ভেসে যাচ্ছে বাড়িঘর, বন্যায় আরও অবনতির শঙ্কা সিলেটে
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। ইতোমধ্যে সিলেট সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাটসহ ১১টি উপজেলা প্লাবিত হয়েছে।
পানিতে ডুবে আছে কোম্পানীগঞ্জ, লামাকাজী, বিশ্বনাথ, জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট, ওসমানীনগরসহ সবক’টি এলাকা। বাসাবাড়ি, রাস্তাঘাট তলিয়ে এসব অঞ্চলের মানুষের বাড়িতে এখন গলা সমান পানি।
সিলেটের সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এখনও সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন নদীর পানি