১৫৩)। এই আয়াত থেকে বোঝা যায়, ধৈর্য শুধু একটি উত্তম গুণ নয়, বরং এটি আল্লাহর বিশেষ সাহায্য

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত এ মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহরসহ দেশ-বিদেশ থেকে আগত আলেম-উলামা, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ধর্মীয় আবহের সৃষ্টি হয়। আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁর