গোপালগঞ্জের কাশিয়ানির কাঠাম ধরবস্ত এলাকায় ট্রেনের ধাক্কায় ভটভটিতে থাকা ৫ শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। কাশিয়ানি থানার ওসি মোহাম্মদ ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৪ জনের মতো ছিলেন ওই ভটভটিতে।
বিয়ে করলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন, পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।তিনি লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন।পূর্ণিমা বলেন, কাজের সূত্র ধরেই তার (রবিন) সঙ্গে পরিচয়। তিন বছরের
রাইসিনার লড়াইয়ে এগোচ্ছেন দ্রৌপদী। লোকসভা, রাজ্যসভার সাংসদ এবং দশ রাজ্যের বিধায়কদের ভোট মিলিয়ে দ্রৌপদী পেয়েছেন ১৩৪৯টি ভোট। যার ভোটমূল্য ৪,৮৩,২৯৯। অন্য দিকে, এখনও পর্যন্ত যশবন্তের প্রাপ্ত ভোট ৫৩৭। যার ভোটমূল্য ১,৮৯,৮৭৬। রাষ্ট্রপতি নির্বাচনে আগেই সাংসদদের ভোটের গণনা হয়ে গিয়েছিল। এখন চলছে রাজ্য ধরে গণনা। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে এখন পর্যন্ত ১৫ জন সাংসদের ভোট বাতিল হল। ভুল ভাবে ব্যালট পেপারে দাগ দেওয়ার কারণেই
অবশেষে পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। জোট সরকারের তিন মিত্র সমর্থন তুলে নেওয়ায় তিনি পদত্যাগ করেন। বৃহস্পতিবার (২১ জুলাই) ইতালির প্রেসিডেন্ট কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেল্লার কাছে মারিও দ্রাঘি যে পদত্যাপত্র জমা দিয়েছেন তা গ্রহণ করা হয়েছে। তবে নির্বাচন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে থাকতে আহ্বান জানানো হয়েছে। এর আগে
সীমান্ত ইস্যু এলেই সবার আগে উঠে আসে হত্যা। এসব হত্যার বেশির ভাগই ঘটে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে। আর প্রাণ হারায় বাংলাদেশিরা। বরাবরের মতো এবারও এসব প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিএসফের মহাপরিচালক (ডিজি) পঙ্কজ কুমার সিং। পাঁচ দিনব্যাপী সীমান্ত সম্মেলনেও এ বিষয়টি এড়ায়নি। তবে হত্যা প্রসঙ্গে ভিন্ন উত্তর দিলেন পঙ্কজ কুমার সিং। এসব ঘটনার জন্য দুষলেন নিহত ব্যক্তিদের। সাফ জানিয়ে দিলেন, সীমান্তে যারা
বর্তমান সময়টা ভার্চুয়াল। আড্ডা হোক কিংবা জরুরি কাজ। বাস্তবতার পাশপাশি এখন নিত্য-নতুন বাস্তবতা হচ্ছে ভার্চুয়াল জগত। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। ঘরবন্দি সময়টাতে এর জনপ্রিয়তা কিংবা গুরুত্ব বোঝা যায়। বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক। আর তাইতো এই মাধ্যমকে কেন্দ্র করে সবাই আপডেট থাকতে চান। একজন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিদের সবার কম বেশি এই মাধ্যমে একাউন্ট
বেশ কয়েকদিন ধেরে মহাখালির ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) ভর্তি আছে ১৫ বছর বয়সী তানজিম। কভিড নিউমোনিয়া এবং পরে টিউবারকুলেসিস নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। অন্য এক হাসপাতাল থেকে রেফার্ড করে এখানে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাকে। ভর্তির সময় অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। চিকিৎসকগণ ভেন্টিলেটরে রেখেই তার প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ভেন্টিলেটরে থাকতে কিছুতেই ভালো লাগছিল না শিশুটির।
বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় মাটিরাঙ্গা উপজেলার গরিব দরিদ্র দুস্থ প্রতিবন্ধি ও ভিক্ষুকদের পূর্নবাসন ও জীবনমান উন্নয়নের জন্য এক কালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১জুলাই ২০২২ইং)দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবার আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ২০৩ জন ,
সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাদারীপুরে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামিলীগ এর প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এম পি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তৃতীয় পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ঘর পেলেন ১৬৯ টি গৃহহীন পরিবার। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুমিহীন ও গৃহহীনদের এই ঘর ও জমি হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর উপজেলার ১৬৯টি গৃহহীন পরিবারের মধ্যে ৬০টি পরিবারের সদস্যদের হাতে জমি এবং ঘরের মালিকানা সম্বলিত ফোল্ডার করেন উপজেলা নির্বাহী
সারা দেশের মত পিরোজপুর জেলার ৭টি উপজেলায় গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের মাঝে ৭০৯টি গৃহ হস্তান্তর কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসকের আয়োজনে গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রথমবারের মতো চালু হয়েছে গাইনী বিভাগের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় ডিপ্লোমা কোর্স। এ উপলক্ষে বুধবার গাইনী (ডিজিও) ১ম ব্যাচের অরিয়েন্টেশনের উদ্বোধন করা হয়। এ সময় ভর্তি হওয়া তিন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। বেলা ১১ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ নং গ্যালারীতে অনুষ্ঠিত এ অরিয়েন্টেসন কর্মশালার সভাপতিত্ব করেন গাইনী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক
নওগাঁর ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ২১ জুলাই সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি র্যালী বের করা হয়। র্যালীতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালী শেষে সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার
মুজিববর্ষ উপলক্ষে বরিশালে ৬৮৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ ও জমি হস্তান্তর করা হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩য় পর্যায়ের ২য় ধাপে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সাথে সাথে তার পক্ষ থেকে বরিশাল সদর উপজেলায়
সারা দেশে প্রধানমন্ত্রীর উদ্যোগে ২৬ হাজারের অধিক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন বাড়ী ও জমির দলিল হস্তান্তরের অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে ৩৫ জনকে ঘর প্রদান করা হয়েছে। ২১ জুলাই বেলা ১১ টায় ভূমি ও গৃহহীণদের মাঝে জমির দলিল হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে ঘর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন তাঁতী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. রুহুল আবদুল কুদ্দুসকে সভাপতি এবং মোবারক আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা তাঁতীলীগের আহবায়ক মো. মোরশেদ তালুকদার ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম স্বপনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন দেয়া হয়েছে৷ কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি পদে মো. রহিম উদ্দিন, সহ
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২য় ধাপে ৩য় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ঈদ উপহার হিসেবে সারাদেশে ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উপজেলার পরিষদ অডিটোরিয়ামে ২০ টি পরিবারের মাঝে গৃহ ও জমির সনদ প্রদান করা
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মধ্যপ্রাচ্যের সৌদি আরবের রিয়াদ শাখার কমিটি গঠিত হয়েছে। কমিটিতে নন্দলাল সরকার আহবায়ক, শাহিদুর রহমানকে যুগ্ম আহবায়ক এবং মোহাম্মদ নেজাম উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। বুধবার (২০ জুলাই) সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির সভাপতি ফালগুনী হামিদ এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সৌদি আরবের সমন্বয়ক ও
জাতীয় সাংসদে রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দেবীদ্বারে দু'গ্রুপের চলছে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনকে লাঞ্ছিত ও সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের নামে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করেছে এমপি সমর্থিত স্থানীয় আ’লীগ এবং এর অঙ্গসংগঠন সমূহের নেতা
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) পীযুষ প্রভাকর। তিনি জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত নানা কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার মাইকিং,
সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় বৃহস্পতিবার (২১ জুলাই) ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর কাছে ২৬ হাজার ২২৯টি বাড়ি হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের আশ্রয়ণ প্রকল্পে যুক্ত হয়েছেন। আশ্রয়ণ প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সরাইলে একশত ৭১টি বাড়ি হস্তান্তর করা হবে।আজ সারা দেশে হস্তান্তর করা হয়েছে ২৬ হাজার ২২৯টি বাড়ি। ২১ জুলাই বুধবার সকালে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে সরাইল
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী আলিমের ডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ রাব্বিতুল ইসলাম রাব্বী ১৫ দিনেও উদ্ধার হয়নি। ওই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামীকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিখোঁজ রাব্বীকে উদ্ধার ও তাকে অপহরণের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাফেজ রাব্বিতুল ইসলাম
নওগাঁয় আরও ১৯৭টি গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটলো। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় (৩য় পর্যায়ে) ২য় ধাপে জেলার ৮টি উপজেলায় ১৯৭টি বসতহারা পরিবারে এসব সেমিপাকা ঘর দেওয়া হয়। বৃহষ্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে ভিড়িও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এসব ঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অতিরিক্ত
আশ্রায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় ২৬ হাজার ২২৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় পর্যায়ের আওতায় কালকিনি ও ডাসার উপজেলায় স্থায়ী ঠিকানা পেল আরও ৭০টি পরিবার। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) ভার্চুয়ালি এই গৃহহীন ও ভূমিহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী। কালকিনি ও ডাসার উপজেলা প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে