বিপুল উৎসাহ্ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনায় চেয়ারম্যান পদে ৩ জন ও সদস্য পদে ৬০ জন প্রার্থীমনোনয়ন পত্র দাখিল করেছেন। আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, ৭৫’ এর প্রতিরোধ যোদ্ধা, অ্যাডভোকেট অসীত সরকার সজল বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কাছে মনোনয়নপত্র
বাংলাদেশের প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বন্যা কবলিত পাকিস্তান। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস। স্মরণকালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের মানুষের পাশে দাঁড়াতে মানবিক ত্রাণ সহায়তার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। কিন্তু এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্নের আশঙ্কায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে
আসন্ন বরিশাল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সদ্য পদত্যাগ করা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসাইন বলেছেন, আমি কোনদিন দুর্নীতিগ্রস্তদের সাথে চলিনি ও দুর্নীতি করিনি। তাই আমি জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করে কাজ করে যাবো। এখানে কোন দুর্নীতিবাজদের আশ্রয় হবেনা। বৃহস্পতিবার দুপুরে আসন্ন জেলা পরিষদ
ডলারের দাম বেড়ে যাওয়ায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানিকারক ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদানের প্রত্যয়পত্র বা এলসি (লেটার অব ক্রেডিট) মূল্য পরিশোধ করতে গিয়ে একেকজন ব্যবসায়ীকে অতিরিক্ত কয়েক লাখ টাকা পরিশোধ করতে হচ্ছে। ডলারের দাম বেড়ে যাওয়ায় সোনাহাট স্থলবন্দরের আমদানি কার্যক্রম ঝিমিয়ে পড়া সহ রাজস্ব আয় কমে যাওয়ার আশঙ্কা করছেন স্থলবন্দরের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।
বৈরী আবহাওয়া শেষে সমুদ্র শান্ত হওয়ায় রুপালী ইলিশের খোঁজে জেলেরা এখন সমুদ্রে ফিরে গেছে। গত ১ সপ্তাহ ধরে নিন্মচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় মাছধরা ট্রলার গুলো মৎস্য বন্দর আলীপুর-মহিপুর, পাথরঘাটাসহ উপকুলীয় এলাকার বিভিন্ন নদনদীতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছিল। আবহাওয়া অনুকুলে আসায় বুধবার রাত থেকে আবার সমুদ্রে ইলিশ ধরতে রওয়ানা হয়ে গেছে। সমুদ্রে প্রচুর পরিমান ইলিশের বিচরণ থাকলেও সমুদ্রে যেতে পারেনি জেলেরা।
বেসরকারী উন্নয়ন সংস্থা "মহিলা উন্নয়ন সংস্থা'র" পক্ষ থেকে ১৫ জন দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রথম পর্যায়ে ৮ হাজার টাকা মূল্যের কাঁচা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গোয়ালন্দ বাজার সংলগ্ন ব্রাক ব্যাংকের তৃতীয় তলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (BNF) এর আর্থিক সহযোগিতায় ও মহিলা উন্নয়ন সংস্থা কতৃক আয়োজিত অনুষ্ঠানে এ উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে চায়ের দোকানদার ২জন,
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে কাউখালী উপজেলার সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফার কাছে আজ বৃহস্পতিবার দুপুরে জমা দিলেন সাবেক ছাত্রনেতা ও কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ। জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান সাংবাদিকদের জানান আজ বিকাল ৩টা পর্যন্ত চেয়ারম্যান পদে ০৬, সংরক্ষিত নারী-১৩ ও সাধারণ সদস্য পদে-৩৪ সহ মোট- ৫৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা
শিক্ষার্থী সহ পরিক্ষার্থীদের গরমে যাতে কষ্ট করতে না হয় প্রতিকার হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে মোস্তফা মেটাল ইন্ডাঃ লিমিটেড এর এর পক্ষ থেকে দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসায় ১০টি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়েছ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলা ইউএনও অফিসে মাদ্রাসার শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়া এবং বিদ্যালয়কে একটি আধুনিক মানসম্মত যুগোপযোগী মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তুলার লক্ষে উক্ত
সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে ৩টি কেন্দ্রে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ, বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয় ও হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। প্রথমবার ২ ঘন্টার পরীক্ষায় অংশ গ্রহণ করে শিক্ষার্থীরা খুব খুশি। তবে ১০০ নম্বরের পরীক্ষা হলে বেশি ভালো হতো বলেন শিক্ষার্থীরা। হাকিমপুর
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সোমবার ১২সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি শেষে ৫দফা দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের
টাঙ্গাইলের ভূঞাপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছোবহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মো.
লালমনিরহাটের হাতীবান্ধায় সময় মতো শিক্ষার্থীরা উপস্থিত হলেও যথাসময়ে স্কুলে উপস্থিত না হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে উপজেলা শিক্ষা অফিস। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে হাতীবান্ধা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিঠুন বর্মন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষককে দেরিতে স্কুলে উপস্থিত হওয়ার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা কেন নেয়া হবে না তা জানতে চেয়ে
জন্ম থেকেই দুই হাত নেই, ডান পাও নেই। বাঁ পা থাকলেও স্বাভাবিকের চেয়ে অনেক অংশে ছোট। পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রতিবন্ধী রাসেল মৃধা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে অদম্য রাসেল। রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার
অনলাইন অ্যাপসের মাধ্যমে জনসাধারণের সাথে প্রতারণা করে টাকা আত্মসাৎকারী চক্রের ০২ (দুই) সদস্য গ্রেপ্তার। ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান,বিপিএম,পিপিএম (বার) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঝিনাইদহ সদর থানাধীন কুমড়াবাড়ীয়া এলাকায় ডিজিটাল জালিয়াতির মাধ্যমে কতিপয় ব্যক্তি ABABA (আবাবা) অ্যাপস ব্যবহার করে এলাকার সাধারন জনগনের কাছ থেকে অর্থ গ্রহণের মাধ্যমে ডিজিটাল প্রতারণা করছে। এ বিষয়ে পুলিশ সুপার মহোদয় ঝিনাইদহ সাইবার ক্রাইম
রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীর অদূরে জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জাফরগঞ্জের জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়েছে। জেলে সোনাই হালদার জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে মাছ ধরতে যান। রাতে কোন মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। সকালে জাল টেনে তুলতেই দেখতে পায় বড় একটি
মৎস্য অধিদপ্তরের ২০২২- ২৩ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরও হাওড়ে- ৩০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার আকাশী হাওড়ে ও ১টি পুকুর সহ হাওড়ে রুই জাতীয় অর্থাৎ রুই, কাতলা, মৃগেল ইত্যাদি মাছের পোনা অবমুক্ত করা হয়। সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)
বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। নতুন আইজিপির তালিকায় বেশ কয়েকজনের নাম থাকলেও আবদুল্লাহ আল-মামুন অনেকটাই এগিয়ে। বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া র্যাবের পরবর্তী মহাপরিচালকের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। র্যাবের ডিজির তালিকায় পুলিশ সদর দপ্তরে কর্মরত একজন অতিরিক্ত আইজিপির নাম
বরিশাল শিক্ষা বোর্ডে ১৭৮টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শুরুর পর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা সরকারী বালিকা বিদ্যালয় এবং জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে অনুপস্থিত ছিলেন ৯৯২ জন পরীক্ষার্থী। তবে কোন পরীক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কার হননি। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা
প্রশ্নে গরমিল থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার দর্শন বিভাগের মানোন্নয়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। বিস্তারিত আসছে...
রাজবাড়ী সদর উপজেলায় খানখানাপুরে আরিফুল ইসলাম রকি (২৭) হত্যায় দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত সোমবার সন্ধ্যায় বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দিয়েছেন।গ্রেপ্তারকৃত দুইজন আসামীরা হলেন, খানখানাপুর ইউনিয়নের চরখানখানাপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে সৌরভ আহমেদ শাওন (২০) ও কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের মজিবর রহমান এর ছেলে ইয়ামিন আলী (২২)। পুলিশ অভিযান চালিয়ে মামলার সাথে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে। এসময়
আইসিসির সাবেক এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আসাদ রউফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। আম্পায়ারিং ক্যারিয়ারে তিনি ৬৪টি টেস্টে দায়িত্ব পালন করেছেন, যার ৪৯টিতে তিনি মাঠে দায়িত্ব পালন করেছিলেন, আর বাকি ১৫ টেস্টে টিভি আম্পায়ার হিসেবে। ১৩৯টি ওয়ানডে আর ২৮টি টি-টোয়েন্টি ম্যাচেও দায়িত্ব পালন
কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকার কিসমত মেম্বার বাড়ির জয়নাল আবেদীন (৪০) এবং পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের ইমরান হোসেন (৩০)।বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন ছিল মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন কি থাকছেন না? সেই উত্তরটা এখন সবারই জানা। আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে থাকছেন না বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক। বাংলাদেশের টি-টোয়েন্টির নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম পারফরম্যান্স নয় বরং ইমপ্যাক্টের বিবেচনায় ক্রিকেটারদের সুযোগ দিতে চান। সে জায়গা থেকে সরিয়ে দিয়েছেন ৩৬ বছর বয়সী মাহমুদউল্লাহকে। এছাড়াও বয়স এবং পারফরম্যান্স কোনোকিছুই রিয়াদের পক্ষে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলে চারজন নিহত হন। এদের মধ্যে আপন দুই ভাইও নিহত হয়েছে। পরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামে জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ওই গ্রামে জানাজা শেষে তাদের দাফন করা হয়। এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান চারজন।নিহত দুই ভাই