কুমিল্লা দেবীদ্বারে গ্রাহকের সঞ্চিত প্রায় দুই কোটি টাকা নিয়ে গাঁ ঢাকা দিয়েছেন উপজেলার এগারগ্রাম বাজারে অবস্থিত আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেড’র জাফরগঞ্জ শাখার ব্যবস্থাপক আবদুস ছাত্তার। এতে দিশেহারা হয়ে পড়েছেন জীবনের শেষ সম্ভল হিসেবে টাকা জমা রাখা শতাধিক গ্রাহক। অফিসের সামনে কপাল ঠুকে কাঁদছে অসহায় গ্রাহকেরা। অভিযুক্ত আবদুস ছাত্তারের বাড়ী দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামে। কথিত ব্যাংক হিসেবে প্রতিষ্ঠানটি
বিষয়টি অনেকের কাছেই অপ্রয়োজনীয় মনে হতে পারে। সত্যি কথা বলতে আমরা অনেকেই জানি না যে দাম্পত্য জীবনে ভাঙ্গন তৈরি করতে অনেকটাই দায়ী এই শারীরিক মিলনে অতৃপ্ততা। স্বামী স্ত্রী উভয়েই যদি শারীরিক মিলনে অতৃপ্ত থাকেন তাহলে সংসারে সুখ বিষয়টি ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে পড়ে। যদিও সাধারণভাবে দেখা যায় যে যৌন মিলনে নারীদের উত্তেজনাটা পুরুষের মত ততটা তাড়াতাড়ি আসে না। তাদেরকে নানা কৌশলের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভারত সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে হোটেলে ফিরে রাহুল গান্ধীকে সাক্ষাৎ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধা ঘণ্টা স্থায়ী হওয়া এ সাক্ষাতে নিজেদের মধ্যে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক ঐতিহাসিক। এ
ঝালকাঠির রাজাপুরে বিউটি মিস্ত্রী নামের এক নারীর বিরুদ্ধে জাল টাকায় ধার পরিশোধের অভিযোগে উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করে থানায় নেয়া হয়। এর আগে সোমবার (০৫ সেপ্টেম্বর) উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকায় এমন ঘটনা ঘটে। আটকরা হলেন- বিউটি মিস্ত্রী, বিপুল হালদার, বিপ্লব হালদার, সুবর্ণা হালদার ও সাইফুল খান। পুলিশ ও এলাকাবাসী
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার তারিখ নিয়ে তিনটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃ শিক্ষা বোর্ড। বোর্ডের প্রথম প্রস্তাবে আগামী ৩ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু করার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবনায় ৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর প্রস্তাবনা দিয়েছে বোর্ড। আর তৃতীয় প্রস্তাবনায় বলা হয়েছে, পরীক্ষা শুরু হবে ৯ নভেম্বর। শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন সাপেক্ষে তিনটি প্রস্তাবনার যে কোনো
এশিয়া কাপে দারুণ ফর্মে ছিলেন বিরাট কোহলি। দীর্ঘ রানখরা কাটানো এই সুপারস্টার আবারও ফর্মে ফিরেছেন বলে সবাই ধরে নিয়েছিল। কিন্তু দ্রুতই মুদ্রার অপর পিঠ দেখলেন কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাঁচা-মরার ম্যাচে তিনি ফিরেছেন ‘ডাক’ মেরে! বাঁহাতি পেসার মাদুশাঙ্কার বলে তার স্টাম্প ছত্রখান হয়ে গেছে! ৪ বল খেলে কোনো রান না করে প্যাভিলিয়নের পথ ধরেছেন কোহলি। ভারত দ্বিতীয় উইকেট হারিয়েছে ১৩ রানে। দুবাই
ঠিকভাবে পালন না করা, হাসপাতালের চেয়ে ব্যক্তিগত চেম্বারে রোগী নিয়ে ব্যস্ত থাকাসহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল সোয়া ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত দুদক বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহার নেতৃত্বে পাঁচজনের একটি দল এই অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতাও পেয়েছে দুদক। এদিকে চিকিৎসকদের বায়োমেট্রিক হাজিরা তালিকা দেখতে
বঙ্গবন্ধু প্রতিকৃতিতে দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন। মঙ্গলবার দুপুরে ধানমন্ডি ৩২নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার। কুমিল্লা -৪ দেবীদ্বার'র সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম
জাতীয় গ্রিডে ত্রুটির কারণে সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত বিদ্যুতহীন ছিল বরিশালের ৬ জেলার বাসিন্দারা। বেলা ১১ টার পর থেকে কিছু কিছু এলাকায় বিদ্যুত আসতে শুরু করে। তবে বরিশাল ও ঝালকাঠিতে দুপুর দেড়টার দিকে বিদ্যুত আসলেও ৩০ মিনিট পর আবার চলে যায়। বিকাল সাড়ে ৫টার পর পুরোপুরি বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়। এদিকে বিদ্যুত বিভ্রাট ও ভাদ্রের দুঃসহ গরমে এ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সুলতান মিয়া (৩৮)নামে এক অটো চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ওই উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল এলাকার তিস্তাি নদীর একটি শাখা নদী থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ। সুলতান মিয়ার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার দর্জি পাড়া গ্রামের আব্দুল গফর মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় জানান, সকালে তিস্তার একটি শাখা নদীর পাশেই সুলতান মিয়ার
বরিশালে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় সাকুরা, গ্রীন লাইন, ইলিশ, হাওলাদার, শ্যামলী ও গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমাপ্তি রায় এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বলেন, সকল পরিবহন কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে। সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়নে স্বল্প মূল্য টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছদরুল ইসলাম। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় বাজারে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় স্বল্প মূল্য টিসিবি'র পণ্য পেয়ে খুশি ইউনিয়নের সাধারণ মানুষ। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্হানীয় সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা ও ২৭০ লিটার চোরাই ডিজেলসহ ২জনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। থানা পুলিশ জানায়, সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া সাকিনস্থ পতিতালয়ের ভিতরে জনৈক সাইদ বাড়ীওয়ালার বাড়ীর সামনে থেকে মাদক কারবারী শরীয়তপুর জেলার পালং থানার চর পালং এলাকার মৃত রশিদ খান এর ছেলে বিপ্লব খান (২৭) এবং
দিনাজপুরের হিলিতে পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ জাহানারা বেগম (৫৫) নামে এক জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর থানার উত্তর বাসুদেবপুর (মুন্সি পাড়া) এলাকায় অভিযান চালিয়ে আসামির নিজ শয়ন কক্ষে লুকিয়ে রাখা ১৩ (তের) বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে
স্কাউট-চিন্তা, কথা ও কাজে নির্মল এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে স্কাউট কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা স্কাউটস এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও (পিএস, উডব্যাসধারী) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা বেগম,
সম্প্রতি সময়ে ডলারের দাম বাড়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের তুলনায় কমেছে। আর এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) হিলি ইমিগ্রেশনে গিয়ে জানায়, গত এক মাস আগেও এই চেকপোষ্ট দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ পাসপোর্টধারী যাত্রী পারাপার করতেন। তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে সাড়ে ৩০০ থেকে ৪০০ জন যাত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, টাকার বিপরীতে ডলারের দাম ১০০ টাকা হওয়া প্রয়োজন। এটি আমার ব্যক্তিগত অভিমত। তবে ১১০ টাকার ওপরে উঠলে সেটা সমর্থনযোগ্য নয়।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘ডিজেএফবি উন্নয়ন সংলাপে’ তিনি এসব কথা বলেন। সংলাপে সভাপতিত্ব করেন ডিজেএফবির সভাপতি হামিদ-উজ- জামান। সঞ্চালনা করেন ডিজেএফবির সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।টাকার মান প্রসঙ্গে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত বছর আমরা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করেছি। আমরাও প্রথম ‘মৈত্রী দিবস’ উদযাপন করেছি। আগামী দিনে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে আয়োজিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মোদি বলেন, বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং এই অঞ্চলে আমাদের বৃহত্তম বাণিজ্য অংশীদার। জনগণের মধ্যে সহযোগিতার
চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দেশটির রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।পরে সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভারত আমাদের বন্ধু এবং আমরা একে অপরকে সহযোগিতা করছি। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। গার্ড অব অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের
ভারত ও বাংলাদেশের মধ্যে বয়ে যাওয়া তিস্তা নদীর পানি ঢাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক এই নদীর পানির ন্যায্য পাওনা নিশ্চিতে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চেষ্টা চালালেও নানা কারণেই এই পানি ভাগাভাগি চুক্তি বিলম্বিত হচ্ছে। এই পরিস্থিতিতে ভারত সফরে থাকা অবস্থায়ই তিস্তার পানি নিয়ে ভারতকে ‘বার্তা’ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আপনি (ভারত) আমাদের পর্যাপ্ত পানি দিচ্ছেন না, তাই আমি এখনই
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপো এলাকায় ‘মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে।ওবায়দুল
উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলায় উৎপাদিত পাট রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কৃষি প্রধান এ দেশে এক সময়ের প্রধান অর্থকরী ফসল পাট চাষে কৃষক দুরাবস্থার সম্মুখীন হলেও চলতি মৌসুমে নওগাঁর আত্রাইয়ে সোনালী আঁশের দিন ফিরে আসতে শুরু করেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার এ উপজেলায় লক্ষমাত্রার চেয়ে অধিক জমিতে পাট চাষ করা হয়েছে। অন্য বছরের তুলনায়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যার প্রথম দিনে বেনাপোল বন্দর দিয়ে দুটি ট্রাকে ১৬ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করেছে। ইলিশ রপ্তানি কারক মাহিমা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান। আমদানি কারক ভারতের এস আর ইন্টারন্যাশনাল। পণ্য চালানটি বন্দর
নওগাঁর ধামইরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির পক্ষ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৫ সেপ্টেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার আমাইতাড়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধামইরহাট উপজেলা, পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ফেরদাউস খান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মো.আবু