গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। এ সময়ে দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩০ অপরিবর্তিত থাকল। রোববার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তার দলের জ্যেষ্ঠ নেতাদেরও এসব মামলায় আসামি করা হয়েছে।সরকারবিরোধী আন্দোলনে গত সপ্তাহে লংমার্চের সময় সংঘটিত দাঙ্গার কারণে ইসলামাবাদের পুলিশ এসব মামলা দায়ের করে। রোববার (২৯ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ‘আজাদি মার্চ’ নামে লংমার্চের সময় সড়ক অবরোধ, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বিঘ্ন ঘটানো, পুলিশ
ভ্রমণের সময় মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়েছে নেপালের একটি বিমান। দেশটির তারা এয়ারলাইন্সের ওই বিমানে ১৯ যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন। নেপালের অভ্যন্তরীণ রুটের এই ফ্লাইটটি পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। তবে ভ্রমণের সময় মাঝ আকাশে থাকা অবস্থায় বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পলাশ আহমেদ। তার গ্রামের বাড়ি জামালপুর বলে জানা গেছে। রোববার (২৯ মে) দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম। তিনি বলেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের
ছাত্রদলের অধিকাংশ নেতা এখন ছাত্র নন, তারা ছাত্রের বাবা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।রোববার (২৯ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, যারা ছাত্রদল করে তাদের বয়স এখন কত? তাদের সভাপতি-সম্পাদক তারা কি ছাত্র? তাদের বয়স তো ৪০ এর উপরে। তারা তো ছাত্র নন, ছাত্রের বাবা। ছাত্রের বাবারা যখন শিক্ষাঙ্গনে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সবসময় চায় শান্তি প্রতিষ্ঠা হোক। যুদ্ধ না, আমরা শান্তি চাই। সংঘাত না, আমরা উন্নতি চাই। রোববার (২৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।তিনি বলেন, জাতির পিতার শান্তি সেনানীরূপে ১৯৮৮ সালে বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ‘ব্লু হেলমেট’ পরিবারের সদস্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটুক্তি করার প্রতিবাদে ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ পালন করেছে।রোববার (২৯ মে) বেলা ১১টায় বাংলাহিলি বাজারস্থ উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন
জমি নিয়ে বিরোধের জেরে দিনাজপুরের বিরামপুরে গরু ব্যবসায়ী খাদেমুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি সায়েম আলী ওরফে শাহিন আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।এঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার শাহীনকে শনিবার বিজ্ঞ আদালতে হাজির করা হলে হত্যার দায়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন শাহিন। আসামি সায়েম আলী ওরফে শাহিন পৌর শহরের পূর্বপাড়া মহল্লার মৃত ওয়াজেদ আলীর ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন
একটা প্রবাদ বাক্য আছে " ইচ্ছা থাকলে উপায় হয় " মানুষ এর জীবন চলার পথে সবার একটা লক্ষ্য থাকে। তাই মানুষ জীবিকার তাগিদে বেছে নেয় নানান পেশা বা কর্ম। সেটি ছোট কিংবা বড় হউক! কারও পেশাকে ছোট করে দেখার কিছু নাই। জীবন চলার পথে থমকে না দাঁড়িয়ে বা পথভ্রষ্ট না হয়ে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে মোটরসাইকেল এর চাকার পুরাতন
কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ৭০তম জন্মদিন আজ (২৯ মে)। ১৯৫২ সালের এই দিনে ঢাকার নারিন্দায় জন্ম নেন তিনি। তিনি অসংখ্য জনপ্রিয় মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে শিল্প-সংস্কৃতিপ্রেমীদের হৃদয়ে আসন গেড়ে নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী ফরীদি বিশ্ববিদ্যালয় জীবনে বিশিষ্ট নাট্যকার সেলিম আল-দীনের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ১৯৭৬ সালে নাট্যজন সেলিম আল দীন-এর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্রাব্য ভাষায় স্লোগান এবং তাকে গালাগালের পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৯ মে) সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।‘১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বিএনপি নেতাদের এমন স্লোগান দলটির ঘাতক চরিত্রের পরিচয় আবারও স্পষ্ট করেছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। এদিকে গতকাল (শনিবার) ওবায়দুল কাদের
‘পল্লী উন্নয়ন’ পদক পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৯ মে) সকালে গণভবনে সেন্টার অন ইন্ট্রিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’(সিরডাপ) পল্লী উন্নয়নের জন্য তাঁকে এই পদক প্রদান করে। সিরডাপের মহাপরিচালক ডা. চেরদসাক ভিরাপা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘আজিজুল হক পল্লী উন্নয়ন পদক ২০২১’ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ও
ঢাকায় ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূরুঙ্গামারী উপজেলা শাখা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল করেছে। রোববার সকালে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলার কলেজ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুনরায় কলেজ মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথ সভা হয়। এতে ঢাকায় ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান। এসময়
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছয় কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(২৮ মে) রাতে উপজেলার বেড়াখাই চার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া হরিনাথপুর গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী মেহেরচাঁন বেগম(৪৫)। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিছুর রহমান
হবিগঞ্জের মাধবপুরে শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মে) সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মো. রফি। তিনি জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বরিশালের উজিরপুরে ১০ জন নিহতের ঘটনায় গাড়ির গতি বেপরোয়া ও চালক ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার (২৯ মে) সকাল ১০টার দিকে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় গাড়ির গতিও ছিল বেপরোয়া। আর বাসটি ঢাকা রুটের ছিল। এটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। দীর্ঘ
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে প্রবল বৃষ্টিতে কমপক্ষে ৩৫ জনের প্রাণহানি হয়েছে। মূলত একটানা বৃষ্টির পর গত শুক্রবার ও শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় সৃষ্ট ভূমিধসে প্রাণহানির এই ঘটনা ঘটে।এছাড়া এ ঘটনায় ঘর-বাড়ি ছেড়ে অনেকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন। রোববার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরা। ব্রাজিলের পারনাম্বুকো প্রদেশের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানানো তথ্য অনুযায়ী,
আলোচিত-সমালোচিত চাঁদপুরের ইউপি চেয়ারম্যান মো. সেলিম খানকে মেঘনার ডুবোচর থেকে বালু তোলার অনুমতি দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।রোববার (২৯ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। অভিযোগ রয়েছে, গত আট বছর ধরে পদ্মা ও মেঘনা থেকে অবাধে বালু উত্তোলন করে চলেছেন সেলিম খান। তবে এই আট বছরে সরকারকে এক টাকাও রাজস্ব
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশে আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। অবিলম্বে পদত্যাগ করে সরকারকে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর সেই সরকার যে নির্বাচন কমিশন গঠন করবে ওই কমিশনের অধীনে, সবার অংশগ্রহণে একটি নির্বাচন হবে। নির্বাচন শেষে অন্দোলনকারী সব দলের সঙ্গে আলোচনা করে সরকার গঠন করা হবে। শনিবার (২৮ মে)
দুই বছরের বেশি সময় পর ঢাকা-কলকাতা ট্রেন চলাচল শুরু হয়েছে।ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ১৬৫ জন যাত্রী নিয়ে রোববার (২৯ মে) সকাল সোয়া ৮টায় কলকাতার উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস। ট্রেনটিতে মোট আসন রয়েছে ৪৫৬টি। ১৭০টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে বিদেশি (ভারত) যাত্রী ১৬ জন। একজন ইন্দোনেশিয়ার। জানা গেছে, ট্রেনটি বিকেল ৪টায় কলকাতা স্টেশনে পৌঁছাবে। এরপর সোমবার (৩০ মে) আবার কলকাতা থেকে
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আগামী ১০ জুন ঢাকা হয়ে আগরতলা-কলকাতা বাস চলাচল শুরু হচ্ছে। আগামী ১ জুন থেকে শুরু হবে এ বাসের টিকিট বিক্রি। শনিবার (২৯ মে) ত্রিপুরা সরকার এ ঘোষণা দিয়েছে। করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর এ রুটে বাস চলাচল বন্ধ ছিল। সংক্রমণ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় গত ২৮ এপ্রিল থেকে বাস চালুর কথা ছিল। তবে অনিবার্য কারণে তা
প্রতিশোধ নেওয়া হলো না লিভারপুলের। ২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের বদলা নেওয়ার কথা বলছিল তারা বারবারই। কিন্তু হতাশই হতে হলো অলরেডদের।আরও একবার ফাইনালে স্প্যানিশ চ্যাম্পিয়নদের সামনে পড়ে স্বপ্ন ভাঙলো লিভারপুলের। ফ্রান্সের রাজধানী প্যারিসে শনিবার রাতে দাপট দেখিয়ে খেলেও গোলের দেখা পেলেন না সালাহ-মানেরা। বরং খেলার ধারার বিপরীতে গোল করে দলকে লিড এনে দিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।
বাগেরহাটে শরণখোলায় ঝড়ে একটি চাম্বলগাছ ভেঙে পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর ই আলম সিদ্দিকীর গাড়ির ওপর। এ সময় ইউএনও, দুজন আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের একজন স্টাফ ছিলেন গাড়িতে। গাছ পড়ায় গাড়ির ব্যাপক ক্ষতি হলেও ভেতরে থাকা কারও কোনো ক্ষতি হয়নি।শনিবার (২৮ মে) দুপুরে শরণখোলা রাজৈর গ্রামের একটি পুড়ে যাওয়া ঘর দেখে ফেরার পথে কাশেমুল উলুম কওমি মাদরাসা এলাকায় পৌঁছালে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৬৯২ জন মারা গেছেন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৪৯৪ জন।রোববার (২৯ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। এর আগে গতকাল (শনিবার) বিশ্বজুড়ে ১ হাজার ৩২৫ জনের মৃত্যু এবং ৫ লাখ ৪৪ হাজার ৫৭১ জন রোগী শনাক্ত হয়েছিল।ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত