ধারাবাহিকভাবে খুলতে থাকা মেট্রো রেলের স্টেশনের তালিকায় এবার যুক্ত হচ্ছে উত্তরা সেন্টার স্টেশন। আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে যাত্রী চলাচলের জন্য স্টেশনের দরজা খুলে দেওয়া হবে। এ নিয়ে মোট চার স্টেশনে মেট্রো রেলের যাত্রী পরিবহন করা হবে। আগামী মাসের মধ্যে ধাপে ধাপে বাকি সবগুলো স্টেশন উন্মুক্ত করা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পনি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক জানান, প্রথমে
নেতা-কর্মীদের জেলে পাঠিয়েও সরকার বিএনপিকে আটকাতে পারছে না মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের আন্দোলনের দশজন নেতা-কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। রাত হলে পুলিশ পাড়ায় পাড়ায় আমাদের নেতা-কর্মীদের আটক করছে। তবুও তারা আমাদের দমাতে পারছে না আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে তিনি এ কথা
একুশে বইমেলায় ঘুরতে আসা একদল দর্শনার্থীর কাছে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ। আটককৃত দুই ছাত্রলীগ নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৮ মার্চ বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় সমাবেশে তাঁর অংশগ্রহণের কথা ছিল। ওই সমাবেশে প্রধানমন্ত্রী এই অঞ্চলের বেশ কিছু উন্নয়নকাজের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে কর্মসূচি স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার
এই প্রথম বারের মত অনুষ্ঠিত হলো জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়র কাপ প্রমিলা ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে পাঁচবিবি ফুটবল একাডেমীর আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম। টুর্নামেন্টের উদ্বোধনী সভায় পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র নুর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল
চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে
নদীমাতৃক দেশ আমাদের প্রিয় জন্মভ’মি বাংলাদেশ। উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ। নদীমাতৃক এলাকা হিসেবে নদীর দুই তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে দোল খাচ্ছে সবুজ পাতা। সবুজই প্রাণের স্পন্দন। বেঁচে থাকার মূলমন্ত্র। সবুজ মানেই প্রকৃতি। প্রকৃতি মানেই প্রাণ। কোথাও ভুট্টা, কোথাও আলু আবার কোথাও বাদামসহ বিভিন্ন রবিশস্যে এখন দোলা খাচ্ছে কৃষকের স্বপ্ন। ৮টি
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ অন্তত ২২ জন আহত হয়েছেন।শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ও সাড়ে ১১টার দিকে দুই দফায় ঢাবির টিএসসি ও কেন্দ্রীয় মসজিদের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে টিএসসির
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল ওয়াহেদ মণ্ডল ও মো. জাছিজার রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর মুগদা থানাধীন উত্তর মান্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিস্তারিত আসছে...
নাচ-গান, আবৃত্তি, নাটক মঞ্চায়নসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে বসন্তকে বরণ করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পহেলা ফাল্গুন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আয়োজনে চলছে বসন্ত উৎসব। ঋতুরাজ বসন্ত এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রাঙিয়ে দিয়েছে বর্ণাঢ্য রং আর উৎসবের আনন্দময়তায়। শিক্ষক-শিক্ষার্থীদের হৃদয় মিলিছে প্রীতির নিবিড় বন্ধনে। ক্লাস কিংবা পরীক্ষা যাই হোক না কেন তারা বেছে নিয়েছেন বসন্তের উপযোগী পোশাক। শিক্ষীকা ও ছাত্রীদের পরনে বাসন্তী, লাল বা
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আপনাদের ভোটের কারণেই আমি এতো বড় সম্মানের জায়গায় যেতে পেরেছি। আপনাদের মাথা হেট হয় এমন কোনো কাজ আমি কখনও করিনি। অভিযোগ উঠলে তার সত্যতা যাচাই করতে হবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর শহরের কদমতলায় মন্ত্রীর বাসভবনে জেলা সদর উপজেলার আওতাধীন মসজিদের খতীব ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, সমাজের কাছে আপনাদের (ইমামদের)
বাজারে মুরগি ও কাঁচা মরিচের দাম বেড়েছে। তবে আদা ও রসুনের দাম কমেছে।অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার ঘুরে এসব তথ্য জানা যায়।বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। শসা প্রতি কেজি ৪০-৫০ টাকা, লম্বা ও গোল বেগুন ৬০-৭০ টাকা, টমেটো ৩০-৪০ টাকা, শিম ৫০-৬০ টাকা,
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছুঁইছুঁই। আহত লাখেরও বেশি মানুষ।শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৮৫৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৩৮ হাজার ৪৪ এবং সিরিয়ায় ৫ হাজার ৮১৪ জন। তবে জাতিসংঘের ধারণা নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে
এক বছর পেরিয়ে গেলেও এখনও আগের বছরের ভর্তি প্রক্রিয়াই শেষ করতে পারেনি গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো পাঠদান কার্যক্রম শুরু করার আগেই পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। গুচ্ছভুক্ত কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয় ১২ বার ভর্তি বিজ্ঞপ্তি দিয়েও সব আসন পূরণ করতে পারেনি। আর অর্ধশত আসন খালি রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালেয়েরও। বার বার ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থী
ভারতের তামিলনাড়ুতে স্বামী পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত অবস্থায় তার গোপনাঙ্গে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২ বছর বয়সি ওই যুবক। আহত ব্যক্তির নাম থঙ্গরাজ। তিনি একটি মোবাইল প্রস্তুতকারী সংস্থার কারখানায় সুপারভাইজার পদে কাজ করেন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সাত বছর আগে স্ত্রী প্রিয়ার সঙ্গে বিবাহ হয় থঙ্গরাজের। তাদের দুই কন্যাসন্তানও রয়েছে। থঙ্গরাজের সঙ্গে
বিশ্বে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। সম্প্রতি প্রায় দিনই দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে রাজধানী ঢাকা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৬ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ৩৩৫। এই মাত্রাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়। এ ছাড়া তালিকায় ২৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। স্কোর ২১৩ নিয়ে তৃতীয় পাকিস্তানের লাহর। স্কোর ১৮৮ নিয়ে চতুর্থ
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছুঁইছুঁই। আহত লাখেরও বেশি মানুষ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৮৫৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৩৮ হাজার ৪৪ এবং সিরিয়ায় ৫ হাজার ৮১৪ জন। তবে জাতিসংঘের ধারণা নিহতের সংখ্যা ৫০ হাজার
যদি ইউক্রেনের একজন সেনাও বেলারুশ আক্রমণের শিকার হলেই রাশিয়ার সঙ্গে তারাও ইউক্রেনের বিরুদ্ধে যুদবধ করতে প্রস্তুত বলে হুমকি দিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো। এক সংবাদ সম্মেলনে লুকাশেঙ্কো বলেন, যদি ইউক্রেনের একজন সেনাও বেলারুশের ভূখণ্ডে প্রবেশ করে এবং আমার দেশের জনগণকে হত্যা করে তাহলে রাশিয়ার হয়ে বেলারুশের ভূখণ্ড থেকে আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। তিনি হুঁশিয়ার করে বলেন, বেলারুশে আক্রমণ করলে এর প্রতিক্রিয়া হবে
আসন্ন রমজান মাসে বিশেষ পাঁচ নিত্যপণ্য ভোজ্য তেল, ছোলা, ডাল, চিনি ও খেজুরের সরবরাহ ঠিক থাকার সম্ভাবনা রয়েছে। তবে ডলারের দাম বাড়ায় গত বছরের তুলনায় এসব পণ্যের দাম ৩০ থেকে ৩৫ শতাংশ বাড়তে পারে। এসব তথ্য জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, রমজানে বহুল ব্যবহৃত নিত্যপণ্যের সরবরাহ বা মজুদে ঘাটতি নেই। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুসারে, গত এক বছরের ভোজ্য
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকায় আজ পৃথক পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি একই সময়ে এই কর্মসূচি শুরু করবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিল গোপিবাগ থেকে পদযাত্রা শুরু হবে। শেষ হবে নয়াবাজারে গিয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দক্ষিণের
বিএনপি-জামায়াত, রাজাকার-আলবদরের সন্তান, ছাত্রদল ও শিবিরের প্রচুর নেতাকর্মী গত ১৪ বছরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে অনুপ্রবেশ করেছেন। দলীয় একশ্রেণির নেতা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে তারা অনুপ্রবেশ করেছেন। আর অনুপ্রবেশকারীদের অধিকাংশই ইয়াবা ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামি। সম্প্রতি মোটা অঙ্কের টাকায় ছাত্রলীগের পদ ভাগিয়ে নেওয়া অনুপ্রবেশকারী রাজাকার, আলবদর ও শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, ছিনতাই, দখলবাজি, আটক
আজ শুক্রবার। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য অনেক। পবিত্র কোরআনের নির্দেশ, জুমার আযান হলেই বেচাকেনা বন্ধ করে দাও, আল্লাহর স্মরণে চলো। নবী (সা.) এ দিনের বিপুল ফজিলত বর্ণনা করেছেন। বিভিন্ন আমলেরও নির্দেশ দিয়েছেন। যেভাবে এলো জুমাবার প্রথম হিজরি সন। নবী (সা.) মক্কা ছেড়ে মদিনা গেলেন। নবী (সা.) এর মদিনায় পৌঁছার দিনটি ছিল ইয়াওমুল আরুবা (শুক্রবার)। সেদিন তিনি বনি
মিরপুরের গ্যালারি দুই ভাগ হয়ে গেল শুরু থেকেই। লড়াই চললো লাল ও গোলাপির।কনসার্টের গান থামতেই শোনা যাচ্ছিল ‘কুমিল্লা’, ‘কুমিল্লা’ বা ‘সিলেট’, ‘সিলেট’ চিৎকার। তৈরি হয়েছিল অবিশ্বাস্য এক আবহ। ম্যাচজুড়েও থাকলো তেমন পরিবেশ। মাঠের লড়াইও চললো সমানতালে। নাজমুল হোসেন শান্ত মাইলফলক ছুঁলেন, দলকে নিয়ে গেলেন ভালো অবস্থানে। অভিজ্ঞতার দাম বুঝিয়ে হাফ সেঞ্চুরি হাঁকালেন মুশফিকুর রহিমও। আলাদা হয়ে থাকলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটিং। সিলেটের
খেলা সময় মতোই শুরু হবে, তখন আর সরকার টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মানবাধিকার, গণতন্ত্র এবং বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মান্না বলেন, সরকার দেশে জনগণের সব সাংবিধানিক অধিকার হরণ করে কর্তৃত্ববাদী স্বৈরশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা আমরা কিছুতেই সফল হতে দেব