রাজধানী ঢাকাসহ সারাদেশে ঘনকুয়াশার সঙ্গে হিমেল বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। অন্তত চার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানীসহ দেশের অর্ধেকের বেশি এলাকার তাপমাত্রাও শৈত্যপ্রবাহের কাছাকাছি। সেই সঙ্গে তাপমাত্রা কমায় ও কুয়াশা বেশি থাকায় রাজধানীর বায়ুর মান দিন দিন অস্বাস্থ্যকর হচ্ছে। শিশু ও বৃদ্ধরা ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এতে সর্দি, কাশি ও হাঁপানিজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। কনকনে ঠাণ্ডা রাজধানীসহ
দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় তীব্র শীতের অনুভূতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। বুধবার (৪ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ৫০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে আসছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী রবিবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও পাওয়া যাবে। নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে এবার কোনো অনিয়ম হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৩৫ শতাংশ ভোট পড়েছে। শৈত্যপ্রবাহের কারণে ভোটার উপস্থিতি কম ছিল। তবে নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু ভোটের ক্ষেত্রে সিসি ক্যামেরার ব্যবহার অবশ্যই
দেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৪ জানুয়ারি) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের চার সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, বৈঠকে অংশ নেওয়া চার সংসদ সদস্য হলেন— রুশনারা আলী, জনাথন রেনল্ডস, মোহাম্মদ ইয়াসিন এবং টম হান্ট। ব্রিটিশ এমপিদের উদ্দেশে শেখ
নাছরিন আক্তার নামে এক নারী হিজড়াকে বিয়ের ফাঁদে ফেলে ১৫ লাখ টাকা আত্মসাত মামলার আসামীরা গ্রেফতার হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আসামীরা হলেন, শৈলকুপার বিজুলিয়া গ্রামের লুসানুর রহমান লুসান তার পিতা খাসিয়ার রহমান ও মা দিপিকা বেগম। জানা গেছে, তাদের বিরুদ্ধে খুলনা (মামলা নং ৩৪৮/২২) ও মানিকগঞ্জ আদালতে (২৪/২২) পৃথক দুইটি মামলা চলমান রয়েছে। এই দুই মামলায় ২টি ওয়ারেন্টে থাকলেও পুলিশ
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে ডাসার উপজেলা ও ইউনিয়ণ ছাত্রলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বেড় করে উপজেলার প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে উপজেলা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ অনিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, যুগ্ন আহবায়ক কাজী
ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ বুধবার সকালে সরকারি কেসি কলেজ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু,
বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশের মধ্য দিয়ে বরিশালে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল নগরীর সদররোডস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও
নাটোরের লালপুর উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ বোঝাই ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহি অটোরিক্সার সংঘর্ষে শরিফুল ইসলাম (২২) নামের এক যাত্রী নিহত হয়েছে। এঘটনায় অটোরিক্সার আরও চারজন যাত্রী গুরত্বর আহত হয়েছে। নিহত শরিফুল ইসলাম পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার পূর্ব নূর মহল্লার বাসিন্দ। মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের নূরল্লাপুর মসজিদের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, তাহমিনা (৪০), বেদেনা
নওগাঁর ধামইরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে ১ জানুয়ারী সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৯ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও সেখানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র্যালি, সমাবেশসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে ব্যানার ও ফেস্টুন হাতে মিছিল নিয়ে জড়ো হয়ে জেলার শাখার সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারন সম্পাদক ইতেখার মাহমুদ সজলের নেতৃত্বে সংগঠনের বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি দি
নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল ৮ টায় পাঁচবিবি উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে রেলষ্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে কেক কাটা, জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্যসহ দোয়া খায়েরের আয়োজন করা হয়। এসময় সেখানে সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদের সদস্য,উপজেলা আ-লীগের যুগ্ম
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার গোগর ঈদগা দারুচ্ছুন্নাত কওমী মাদরাসা মাঠে বিজিবির উদ্যোগে ৩ শতাধিক শীতার্ত ও দুস্থ নারী পুরুষ ও এতিমখানার বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। বুধবার ০৪ জানুয়ারি সকাল ১১ টায় শীতবস্ত্র বিতরন করেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান।এ সময় ৫০ বিজিবি সেক্টরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপুর্বে সকালে রিজিয়ন কমান্ডার পীরগঞ্জ উপজেলার বড় গড়গাও এলাকায় বিজিবি সদস্যদের
নওগাঁর আত্রাইয়ের পারমোহন ঘোষ গ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও গুনীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার পারমোহন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক বিদ্যালয় প্রাঙ্গনে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পারমোহন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সঞ্জিত কুমার দাসের সভাপতিত্বে ও সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা
নওগাঁয় নানা আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) সকাল ১০টায় শহরের সরিষাহাটির মোড়ে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক উত্তরবঙ্গের শ্রেষ্টতম মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা আব্দুল জলিলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ১মিনিট নিরবতা পালন করা হয়। দুপুর ১২টায় দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি
বিদেশিদের জ্ঞান খুব সীমিত মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিদেশিরা আমাদের যখন মাঝেমধ্যে সুপারিশ দেন, এগুলো আহাম্মকের মতো অলীক মনে হয়। বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে সিলেট সিভিল সার্জনের কার্যালয় আয়োজিত ইপিআই ভবনে কমিউনিটি ক্লিনিকবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। বাঙালিদের ভূয়সী প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবচেয়ে ভাল জ্ঞান রাখে বাঙালিরা। কারণ এই দেশ
আশাশুনিতে উপকুলীয় এলাকায় পৌষের শীতেই মানুষের জীবন যাত্রা কাহিল হয়ে পড়েছে। পৌষের শীতে কাবু দেশ।উপকুলীয় উপজেলা হিসেবে আশাশুনিতে শীতের তীব্রতাও বেড়েছে বেশ ভালোভাবেই।গত ২ দিন সুর্যের মুখ দেখা না গেলেও মাঝে মধ্যে িেছটেফোটা রোদের মুখ দেখা গেছে। কার্ত্তিক অগ্রহায়নের শুরুতে তেমন শীত অনুভূত না হলেও গত দুইদিনের মৃদু শৈত্যপ্রবাহে শীত বাড়ছে।ফলে সমস্যায় পড়েছেন ছিন্নমূল লোকজন। তীব্র শীতে ভাঙ্গন এলাকা, ফুটপাত ও বিভিন্ন
সাত্তার এমপি লোভে পড়ে সরাইলের মানুষের সাথে বেঈমানী করছে; এখন থেকে সরাইল ও এখানকার রাজনীতি চলবে ব্যারিস্টার রুমিন ফারহানার কথায়, উপজেলা শাহবাজ পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভায় বিএনপির নেতা আবুল কাসেমের বক্তব্যে ভিডিওটি সামাজিক ফেসবুকে ভাইরাল হয়েছে। ব্যানারে একপাশে ব্যারিষ্টার রুমিন ফারহানার অন্য পাশে উকিল আবদুস সাত্তার ভূইঁয়ার ছবি। এই ভিডিওটিতে ভাইরাল হয়েছে আব্দুস সাত্তার ভূইঁয়ার ছবিতে
মাদারীপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৪জানুয়ারী) বেলা ১২টার দিকে মাদারীপুর সরকারি কলেজ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ঘুরে শহরের কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়। দুই ঘন্টাব্যাপী চলা এই শোভাযাত্রায় ব্যানার, ফ্যাস্টুন হাতে নিয়ে ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। শোভাযাত্রার আগে সকালে সদর উপজেলা আওয়ামী
"গৌরব ঐতিহ্যে সাফল্য ও সংগ্রামের" বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী দিনাজপুরের হাকিমপুর হিলিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে কেক কাটা, জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্যসহ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
বিজ্ঞান কোথায় নেই! জীব নিজের বংশধারাকে বাঁচিয়ে রাখার জন্য প্রজনন করে। কিন্তু অন্তত মানুষের ক্ষেত্রে প্রজনন কেবল জৈবিক অনুশীলন নয়, মনের গভীরে থাকা বিভিন্ন প্রবৃত্তির প্রকাশও বটে। তাই শারীরিক মিলন নিয়ে গবেষকদেরও উৎসাহের অন্ত নেই। এমনই এক গবেষণায় ৩ দশকেরও বেশি সময় আগে অভূতপূর্ব কাণ্ড ঘটান এক ইউরোপীয় যুগল। এমআরআই স্ক্যানারের ভিতর মিলিত হন তাঁরা। ১৯৯১ সালে বিজ্ঞানচর্চার জন্য ইডা সাবেলিস
চীনে করোনা পরিস্থিতির কোনো উন্নতি নেই। চিকিৎসকরা বলছেন, সাংহাই শহরের পরিস্থিতি ভয়াবহ। এ অবস্থায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ জানিয়ে দিয়েছে, চীন থেকে প্রবেশে কোভিড-নেগেটিভ সার্টিফিকেট লাগবে। এর পাল্টা হুশিয়ারিও দিয়েছে চীন। এদিকে, করোনা ছড়ানো বন্ধে কড়া সতর্কতায় রয়েছে ভারত। জিরো কোভিড নীতি শিথিল করার পর চীনে বেসামালভাবে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। অভিযোগ আছে, করোনায় সংক্রমণ ও মৃত্যু কম করে দেখানো হচ্ছে। এমন
গাইবান্ধা উপ-নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে কোথাও কোনো অনিয়ম নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। বুধবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সিসি ক্যামেরায় ভোট গ্রহণ পর্যবেক্ষণকালে একথা জানান তিনি। এসময়, শীতের কারণে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম বলেও জানান তিনি। এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান সবাইকে সতর্ক করে বলেন, অনিয়মের পুনরাবৃত্তি হলে ছাড় দেওয়া হবে না। অনিয়মের