পাকিস্তানের করাচিতে অস্বাভাবিক লম্বা কান নিয়ে জন্ম নিয়েছে একটি ছাগল। নবজাতক শিশু ওই ছাগলের কানের দৈর্ঘ্য প্রায় ১৯ ইঞ্চি (৪৬ সেমি)। অস্বাভাবিক লম্বা এই কানের জন্য বিশ্ব রেকর্ডধারী হিসাবে নাম অন্তর্ভুক্ত হতে পারে ছাগল শাবকটির। মঙ্গলবার (২১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক লম্বা কান নিয়ে গত ৫ জুন পাকিস্তানের সিন্ধ
পদ্মা সেতুর দুর্নীতি ও সমালোচনা আড়াল করতেই সরকার ‘ষড়যন্ত্র তত্ত্ব’ সাজিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।তিনি বলেছেন, পদ্মা সেতু নিয়ে দুর্নীতি পাগলা ঘোড়ার মতো বেসামাল হয়ে পড়েছে। মানুষের সমালোচনাকে বাকরুদ্ধ করার জন্যই দমননীতি কার্যকর করা হচ্ছে। বুধবার (২২ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, শেখ হাসিনা
আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে বিএনপিকে। বুধবার (২২ জুন) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ঢাকা পোস্টকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে এলজিআরডি মন্ত্রণালয়ের একজন উপসচিব এসে দাওয়াত কার্ড দিয়ে গেছেন। সৌজন্যতার খাতিরে তা আমরা রেখে দিয়েছি। কতজন এবং কাকে দাওয়াত দেওয়া হয়েছে জানতে চাইলে
সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধির কারণে গাইবান্ধার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মাঠে ও শ্রেণিকক্ষে পানি ওঠায় গাইবান্ধার নদী তীরবর্তী চারটি উপজেলার ১২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।বুধবার (২২ জুন) সকালে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত আলী এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়া উপজেলাগুলো হচ্ছে- সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা। ইতোমধ্যে
ঈদযাত্রা। এ যেন নাড়ির টানে বাড়ির পানে যাওয়ার এক প্রতিযোগিতা। যে যেভাবে পারেন, সেভাবেই ছুটে চলেন পরিবার-পরিজনের কাছে। তবে এ আনন্দযাত্রা বিষাদে রূপ নেয় সড়ক দুর্ঘটনায়। ধীরে ধীরে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়ে আসলেও পিছু ছাড়ছে না দুর্ঘটনা। বিআরটিএর হিসাব বলছে, ২০২১ সালের ঈদুল ফিতরে ৫৬টি সড়ক দুর্ঘটনায় ৫৮ জনের মৃত্যু হলেও গত ঈদের আট দিনে ১০৬টি দুর্ঘটনায় ১০৬ জনের প্রাণ গেছে। বছরের
মাগুরার সদর উপজেলার ডিগ্রিধারী কৃষক রবিউল ইসলামের ৫০০ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার মির্জাপুর গ্রামে কলা চোরকে জরিমানা করায় সোমবার (২০ জুন) রাতের আঁধারে এই কৃষকের গাছ কেটে দেওয়া হয়। ওই গ্রামের লেলিন, প্রান্তসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে গাছ কেটে দেওয়ার অভিযোগ তুলেছেন এই কৃষক। রবিউল ইসলাম জানান, নিজ বাড়ি থেকে দূরে হওয়ায় রুবেল নামে এক কৃষকের কাছে তিনি ৬০ শতক জমি
বানভাসীদের সহায়তায় সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২২ জুন) বেলা ১১টার দিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে গত সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়। শেখ হাসিনা বলেন, সিলেটে যে বন্যা হয়েছে তা অকল্পনীয়, স্মরণকালের মধ্যে ভয়াবহ। প্রাকৃতিক দুর্যোগ ঠেকানোর ক্ষমতা মানুষ বা সরকারের কারোই
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২৫০ জন। এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ। বুধবার (২২ জুন) ভোরে দেশটিতে এই ভূমিকম্প আঘাত হানে।বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করা বহু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিবে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একশ/সোয়াশ বছরের মধ্যে এমন প্রলয়ঙ্কারী বন্যা হয়নি। এবারের বন্যা স্মরণকালের মধ্যে ভয়াবহতম। গ্রাম, নগর, শহর, সড়ক-মহাসড়ক প্লাবিত হয়েছে। বন্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছি। ’ আজ বুধবার সকালে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বন্যার্তদের সহায়তায় প্রশাসনসহ সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ তিনি
ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট বছর বয়সী এক শিশুও রয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে মঙ্গলবার (২১ জুন) রাশিয়ার গোলাবর্ষণে তারা প্রাণ হারান।খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ এই তথ্য জানিয়েছেন বলে বুধবার (২২ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। উত্তর-পূর্ব ইউক্রেনে অবস্থিত খারকিভ অঞ্চলটি রাশিয়ার সীমান্তবর্তী এলাকা। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রুশ সামরিক অভিযান
হজ করতে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে সৌদি আরবে। এ নিয়ে এবারের হজ মৌসুমে সৌদি আরবে মোট ছয়জন বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে।বুধবার রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়। মারা যাওয়া ২ জন হলেন, মো. আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭)। তাদের মধ্যে আবদুল জলিলের বাড়ি জয়পুরহাট সদরে
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি না বাড়লেও বাড়ছে অভ্যন্তরীণ নদ-নদীর পানি। ফলে অবনতি হচ্ছে জেলার বন্যা পরিস্থিতি। তবে শহর রক্ষাবাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।বুধবার (২২ জুন) সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, যমুনা নদীর পানি না বাড়লেও বাড়ছে ইছামতি, ফুলঝোড়, করতোয়া, বড়াল ও চলনবিলের পানি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ বুধবার (২২ জুন)।সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছিলেন, বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রেস উইং সূত্রে জানা গেছে, দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এদিকে, গতকাল মঙ্গলবার বন্যাকবলিত সিলেট, নেত্রকোণা এবং সুনামগঞ্জ জেলা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সিলেট সার্কিট হাউজে বক্তব্য রাখেন এবং
আল্লাহ ও নবিজীর বিধি-বিধান এবং নির্দেশের বিপরীতে যেসব কাজ; ইসলামি শরিয়তে সেগুলোই গুনাহ। কোরআন-সুন্নাহর নির্দেশ অমান্য করা এবং নিষেধাজ্ঞামূলক কাজ থেকে নিজেদের বিরত না থাকাই গুনাহ। এসব গুনাহের মধ্যে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনটি কাজকে সবচেয়ে বড় গুনাহ বলে আখ্যায়িত করেছেন। সে গুনাহের কাজগুলো কী? নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে তিনটি গুনাহকে সবচেয়ে বড় বলে ঘোষণা করেছেন। তাহলো-
উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে চালু হল বিশ্বের প্রথম পরিবেশ-বান্ধব উড়ন্ত নৌকা পরিষেবা। দেখলে মনে হবে জলে ভেসে নয়, জলের উপর দিয়ে উড়ে চলছে নৌকাটি। আসলে নৌকটির তলায় বিশেষ হাইড্রোফয়েল ডানা রয়েছে যা ব্লেডের মতো নৌকার নীচে সংযুক্ত। রানওয়েতে যে ভাবে একটি বিমান টেক অফ করে, জলের নীচে থাকা ডানাগুলি নৌকাটিকে সেই ভাবেই তুলে ধরে। যত গতি বাড়বে, দেখে মনে হবে নৌকটি জলের উপরে
আন্তর্জাতিক ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) প্রথম নারী সভাপতি হলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার লিসা স্টালেকার। মঙ্গলবার সুইজারল্যান্ডের নিওনে ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠক শেষে ফিকার সভাপতি হিসেবে লিসার নাম ঘোষণা করা হয়। এর আগে ফিকার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ব্যারি রিচার্ডস, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জিমি এডামস ও ইংল্যান্ডের ব্যাটার বিক্রম সোলাঙ্কি। অস্ট্রেলিয়া নারী দলের হয়ে মোট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্যদের আগ্নেয়াস্ত্র, মাদকের অপব্যবহার রোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ওপর বিশেষ নজর দিতে বলেছেন। পাশাপাশি জনগণকে এমনভাবে সেবা দিতে বলেছেন যাতে তারা পুলিশকে তাদের জীবন রক্ষার শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করতে পারে। তিনি বলেন, ‘আমি মনে করি, সব সময় সতর্ক থাকা দরকার। আগ্নেয়াস্ত্র, মাদকের অপব্যবহার, জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঘটনা যেন আর না ঘটতে পারে, সেদিকে বিশেষভাবে নজর দিতে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( নোবিপ্রবি) ২য় বারের মতো আয়োজিত হয়েছে খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান শীর্ষক সেমিনার। আজ(২১ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ২ এর ভিডিও কনফারেন্স রুমে খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিলো মা ও শিশুর সুস্বাস্থ্য, খাদ্যাভাস পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য বিষয়ক আলোচনা। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ
বন্যার পানি নামতে শুরু করলেও নানা সংকটে বিপর্যস্ত দুর্গত এলাকার মানুষ। খাবার ও সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রত্যন্ত এলাকায় ত্রাণের জন্য হাহাকার আরও বেড়েছে। এর মধ্যেই সরবরাহ সংকটে বেড়েছে নিত্য প্রয়োজনীয় সব দ্রব্যের দাম। পাঁচদিন পর সুনামগঞ্জে দেখা মিললো সোনালী রোদের। যা আশার আলো হয়ে এসেছে বানভাসী মানুষের কাছে। অনেকের মতো আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফিরেছেন মোতালেব মিয়া। কিন্তু চোখের
দেশের অন্যতম শীর্ষ আলেম, দক্ষিণ পূর্ব এশিয়ার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুফতি আব্দুল হালিম বোখারী চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
বর্তমান অবস্থায় ঘরে বসে বা অ্যাপসের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ না থাকলেও একদিন হয়তো তেমন সুযোগ হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (২১ জুন) বিকালে নির্বাচন ভবনে ইভিএম যাচাই-বাছাই করা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এমন কথা বলেন। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের পক্ষ থেকে বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন করা হয়। একজন প্রশ্ন
২০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুন) রাত পৌনে ১২ টায় সুন্দরবন সংলগ্ন হরিনগর এলাকায় অভিযান চালিয়ে কানায় মন্ডল (২৫) নামের মাদককারবারিকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। এসময় তার কাছ জব্দ করা হয় ২০০ পিস ইয়াবা। মঙ্গলবার (২১ জুন) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর
ওমর সানী-মৌসুমী-জায়েদ খান ইস্যুতে কয়েক দিন ধরে বেশ উত্তাল সিনেমাপাড়া। উত্তাল তো হবেই কারণ, জায়েদ খানের বিরুদ্ধে মৌসুমীকে বিরক্ত ও সংসার ভাঙার অভিযোগ আনেন ওমর সানী। তবে স্বামীর ওই অভিযোগের বিপক্ষে অবস্থান নিয়ে জায়েদকে ‘ভালো ছেলে’ আখ্যা দেন মৌসুমী। যদিও পরবর্তীতে তিনি ছেলে ফারদিনের মাধ্যমে জানিয়েছেন, ‘যা বলেছি রাগের মাথায়’। চলমান এই তর্ক-বিতর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে কি এই