
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা, ছিনতাই হওয়া ১টি মোবাইলফোন ও এজাহারনামীয় ১ আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, উপজেলার উত্তর উজানচর নতুনপাড়া ৪নম্বর ওয়ার্ড সকিনস্থ ধৃত আসামী মো. হারুন বিশ্বাস (৩৮) কে ২কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মফিজ উদ্দিন এর ছেলে ও অপর অভিযানে গোয়ালন্দ থানায় মামলা নং-১৩(০৯)২২ এর লুন্ঠিত একটি মোবাইলফোন উদ্ধারসহ ছিনতাইকারী মোঃ রাকিব বেপারী(২২) কে আটক করা হয়। সে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ভাজনডাঙ্গা (গুচ্ছগ্রাম) এলাকার মোঃ মঞ্জু বেপারীর ছেলে এবং এজাহারনামীয় আসামী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া এলাকার মো. মহির উদ্দিন ফকির এর ছেলে মো. জহিরুল ফকির (২২) কে গ্রেফতার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার দ্বিতীয় পুলিশ অফিসার মো. মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
