বরিশালে পুলিশ ও কোস্টগার্ডের পৃথক অভিযানে ১৩ কেজি ৬শ’ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বরিশাল স্টেশানের কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলী’র নেতৃত্বে কীর্তনখোলা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা থেকে বরিশালগামী
দিনাজপুরের হাকিমপুর হিলি বাজার ও বন্দর এলাকায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় দুই হোটেল মালিককে ১৮০০০ (আঠারো হাজার) টাকা এবং একই সাথে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এ দুই জন ব্যবসায়ীকে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে হিলি বাজারের ঢাকা বিরিয়ানি হাউজ ও স্থলবন্দর এলাকার লিজামনি হোটেলে
'মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন' স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে মহিব্বুর রহমান এমপি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৩ শুরু হয়েছে। রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে সোমবার রাতে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান এমপি। কলাপাড়া ইউএনও শংকর চন্দ্র
জয়পুরহাটের পাঁচবিবিতে দুর্বৃত্তদের আগুনে পুড়লো এক কৃষকের ধানের পালা। ওই কৃষকের ৩ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে।এতে কৃষকের প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।মঙ্গলবার ভোর রাতে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মোঃ আবুল ফিরোজ। এলাকাবাসী ও ফিরোজ জানায়, মঙ্গলবার ভোর রাতে বাড়ীর পার্শ্বে রাখা ৩ বিঘা জমির ধানের পালায়
ইউক্রেনের মনোবল ভাঙতে রাশিয়া বড় ধরনের ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।তিনি বলেছেন, গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত করে যে মস্কো ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে হামলা চালাবে।মঙ্গলবার (৩ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন এসব তথ্য জানা গেছে।কিয়েভ থেকে সোমবার রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়া দীর্ঘ ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেনকে ‘নিঃশেষ’ করার পরিকল্পনা করেছে। ‘আমাদের নিশ্চিত
নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে।মঙ্গলবার (৩ জানুয়ারি) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন মো. মাহবুব হোসেন। এর আগে গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হন।
২০২২ সালে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১১৫ পুলিশ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পুলিশ সপ্তাহ উদ্বোধনের পর পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন তিনি।এর আগে সকাল ১০টার দিকে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে রাজধানীর রাজারবাগ পুলিশলাইনস মাঠে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এরপর সরকারপ্রধানকে সালাম জানানো হয় এবং
‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’- এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৬ দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৩।মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত। দুই বছর পর সশরীরে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় রাজধানীর
কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪৮ টি বোতল বিদেশী মদসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।২ জানুয়ারি দিনগত রাত ১ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করে।র্যাব সুত্রে জানা যায়, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের খারাংগা ঘোনা জনৈক নজির আহম্মদের বাড়িতে এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ধৃতরা হচ্ছে- বালুখালীরমৃত খুইল্যা
পৌষের কন কনে শীতে সাতক্ষীরার কালিগঞ্জ অঞ্চলের গাছে গাছে প্রস্ফুটিত হতে শুরু করেছে আমের মুকুল। ফাল্গুনের আগেই শোভিত হতে শুরু করেছে এ অঞ্চলের আগাম জাতের আমের বাগান। গাছে গাছে শোভা ছড়াচ্ছে স্বর্ণালি মুকুল। তাই বাগানে বাগানে বাড়তি পরিচর্যা শুরু করেছেন এ অঞ্চলের চাষিরা। কৃষি বিভাগ বলছে, এবার তীব্র শীতের প্রকোপ থাকার পরও আমের মুকুল এসেছে। তাদের ভাষ্য, জলবায়ু পরিবর্তনের কারণে
স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরীমণি। বিষয়টি নিয়ে নায়িকা খোলামেলা কথা বললেও নিশ্চুপ রাজ। রাজ একটি গণমাধ্যমকে বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে।’পরীর সঙ্গে যে তার সম্পর্ক টিকছে না সে বিষয়টিও স্পষ্ট করেছেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, আর হবে
প্রতি মঙ্গলবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। সে হিসাবে আজ মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালুর পর আজ প্রথম সাপ্তাহিক ছুটিতে মেট্রোরেলে যাত্রী পরিবহন করা হবে না। এ দিন রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার মেট্রোরেলের ডে-অফ (সাপ্তাহিক ছুটি)।
বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন আর নেই। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন গায়িকা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে ভীষণ ঠাণ্ডা লাগিয়ে ফেলেন সুমিত্রা সেন। এর ফলে জ্বরের সঙ্গে বুকে সর্দি বসে অবস্থার অবনতি হয়। এর পর তাকে ২১ ডিসেম্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি
কোরআনুল কারিমের বাণী ও ইসলামি শরিয়তের বিধানাবলি গোপন করা মারাত্মক অভিশপ্ত কাজ। আল্লাহ তাআলা যে সব কথা তথা বিধান কোরআনে অবতীর্ণ করেছেন; তা গোপন করা এত বড় অন্যায় যে, আল্লাহ তাআলা ছাড়াও ওই সব সত্যবাণী গোপনকারীদের প্রতি অন্য অভিশাপকারীরাও অভিশাপ দিতে থাকে। যারা দুনিয়ায় মহান প্রভূর বাণী সত্য দিকনির্দেশনা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে গোপন করে এবং বোকা ও বধির হওয়ার ভান করে
আইন হওয়ার চার বছরের বেশি সময় পরে অবশেষে সড়ক পরিবহন আইন-২০১৮ বিধিমালা জারি করেছে সরকার। বিধান অনুযায়ী, কেউ সড়ক দুর্ঘটনায় নিহত হলে তার পরিবার ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা পাবে। এ ছাড়া শুধু অঙ্গহানি হলে ভুক্তভোগী ৩ লাখ টাকা সহায়তা পাবেন।২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আইনটি পাস হয়েছিল। গত ২৭ ডিসেম্বরে বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়। বিধিমালা অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় আহত কেউ
শ্বশুরবাড়ি থেকে রশিদুল ইসলাম (৪৩) নামে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ধনিবস্তী গ্রামের হালাফ উদ্দীনের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত রশিদুল ইসলাম পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের দুলর্ভপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এলাকাবাসী জানান, প্রতিবেশী হালাফ উদ্দীনের জামাই রশিদুল ইসলাম। রোববার রাত ৯টার পর শ্বশুরবাড়িতে আসেন। রাতে খাওয়া-দাওয়া শেষ করার
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে গত ২৪ ডিসেম্বর। সেই সম্মেলনের পর থেকে রোববার রাত পর্যন্ত কয়েক ধাপে ৮১ সদস্যের কমিটির মধ্যে ৭৮ জনের নাম চূড়ান্ত করেছে দলটি। সম্মেলনের মধ্য দিয়ে টানা দশমবারের মতো সভাপতি হয়েছেন শেখ হাসিনা এবং তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচন করা হয় ওবায়দুল কাদেরকে। সম্মেলনের দিন ৮১ সদস্যের কমিটির মধ্যে ৪৮টি পদে মনোনীত
চট্টগ্রামে বাসে উঠে যৌনশক্তি বাড়ানোর বড়ি বিক্রির নামে চেতনানাশক ওষুধ খাওয়ানো চক্রের খপ্পড়ে পড়ে মারা গেছেন ৫৪ বছর বয়সী এক ব্যক্তি। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (১ জানুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালীর বেগমগঞ্জের ইব্রাহিমের ছেলে মহিন উদ্দিন (৩০), একই এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আনোয়ার হোসেন
মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বিজয় মেলা শেষে ফেরার পথে প্রতিপক্ষের গুলিতে ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রাতভর মেলায় শেষ দিনের আনন্দ শেষে গতকাল ভোরে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আহতদের দাবি, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন টিটুর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী
২০২২ সালে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন প্রায় পাঁচশাতাধীক মানুষ। দুর্ঘটনায় অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছে। ২০২২ সালে বেশির ভাগ সড়ক দুর্ঘটনা ঘটেছে গ্রামীন রাস্তায়। পুরানো বছর জুড়ে সড়কে ছিল অবৈধ যানবাহনের দাপট এবং এখনো তা অব্যাহত রয়েছে। পুলিশ ও বিভিন্ন সরকারী দপ্তর সুত্রে জানা গেছে, ২০২২ সালে ঝিনাইদহ সদর উপজেলায় সুড়ক দুর্ঘটনায় সবচে বেশি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে শতভাগ রপ্তানীমূখী পরচুলা তৈরীর ক্ষুদ্র ক্ষুদ্র কারখানা।প্রায় অর্ধ শত কুটির শিল্প-কারখানায় হাতের বুননে পরচুলা তৈরী করছেন প্রায় শতাধিক নারী।বাড়িতে অলস বসে না থেকে বাড়তি রোজগার করে কিছুটা হলেও স্বচ্ছলতার পাশাপাশি অর্থনীতির চাকা সচল রেখেছেন এখানকার নারীরা। তবে কুটির শিল্পগুলোর শতভাগ ট্রেড লাইসেন্স না হওয়ায় স্থানীয় সরকারগুরোর কোষাগারে এখনো জমা হয়নি কোন রাজস্ব। প্রত্যন্ত গ্রামাঞ্চলে
পথে পথে নিজের শরীর প্রদর্শন করে বেড়াচ্ছেন উরফি জাভেদ। যৌনতায় উসকানি দিচ্ছেন এভাবেই। তাই গ্রেপ্তার করা হোক অভিনেত্রীকে। বিজেপি নেত্রীর এই অভিযোগের এবার পালটা জবাব দিলেন উরফি। ঠিক কী বলেছেন তিনি? আসুন, জেনে নেওয়া যাক। যতক্ষণ না তিনি গোপনাঙ্গের প্রদর্শন করছেন, ততক্ষণ পর্যন্ত কোনও আইনেই তাঁকে জেলে পাঠানোর কোনও উপায় নেই- সাফ জানালেন অভিনেত্রী উরফি জাভেদ। তাঁর বিরুদ্ধে নগ্নতার অভিযোগ তুলে
গত ৩১ ডিসেম্বর রাতে নগরবাসীর ইংরেজী নববর্ষ উদযাপনে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়েছে। ফলে দুর্ঘটনা রোধে রোববার (১ জানুয়ারি) মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। এতে উদ্বোধনের চতুর্থ দিনে মেট্রোরেলে রাজস্ব কমেছে তিন লাখ ১৫ হাজার ৩৭০ টাকা। সোমবার (২ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এ তথ্য জানা যায়। ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেলের বৈদ্যুতিক
ডিসেম্বর মাসে রফতানি আয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ; যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেশি। সোমবার (২ জানুয়ারি) প্রকাশিত রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রফতানি আয়ের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থাকলেও সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণ রফতানি হয়েছে। ইপিবির তথ্য মতে, ২০২২ সালের ডিসেম্বর মাসে ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার রফতানি