
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ১৯:৫৯

শুক্রবার রাত ১১ টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার রসূলগঞ্জ এলাকায় নিজ বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে বীর মুক্তিযোদ্ধা, সাবেক অধ্যক্ষ ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ওয়াজেদ আলী মিয়াকে ( ৭০)। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়,রাত এগারোটার দিকে তার রাড়ীর পাশেই অজ্ঞাত দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন ওয়াজেদ আলী।এ সময় তাকে দ্রুত পাটগ্রাম হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান দুর্বৃত্তদের সনাক্ত করার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে। মৃত ওয়াজেদ আলী পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের মৃত্যু বছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি