কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিহত মাদ্রাসাছাত্র তাহসিন এর বাড়িতে শোকের মাতম। শনিবার সকালে তার প্রথম জানাযা কুমিল্লার লাকসাম সড়কের জামিয়া আরাবিয়া কাশেমুল উলুম মাদ্রাসা মাঠে সম্পন্ন করে তার মরদেহ নিজ এলাকায় আনা হলে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহত তাহসিন কুমিল্লার দেবীদ্বার উপজেলার বুড়িরপাড় গ্রামের অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা গোলাম হোসেনের একমাত্র পুত্র। সে কুমিল্লার লাকসাম
"হাতের পরিচ্ছন্নতায়, এসো সবে এক হই" এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বার্থ প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ইশরাত জাহান, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, আবাসিক প্রকৌশলী আবুল
এক ইনিংস যেতেই ম্যাচের ফল অনেকটা বের হয়ে গিয়েছিল। শ্রীলঙ্কার ব্যাটিং যেভাবে মুথ থুবড়ে পড়ে ফাইনালের মতো বড় মঞ্চে। তাতে ভারতের চ্যাম্পিয়ন হওয়া ছিল কেবল সময়ের ব্যাপার।চ্যাম্পিয়ন হলো ভারতের মেয়েরাই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ লঙ্কানদের মাত্র ৬৫ রানে আটকে দিয়ে ৮ উইকেট আর ৬৯ বল হাতে রেখে জিতেছে হারমানপ্রিত কাউরের দল। এ নিয়ে সপ্তমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে
সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। শনিবার (১৫ অক্টোবর) বেলা ৩ টা ৪০ মিনিটের দিকে স্মৃতিসৌধে তার গাড়ী বহর প্রবেশ করে ৩ টা ৫০ মিনিটে বের হয়ে যায়। এসময়ের ভেতর স্মৃতিস্থম্বের মুল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। এবং সোনালু নামের একটি ফুলের গাছের চারা
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নুর মেসকানজাইকে গুলি করে হত্যা করা হয়েছে।শুক্রবার (১৪ অক্টোবর) ওই প্রদেশের খারান এলাকায় একটি মসজিদের বাইরে এ ঘটনা ঘটে। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, মসজিদের বাইরে অজ্ঞাতনামা হামলাকারীরা গুলি করলে গুরুতর আহত হন মেসকানজাই। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেসকানজাই ২০১৪ সালে বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত
১৯৭১ সালে পাকিস্তান বর্তমান বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতি চেয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন দুই প্রভাবশালী আইনপ্রণেতা। প্রেসিডেন্ট জো বাইডেনকে এই গণহত্যার স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যান রো খান্না ও কংগ্রেসম্যান স্টিভ চ্যাবট গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) নিম্নকক্ষে প্রস্তাবটি তোলেন। একই সঙ্গে এই ধরনের গণহত্যার জন্য পাকিস্তানের সরকারকে বাংলাদেশের মানুষের
মাদারীপুরের ডাসারে ৪ বছরের শিশু ধর্ষক ফারুক মোল্লা(৩২) এর ফাসির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।শুক্রবার বিকালে ডাসার ইউনিয়নের আ্ইসার বাজারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব দর্শনা গ্রামের ৪ বছরে শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে গত ৮ ই অক্টোবর ধর্ষন করেন একই এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা আমজাদ মোল্লার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা, বিএনপির পুরোনো অপকৌশল। তিনি আজ (শনিবার) তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল। গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার। বিএনপির এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে। বিএনপিই এখন ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ নয়। তিনি বলেন,
ট্রাসোনোমিকসের মৃত্যু হয়েছে। কর ছাড়ের অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে নির্বাচনের আগে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। করপোরেট কর বাড়ানোর পদক্ষেপ বাতিলের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর শুরুটাও সেভাবে করেছিলেন লিজ ট্রাস। তিনি এখনও জোর দিয়ে বলছেন ব্রিটেনের প্রবৃদ্ধির হার বাড়ানোই তার লক্ষ্য। কিন্তু তার কার্যালয়ের ফোকাস এখন ব্রিটেনের বন্ড মার্কেটের বিশ্বাস পুনরুদ্ধার করা। ট্যাক্স ইস্যুকে কেন্দ্র করে টানাপোড়েন
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ।শনিবার (১৫ অক্টোবর) দুপুরে এক ভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ব্রুনাই সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার জানায় তিন বাহিনীর একটি চৌকস দল। বিমানবন্দর থেকে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় সাভারের
চট্টগ্রামের সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে তেলের পাইপলাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যে তা নিয়ন্ত্রণে আসায় কোনো দুর্ঘটনা ঘটেনি।শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের পাশাপাশি ফায়ার সার্ভিসের সঙ্গে নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানান,
বিখ্যাত চলচ্চিত্র সিরিজ হ্যারি পটারে হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা রবি কোলট্রেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।শনিবার (১৫ অক্টোবর) এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।কোলট্রেনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে তার এজেন্ট বেলিন্ডা রাইট বলেন, তিনি স্কটল্যান্ডের ফলকির্কের কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কোলট্রেন সারা বিশ্বের শিশু এবং বয়স্কদের জন্য একইভাবে আনন্দ দিয়ে গেছেন। তিনি আইটিভি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি স্বর্ণ ও অলঙ্কারসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা পুলিশ।আটকরা হলেন- সুমন (৪১) ও আমিন-অর-রশীদ (২১)।তাদের দু’জনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়ায়। গতকাল তারা দুবাই থেকে বাংলাদেশে আসেন। কাস্টমস সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট আর্মড পুলিশের (এপিবিএন) দেওয়া সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা বিমানবন্দর সার্কেল শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে অভিযান চালায়। এ সময় তাদের আটক করা
চট্টগ্রামের সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপলাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। পাশাপাশি ফায়ার সার্ভিসের সঙ্গে নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত আসছে...
ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক সমিতির নেতা ও শ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েছেন এ পথের যাত্রীরা। তবে পরিবহন মালিকদের দাবি, আজ (শনিবার) ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ রয়েছে। এ সমাবেশে পরিবহন বা বাসে হামলা-ভাঙচুরের আশঙ্কা রয়েছে। তাই তারা আজ ঢাকা থেকে ময়মনসিংহ ও ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রেখেছেন। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহগামী বাস যাত্রী পরিবহন করে।
রাজধানীর আদাবরে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (১৪ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।আহত দুই ব্যক্তি হলেন, মো. মানিক মিয়া (২৮) ও নয়ন মিয়া (৩০)। আহত মানিকের চাচা দুলাল জানান, রাতে কয়েকজন ব্যক্তি মানিক ও তার বন্ধুকে কুপিয়েছে। পরে তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল
বিএনপি নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে আসার জন্য ঘোষণা দিয়ে বলা হয়েছিল। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা লাঠি নিয়ে এসেছে। এটি আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা লক্ষ্য করেছেন, ‘বিএনপি নেতাকর্মীদের ঘোষণা দিয়ে বলে দেওয়া
আর মাত্র কয়েকদিন বাকী জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া শেষ সময়ে চেয়ারম্যান ও সদস্যদের প্রচারণা জমে উঠেছে এলাকা জুড়ে। প্রার্থীরা প্রত্যন্ত অঞ্চলে থাকা ইউনিয়ন পরিষদ গুলোতে যাচ্ছেন ভোট প্রার্থনা করছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে বর্তমানে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত ( মহিলা) ১ নং ওয়ার্ড সদস্য পদে ৪ জন ও ২নং সরাইল সাধারণ সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ব্রুনাই দারুসসামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ প্রথমবারের মতো আজ শনিবার দুপুরে বাংলাদেশে আসছেন। তাকে বহনকারী ভিআইপি ফ্লাইটটি দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবাদ বাসসের। ব্রুনাই সুলতানের এটিই প্রথম ঢাকা সফর। তিন দিনের রাষ্ট্রীয় সফরে তার সঙ্গী থাকবেন রাজ পরিবারের সদস্য, মন্ত্রী এবং সরকারি
তুরস্কের আমাসরায় কয়লাখনিতে বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ২৫ শ্রমিক। এ ঘটনায় আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।শনিবার (১৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সময় অন্তত ১১০ জন শ্রমিক খনিতে কাজ করছিলেন। তাদের অধিকাংশই ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, উদ্ধারকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। খনিতে থাকা
গাজীপুরে বাসচাপায় ভ্যানযাত্রীসহ চারজন নিহত হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের তেলিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহণের একটি যাত্রীবাহীবাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন। গাজীপুরের বাসন
স্বামী সব সময় স্ত্রীর ডান পাশে ঘুমাবে বা অবস্থান করবে- সমাজে এমনটিই প্রচলিত আছে। এমনকি হাঁটার সময়, যানবাহনে চলাচলের সময় কিংবা ঘুমানোসহ সব সময় স্বামী তার স্ত্রীর ডান পাশে থাকবে। স্ত্রীর ঘুমানো বা চলাফেরা সম্পর্কে ইসলামে এ রকম কোনো দিকনির্দেশনা আছে কি? না, স্ত্রী ঘুমানোর সময় স্বামীর ডান পাশে ঘুমাবে এমন কোনো নিয়ম ইসলামে নেই। তবে সব ভালো কাজই ডান দিক
মানবাধিকার লঙ্ঘণের অভিযোগে ২০১৮ সাল থেকেই বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলা বিভাগের ‘এলিট ফোর্স’ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আর্থিক ও প্রশক্ষিণসহ যাবতীয় সহায়তা দেওয়া বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নেড বলেন, ‘নির্ভরযোগ্য উৎস থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘণের অভিযোগ পাওয়ার
গত কয়েকদিন ধরে ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল, বাংলাদেশের বিশ্বকাপ দলে পরিবর্তন আসতে যাচ্ছে। অবশেষে সে গুঞ্জনকে সত্যি করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম জায়গা করে নিলেন টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। আগের ঘোষিত স্কোয়াড থেকে থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। শুক্রবার (১৪ অক্টোবর) রাতে বিসিবি থেকে ই-মেইল বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানানো