সরকারের নির্বাহী আদেশে এবার পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ। বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি গেজেট আকারে প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ (২০০৩ সনের ১৩নং আইন) এর ধারা অনুযায়ী ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে জনস্বার্থে ১২ জানুয়ারি, ২০২৩ তারিখে
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারে একটি লাশ উদ্ধার করেছে হরিপুর থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারে মঙ্গলবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় টেংরিয়া গোপালপুর গ্রামের আব্দুল খালেক নামে এক ব্যক্তি বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের গগনপুর গ্রামের ধান ব্যবসায়ী মুনসুর কে গাছ কাটা কুড়াল দিয়ে কোপ দিলে ঘটনার স্থলে সে মারা যায়। স্থানীয়রা জানান, ধান ব্যবসায়ী মুনসুর ধান ক্রয় করার জন্য
গতকাল সোমবার পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে আত্মঘাতী হামলায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার হামলার স্থান থেকে আরও লাশ উদ্ধার করা হয়েছে। সেখানের লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মোহাম্মদ অসীম জানিয়েছেন, চিকিৎসা কেন্দ্রে ১০০টি লাশ আনা হয়েছে। বর্তমানে ৫৩ জন আহত নাগরিককে চিকিৎসা দেয়া হচ্ছে এবং সাতজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশই আশঙ্কামুক্ত
গুঞ্জন শোনা যাচ্ছিলো গত কয়েকদিন ধরেই। অবশেষে সত্যি হলো সেটিই। বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। দুই বছরের চুক্তিতে ফেব্রুয়ারি থেকেই টাইগারদের দায়িত্ব নেবেন হাথুরুসিংহে। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় তিন বছরেরও বেশি সময় বাংলাদেশের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। তার অধীনে বড় বড় সাফল্য পেলেও তার বিদায়টা হয়েছিলো বিতর্কিতভাবেই। নিজের একগুয়েমির কারণে সমালোচনার শিকার
লালমনিরহাটের আাদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী সীমান্ত দিয়ে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সাড়ে ৪কোটি টাকার স্বর্ণেররবার পাচারের সময় আজিজার রহমান (৬৮) নামের একজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় তাকে স্বর্ণের বার সহ আটক করে দীঘলটারী বিওপি ফাড়ির বিজিবি সদস্যরা। আটক আজিজার রহমান দুর্গাপুর ইউনিয়নের বানিয়াটারী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। সংবাদ সম্মেলনে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন
উত্তরাঞ্চলের খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ। এ জেলা থেকে প্রতিদিন ২৫০ থেকে ৩০০টি ধান ও চলের ট্রাক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যায়। সড়কে তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানির সম্মখিন হতে হয়। আর সড়কে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও হয়রানি বন্ধে পুলিশের সাথে জেলা চাউল কল মালিক সমিতি ও ধান-চাউল আড়তদার সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন
পিরোজপুরের কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ২০২২/২০২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্ধতকরন সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের এই ছাত্রছাত্রীরা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ে তুলতে বাংলাদেশের প্রতিটি এলাকায় সোনার ছেলে গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। মন্ত্রী বলেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি ২০২৩ইং) রাজধানীর তেজগাঁও বিএফডিসি ৮ নম্বর ফ্লোরে পার্বত্য বিতর্ক
খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে ঝিনাইদহে জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে শহরের এইচএসএস সড়কে জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এছাড়া অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড, এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামন মনা, যুবদলের সভাপতি আহসান হাবিব রনকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আজিজুল বারী হেলাল
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার ৪টি খাবারের হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন ২০০৯ অনুযায়ী উপজেলার বিসমিল্লাহ হোটেল'কে ১০০০ হাজার টাকা, রুবেল স্টোর'কে ১৫০০শ টাকা, রাহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট'কে ৩০০০ হাজার
কুমিল্লা দেবীদ্বারে জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে ভানী ইউপি কার্যালয়ে অস্থায়ী ক্যাম্প উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)। মঙ্গলবার দুপুরে দেবীদ্বার উপজেলাধীন সুলতানপুর ইউনিয়ন, রাজামেহার ইউনিয়ন ও ভানী ইউনিয়নের জনস্বার্থে অতি দ্রুত পুলিশি সেবা দেয়ার লক্ষ্যে এবং ঐসব এলাকার অপরাধ প্রবনতা কমিয়ে আনতে এ অস্থায়ী ক্যাম স্থাপন করা হয়েছে। একজন পরিদর্শক ও দুইজন সহকারি উপ-পরিদর্শকসহ মোট ১৩
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসা ও যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী ভারত ও ভারতে থেকে আসার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সেসময় মাটিলা সীমান্তের
মোংলা ইপিজেডে ভিআইপি-১ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় দুপুরে হঠাৎ আগুন লাগে। এ কারখানায় কোম্পানির ফেব্রিক্স ছিলো। অগ্নিকাণ্ডের সময় দ্রুত সেখানকার কর্মরত শ্রমিকরা বেরিয়ে
নওগাঁর মান্দায় পরিত্যাক্ত অবস্থায় একটি আম বাগান থেকে ১৮ টি তাজা ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আম বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, ভোরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভুট্টুর আম বাগানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। এসময় মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই)
নওগাঁর ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি হারুনুর রশীদ বুলবুলকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সকালে উপজেলার কর্ণাই গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আড়ানগর ইউনিয়নের কর্ণাই গ্রামের আব্বাস আলী মন্ডলের ছেলে হারুনুর রশীদ বুলবুল গ্রামের বাড়ীতে খলিয়ানে মৃত বড় ভাই আবু হায়াত হেলালের দোয়া মাহফিলের জন্য পরিস্কারকরাকালে সামনে দিয়ে রাস্তা পার হলে ভুক্তভোগী বুলবুল প্রতিপক্ষ মতিয়ার রহমান মন্টুর ছেলে আল মুমিনকে একটু খলিয়ানের সাইট দিয়ে
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে ২০২৩ সালের তৃতীয় শেণির ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের শূন্য কোটার বিপরীতে অপেক্ষমান তালিকা থেকে ক্রমিক নাম্বার অনুসারে ভর্তির আবেদন জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন অভিভাবকরা। মঙ্গলবার সকালে তৃতীয় শ্রেণির ভর্তির অপেক্ষমান তালিকায় থাকায় শিক্ষার্থীদের অভিভাবকরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপির বিষয়টি অবগত হয়ে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর
নওগাঁর ধামইরহাটে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে ভূয়া এনজিওর একটি প্রতারক চক্র। ১ লক্ষ টাকা ঋণের বিপরীতে সঞ্চয় হিসেবে বেশ কয়েকজনের নিকট থেকে ১০ হাজার টাকা করে জমা নিয়ে উধাও হয়েছে ‘আকিস’ নামের একটি ভূয়া এনজিও। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা গেছে, ধামইরহাট পৌর সদরের টিএন্ডটি মোড়স্থ্য হানিফের বাসায় এনজিওর অফিসের
মাদারীপুরের ডাসারে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ডাসার উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,ডাসার থানার ওসি(তদন্ত)মোঃ মনজুরুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান,উপজেলা আনসারও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সৈয়দ আহসানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার,ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, ডি.কে আইডিয়াল সৈয়দ
দিনাজপুরের হিলিতে চোখে কম দেখতে পাওয়া ও বিভিন্ন সমস্যার (৮-১৮) বছরের শিশু কিশোরদের জন্য দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি চুক্ষ হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, পারুল নাহার,
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই এলাকায় ভুট্টা ক্ষেত নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার মোহাম্মদ আলী ও আহাম্মদ আলীসহ তার লোকজনের বিরুদ্ধে। ওই এলাকার আব্দুস ছামাদের পূত্র আক্তারুজ্জামান এ ঘটনায় বাদী হয়ে সোমবার রাতে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে আক্তারুজ্জামান দাবী করেন, তার ভোগদখলীয় জমিতে গত ২৯ জানুয়ারী বিকালে তার জেঠাতো ভাই মোহাম্মাদ আলী, আহম্মেদ আলী ও
লালমনিরহাটের হাতীবান্ধায় অভিযান চালিয়ে বালু পরিবহনের দুইটি ট্রলি জব্দ করা হয়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগিমারী ইউনিয়নের দক্ষিণ ধুবনি এলাকায় অভিযান চালান ভ্রাম্যমান আদাতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লোকমান হোসেন। এ সময় তার অফিসের কর্মচারী ও হাতীবান্ধা থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। অভিযানের সময় অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলনের সময় দুটি বালু বহনকারী ট্রাকক্টর জব্দ
সিলেট পর্বের শেষদিনের খেলা শুরু হচ্ছে ঢাকা ডমিনেটর্স এবং ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে। আজ (৩১ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে সাকিব আল হাসানের অন্যদিকে হারলেই বিপিএল থেকে ছিটকে যাবে নাসির হোসেনরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতেছে অবশ্য সাকিব আল হাসানের বরিশাল। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিব।এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি। কে কোন দলের মেয়র তা দেখে কোনো বরাদ্দ দেইনি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করা হয়েছে বলেই আজকের বাংলাদেশ বদলে গেছে। দেশে স্থিতিশীলতা রয়েছে। বিস্তারিত আসছে...
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে আদালতে হাজির হতে বিজি প্রেসের মাধ্যমে গেজেট প্রকাশ করা হয়েছেসোমবার (৩০ জানুয়ারি) এ গেজেট প্রকাশ করেন ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান।সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম। গ্রেজেটে বলা হয়, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি