সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরনগর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। এ সময় অভিযুক্ত ভাতিজা কিবরিয়া (৩৫) ও তার ছোটো ভাই হোসাইনকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার (১ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সদর ইউনিয়নের বীরনগর
বিশ্ববাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। গত দুই বছরের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায় ছিল। তবে গত সপ্তাহে স্বর্ণের দাম কিছুটা বেড়ে প্রতি আউন্স সোনার দাম এক হাজার ৬৫০ ডলারের উপরে উঠেছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে থাকায় দেশের বাজারেও এর প্রভাব পরেছিল। বাজারে তিন দফা কমানো হয় সোনার দাম। এর আগে কয়েক দফা বাড়ে সোনার দাম। এতে সব রেকর্ড ভেঙে দাম ছাড়িয়ে যায়
সাভারের আশুলিয়ায় জোরপূর্বক ইন্টারনেট ব্যবসা দখলে নিতে ও আধিপত্য বিস্তার করতে সশস্ত্র হামলা চালিয়ে দুইজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে এক মাদক ব্যবসায়ি সন্ত্রাসীর বিরুদ্ধে। হামলা চালিয়ে দোকানে ভাঙচুর ও চার দোকানীকে মারধরের অভিযোগ করেছেন ভুক্তভোগী বকুল ভূইয়া। শনিবার (০১ অক্টোবর) এঘটনায় আশুলিয়া থানায় ভুক্তভোগী আহত দুই জনের পক্ষে লিখিত অভিযোগ করেছেন বকুল ভূঈয়া। এরআগে, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে আশুলিয়ার জামগড়া
জীবনে প্রতিটি মুহুর্তেই বিজ্ঞান এগিয়ে যাচ্ছে। আর সেসব দ্বারা আমরাও নিয়ন্ত্রিত হচ্ছি প্রতিনিয়তই। প্রকৃতিগতভাবে নারী দেহের প্রতি আলাদা একটি আকর্ষণ করে প্রতিটি পুরুষই। কিন্তু ব্যতিক্রম ঘটনাও ঘটতে যাচ্ছে ভারত জুড়ে। স্মার্টফোনের জনপ্রিয়তা ভারতীয়দের মধ্যে এমনভাবে বাড়ছে যে এখন তাদের কাছে যৌন সম্ভোগের চেয়ে আকর্ষণীয় মনে হচ্ছে তা। এক গবেষণায় দেখা গেছে, শতকরা ৭৪ ভাগ ভারতীয় রাতের বেলা আদিমতম প্রবৃত্তি প্রশমনের চেয়ে
পটুয়াখালীর কলাপাড়ায় ফকিরের কাছে তদবির নিতে এসে এক নারী (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০১ অক্টোবর) সকালে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শহিদুল ইসলাম (৫৫), মালেক হাওলাদার (৫০) ও আলমগীর হাওলাদার (৩৬)। মামলা সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে বিরোধ চলে আসছিল ওই
দেশের ১০ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (১ অক্টোবর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০
ভোলার মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার (০১ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভোলা জেলার মেঘনা নদীর শাখা ইলিশা নদীর কন্দ্রকপুর সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরা ছোট ট্রলার (ডিঙ্গি নৌকা)
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাত্রী পারাপারের নিউজ সংগ্রহ করতে গিয়ে হামালার স্বীকার হয়েছেন সাংবাদিকরা। এসময় আরটিভির সাংবাদিকের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় এনটিভির সাংবাদিক জাহিদুল ইসলাম, সময় টিভির সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, আরটিভির সাংবাদিক আব্দুল আজিজ, এখন টিভির সাংবাদিক সোহেল রানা, এশিয়ান টিভির
বৈষম্যমুক্ত ৯ম পে স্কেল বাস্তবায়ন, ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণ, আউট সোর্সিং পদ্ধতি বাতিল করে নিয়োগকৃত ও উন্নয়নখাতের কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তর এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণসহ ৭ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সরকারী কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বরিশাল বিভাগীয় শাখার ব্যানারে শনিবার
নওগাঁর ধামইরহাটে জাতীয় দৈনিক ডেল্টা টাইমস’র প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। ১লা অক্টোবর বেলা ১২ টায় উপজেলা পাবলিক লাইব্রেরীতে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে ও সম্পাদক প্যানেল মেয়র মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় ও ডেল্টা টাইমস’র ধামইরহাট প্রতিনিধি তাওসিফ ইসলামের
দেশের অন্যান্য স্থানের মতো বরিশাল নগরীতেও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনী আর উলুধ্বনীতে মুখরতি হয়েছে মন্ডপগুলো। এবার কৈলাস থেকে দুর্গাদেবী মর্তে এসেছে গজে চড়ে। কৈলাসে ফিরবেন নৌকায় করে। উৎসবকে কেন্দ্র করে মন্ডপগুলো সেজেছে নবরূপে। এবার শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সারা দেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই
আজ মহাষষ্ঠীর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসবের। সে কারণেই দিনাজপুররের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে হঠাৎ করে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপারে উপচেপড়া ভিড় দেখা গেছে। দু দেশের ইমিগ্রেশনে তিল পরিমান দাড়িঁয়ে থাকার জায়গা নেই যাত্রীদের। ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এবার সনাতন ধর্মাম্বলী লোকজনের সংখ্যাই বেশি। শারদীয় দুর্গোৎসব শুরু হওয়ায় এই রুট দিয়ে
আগামী সংসদ নির্বাচন জোর-জবরদস্তি ভাবে হবে- এমন মেসেজ সরকারি দল থেকে পাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। শরিবার (১ অক্টোবর) সন্ত্রাসী হামলায় পা হারানো জাতীয় পার্টির নেতা শফিকুল ইসলামকে দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নে শফিকের ওপর হামলা হয়। জিএম কাদের
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি । আমরা প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার কারণে গত চার বছরেও প্রশ্নপত্র ফাঁস হয়নি। তবে এবার দিনাজপুরে যা ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক।শনিবার (১ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, একটি পরীক্ষা কেন্দ্রের সচিব অনেকগুলো প্রশ্নপত্রের প্যাকেট একসঙ্গে করে
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয় থাকলেও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সংস্কারের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাহিনীটির নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। আজ শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। জবাবদিহিতা ও সংস্কার নিশ্চিত না হওয়া
প্রবীণ সাংবাদিক ও বঙ্গবন্ধুর সাবেক প্রেস সচিব তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (০১ অক্টোবর) এক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা বারবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছি এবং জাতির পিতার খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দেশটির কাছে অনুরোধ করছি। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হোটেলে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মী
দেশবরেণ্য সাংবাদিক নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান (৮৭) আর নেই।শনিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হয়ে তোয়াব খান হাসপাতালটির কার্ডিওলোজিস্ট ডা. কায়সার নাসরুল্লাহ খানের অধীনে ভর্তি ছিলেন।ইউনাইটেড হাসপাতালে জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ ঢাকা পোস্টকে এসব
নারী এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। আসরের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা।আজ শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামে স্বাগতিকরা। রুমানা-সালমাদের বোলিং তোপে থাইল্যান্ড অলআউট হয় মাত্র ৮২ রানে। এরপর শারমিনা সুলতানার উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের সর্বোচ্চ রান আসে ওপেনার শারমিনার ব্যাট থেকেই। বরাবরই টাইগ্রেসদের শক্তির জায়গা স্পিন। টস
মসজিদের নাম পাগলা মসজিদ। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক এ মসজিদটিতে আটটি লোহার দানবাক্স রয়েছে। প্রতি তিন মাস পর পর সিন্দুকগুলো খোলা হয়। এবার ৩ মাস ১ দিন পর আজ শনিবার (০১ অক্টোবর) দান সিন্দুকগুলো খোলা হয়েছে। সিন্দুকগুলো থেকে ১৫ বস্তা টাকা পাওয়া গেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ, সহকারী কমিশনার জোহরা সুলতানা যুথী, মোছা. নাবিলা ফেরদৌস টাকা গণনার সত্যতা নিশ্চিত করেছেন। টাকা
ভয়াবহ বিধ্বংসী হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার বিভিন্ন শহরে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এছাড়া ঝড়ের তাণ্ডবে গোটা রাজ্য তছনছ হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ফ্লোরিডা মূলত একটি উপদ্বীপ। মার্কিন এই অঙ্গরাজ্যের একদিকে আটলান্টিক মহাসাগর, অন্যদিকে মেক্সিকো উপসাগর। শুক্রবার ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে হারিকেন ইয়ান, যেটিকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘুর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড়
আসছে বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে মেট্রোরেল। উদ্বোধন করা হবে আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেল সেবা। ইতোমধ্যে ভাড়ার তালিকাও প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে, মেট্রোরেলে চড়তে হলে সব শিশুর জন্য গুনতে হবে প্রাপ্তবয়স্কদের মতো সমান ভাড়া। শুধুমাত্রা মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় মেট্রোরেল ভ্রমণের সুযোগ পাবেন। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার গণমাধ্যমকে বলেন, মেট্রোরেলের
ইউক্রেনের চার অঞ্চল রুশভুক্ত হওয়ার পরই রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও নিষেধাজ্ঞা আসছে। সমরাস্ত্র-শিল্প কমপ্লেক্স ছাড়াও দুটি আন্ত্রর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান, আর্থিক খাতের তিনজন প্রধান নেতা, কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরিবারের সদস্য ও রুশ আইনসভার ২৭৮ জন সদস্যকে নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে। খবর বিবিসির। বাহির থেকে যেসব সংস্থা দেশটির সামরিক বাহিনীকে সহযোগিতা করবে এবং ইউক্রেনের অঞ্চল
ইবাদতের তাওফিক পাওয়ার শুকরিয়া স্বরূপ দোয়াটি পড়তে হয়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর ইবাদত করতে পারার শুকরিয়া স্বরূপ ছোট ও ছন্দময় চমৎকার এ দোয়াটি পড়তে বলেছেন। দোয়াটি কী? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে অছিয়ত করেন যে, প্রত্যেক নামাজের পর যেন উক্ত দোয়াটি পাঠ করেন। দোয়াটি হলো- اَللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ