এই মুহূর্তে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা চেষ্টা সেই দেশের রাজনৈতিক সমাজের ভেতরকার ক্ষত আরও একবার সবার সামনে নিয়ে এনেছে। তাকে হত্যার উদ্দেশ্যেই সরকারি মদদে এই হামলা হয়েছে শুরু থেকেই বলে আসছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে ইমরান খান তিনজনের নামই বলে দিয়েছেন। বলেছেন তাকে খুনের জন্য চারজন ষড়যন্ত্র করেছেন এবং এদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা
কিশোরগঞ্জের ভৈরবে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।রোববার (৬ নভেম্বর) সকালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ময়মনসিংহ গামী সৌখিন এক্সপ্রেস বাসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক নারীসহ দুজন নিহত হন। এসময় আহত হয়েছেন আরও
অ্যাডিলেড ওভালে ঘটলো আরেকটি অঘটন। ইতিহাস গড়লো নেদারল্যান্ডস। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে ১৩ রানে হারিয়ে দিয়েছে ডাচরা। সে সঙ্গে প্রোটিয়াদের বিদায় নিশ্চিত করে দিয়েছে তারা এবং সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য দারুন সুযোগ তৈরি করে দিলো নেদারল্যান্ডস। পরের ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার বিজয়ী দলই ভারতের সঙ্গে উঠে যাবে সেমিফাইনালে। সাকিব-বাবরদের দুই দলেরই পয়েন্ট সমান ৪ করে।অ্যাডিলেড
কারো ওপর বিপদ এলে কীভাবে আল্লাহর সাহায্য চাইবেন তা ঘোষণা করেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার এই আমলটি প্রায় সকলেই জানেন কিন্তু মানেন না। জানলেও অনেকে এর প্রয়োগ করেন না। আবার করলেও তা খুব কম। আমলটি কী? হজরত উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কারো ওপর বিপদ এলে সে যেন
অপ্রত্যাশিতভাবে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হেরে যাওয়ার কারণে সেমিফাইনালে ওঠার দারুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের সামনে। এই ম্যচে যে জিতবে সেই খেলবে ফাইনালে ওঠার লড়াইয়ে। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ। দু’দলেরই অর্জন চার পয়েন্ট করে। সুতরাং যে জিতবে কোন হিসাব-নিকাশ ছাড়াই তাদের সেমিফাইনাল নিশ্চিত। অ্যাডিলেড ওভালে এমন সমীকরণের ম্যাচে বাবর আজমের সঙ্গে টস করতে নেমে জিতলেন
রোববার থেকে টানা এক সপ্তাহ নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি বড় অংশে এই গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি পুরোপুরি সরবরাহ বন্ধও থাকতে পারে বলে জানা গেছে। সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য এ সরবরাহে ব্যাঘাত ঘটবে বলে শনিবার এক জরুরি নোটিশে সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে, রোরবার থেকে ১২ নভেম্বর
ফুটবল বিশ্বকাপের ঠিক আগে আগেই যেন একের পর এক দুঃসংবাদ ধেয়ে আসছে আর্জেন্টিনার দিকে। একজনের পর এক ফুটবলার বিশ্বকাপের ঠিক আগে আগেই ইনজুরিতে আক্রান্ত হচ্ছেন। অ্যানহেল দি মারিয়া দিয়ে যার শুরু। এরপর লো সেলসো বেশ বাজেভাবেই ইনজুরিতে পড়েন। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সেলসোর। তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে ভয়ের খবর হয়ে এসেছে লিওনেল মেসির ইনজুরি। বিশ্বকাপের বাকি আর মাত্র ১৫
কিস্তিতে ফ্রিজ, টেলিভিশন, ফার্নিচার কেনাবেচার সঙ্গে আমরা সকলেই পরিচিত। তবে এবার গরুর মাংসও বিক্রি হচ্ছে কিস্তিতে। এমন ঘটনা ঘটেছে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজীপুর গ্রামে। আর এই সুবিধা ভোগ করছেন গ্রামের নিম্ন আয়ের মানুষেরা। শুক্রবার (৪ নভেম্বর) সকালে কাজীপুর গ্রামে চার বন্ধুকে কিস্তিতে গরুর মাংস বিক্রি করতে দেখা যায়। এ সময় সিরিয়াল ধরে কিস্তিতে মাংস কিনছিলেন ওই গ্রামের কৃষক, ভ্যানচালক,
সারাদেশের বরেণ্য কবি, উপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, ইতিহাসবীদের নিয়ে নওগাঁ সাহিত্য পরিষদ এর দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর। শনিবার বিকেলে শহরের কাজীর মোড়ে সংগঠনের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভার এ সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি হাবিব রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার একটি বুধহাটা ইউনিয়ন।শুধুই ইউনিয়ন নয় একটি মোকাম।খুচরা ও পাইকারি ব্যবসা কেন্দ্র। এক কথায় সাতক্ষীরার অর্থনৈতিক রাজধানি। সড়ক ও নৌপথের সাঙ্গে যোগাযোগ অনেক সহজতর হওয়ায় অনেকে বুধহাটাকে পল্লী বন্দর উপাধি দিয়েছে। বেত্রবতী নদীর তীরে এই প¬ল্লীবন্দর বুধহাটা অবস্থিত।সীমান্তবর্ত্তী জেলা শহর সাতক্ষীরা থেকে ১৪ কিলোমিটার দূরে এর অবস্থান। এর দক্ষিনে ধুলিহর ইউনিয়ন,উত্তরে আশাশুনি সদর, পূর্বে কুল্যা,পশ্চিমে ফিংড়ী ইউনিয়ন। ৮.২৮৫
পটুয়াখালীর কলাপাড়ার সাবেক ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র অবৈধ ভাবে সম্পদ অর্জন, ঘুষ, দুর্নীতির তদন্তে ২৯ জনকে নোটিশ করেছেন তদন্ত কর্মকর্তা। আগামী মঙ্গলবার (৮ নভেম্বর) কলাপাড়া ইউএনও কার্যালয়ে এ তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের
ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের মাঠ থেকে নিখোঁজ যুবক হৃদয় হোসেনের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ওই গ্রামের বিলের মাঠের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। হৃদয় হোসেন জাঙ্গালীয়া গ্রামের তোতা মিয়ার ছেলে। কাচেঁরকোল ইউনিয়নের মেম্বর সেলিম আকতার জানান, ধানক্ষেতের ভিতরে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
রাজবাড়ীর গোয়ালন্দে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত
কুমিল্লা দেবীদ্বারে মায়ের সামনে ছেলেকে শাসন করার তুচ্ছ বিষয় নিয়ে তুলকালাম কান্ড ঘটেছে। ওই ঘটনায় রহিম নামে এক যুবক নিহত ও অন্তত: ১৫ জন আহত এবং বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলা ও ভাংচুরের ঘটনা চলাকালে পুলিশ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। ঘটনাটি শুক্রবার জুম্মার নামাজের পর দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়নপুর (ছগুরা) গ্রামের লতিফ মিয়ার বাড়িতে ঘটে। নিহত যুবক
পটুয়াখালীর কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ভবন পুন:নির্মান ব্যয়ে অস্বচ্ছতা, ভূ-সম্পত্তি ক্রয়-বিক্রয়ে অনিয়ম, দুর্নীতি করে মসজিদের ৩ কোটি ১৪ লক্ষ টাকা লোপাটের সত্যতা মিললেও সংশ্লিষ্ট প্রশাসন নিশ্চুপ হয়ে থাকায় এ নিয়ে ধর্মপ্রান মুসুল্লীদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ছে। কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের এ বিপুল পরিমান অর্থ লোপাটের ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, সাবেক সহ-সভাপতি ও
বরিশালে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে বিএনপির বিভাগীয় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই সমাবেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন সরকার গঠনের দাবি করেন দলের নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে আর নির্বাচন হবে না। সংসদকে বিলুপ্ত করে, সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তার দায়িত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেই নির্বাচন কমিশনের
রোববার (৬ নভেম্বর) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নেবে মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ জন পরীক্ষার্থী।এরমধ্যে ছাত্র ছয় লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন।শিক্ষা মন্ত্রণালয় জানায়, মোট নয় হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। শিক্ষামন্ত্রী দীপু মনি পরীক্ষার
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময়ে ৭৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৩৭ জনে। শনিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে
জাতীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ বলেছেন, এদেশের মানুষের স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়নের জন্যে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশ উদ্যোগে গ্রামাঞ্চলে দরিদ্রের হার কমাতে অসামান্য অবদান রেখে চলেছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এভাবে প্রতিটি গ্রামকে যদি আমরা সমবায়ের ভিত্তিতে গড়ে তুলতে পারি তাহলে অচিরেই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের আমূল
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় এবং সমবায়ীদের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।শনিবার দিবসের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে দিবসের ত্ৎপর্য তুলেধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস
করোনা মহামারির অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে সব পণ্যের দাম বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ধাক্কা আমাদের দেশে এসেও পড়ছে। মূল্যস্ফীতির জন্য সব দেশই আজকে হিমশিম খাচ্ছে, প্রত্যেকের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে। আমাদেরও রিজার্ভ ব্যবহার করতে হচ্ছে এবং সেটা দেশের মানুষের জন্য। খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশকে আরও এগিয়ে নিতে জনগণকে একত্রিত করে সমবায় গঠনের মাধ্যমে
ইংল্যান্ডের বিপক্ষে ঝোড়ো ফিফটির দেখা পেয়েছিলেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। কিন্তু তার পাঁচ ছক্কায় নিশাঙ্কার ৪৫ বলে ৬৭ রানের ইনিংসের পরও পুঁজিটা বড় হলো না। পরের ব্যাটাররা যে তেমন কিছুই করতে পারলেন না! ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানে আটকে গেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডলে সেমিফাইনালে যেতে হলে ১৪২ রান করতে হবে। বাটলারের দল তা করলেই বিশ্বকাপ শেষ হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার। বিস্তারিত
দেশের উন্নয়ন করার কারনে জনগণ আবারও শেখ হাসিনাকে ভোট দিবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।শনিবার (৫ নভেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুরের উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী। এসময় মন্ত্রী বলেন, শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে মা-বোনদের মন জয় করেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকার তা পূরণ করেছেন। ভিজিডি, বয়স্কভাতা, বিধবাভাতা
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন- এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫ নভেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও র্্যালী অনুষ্ঠিত হয়েছে। এরপর দিবসটির গুরুত্ব নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশেষ অতিথি