ঝালকাঠির রাজাপুরের বাগড়ি নূরানী হাফিজি ও কওমী মাদ্রাসার তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ছবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪মার্চ) দুপুরে মাদ্রাসা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সুধীজন অংশ নেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ মোঃ জয়নুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশালের নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্র ও নুরানী শিক্ষা বোর্ডের সহকারি পরিচালক মাওঃ মোঃ রফিউদ্দিন
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে অবস্থিত খেপুপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের অর্থ, সম্পদ ও সরকারী অনুদান আত্মসাতের অভিযোগে দাযেরকৃত মামলা আমলে নিয়ে দুদক, মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত), সেগুন বাগিচা, ঢাকাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক (ভারপ্রাপ্ত) একেএম এনামুল করিম’র আদালত (বুধবার, ১ মার্চ) এ নির্দেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. শাহআলম ও প্রশাসনিক কর্মকর্তা মো: নুরুল
অনাকাঙ্খিত গর্ভধারন রোধকল্পে দিনাজপুরের হিলিতে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক দিনব্যাপী অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিকাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা .গোপী নাথ বসাক, রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল,দিনাজপুর এর উপ-পরিচালক সাইফুল
‘শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার’ প্রতিপাদ্যে সম্মিলিত শিক্ষক পরিষদের আয়োজনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সমাবেশের আগে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। কুড়িগ্রাম জেলা সম্মিলিত শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। এতে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার
দেশরত্ন শেখ হাসিনা হলে ফুলপরীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরীসহ পাঁচ শিক্ষার্থীকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।শনিবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর র্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার
নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘যারা বাংলাদেশকে ভালোবাসে এবং সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।’ শনিবার সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। কারণ, আওয়ামী লীগ
চিকিৎসক নিশাত আবদুল্লাহকে মারধরের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে সাত দিনের জন্য কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরেছেন খুলনার চিকিৎসকরা।শনিবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনার সভাপতি শেখ বাহারুল আলম এ ঘোষণা দেন। তিনি বলেন, সাত দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। এই শর্তে কর্মবিরতি স্থগিত করছি। এখন থেকেই চিকিৎসকরা কাজে যোগ দেবেন।তিনি আরও বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে আসামিকে
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি স্থলবন্দর। যেখান থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় পেয়ে থাকে। দীর্ঘ প্রতিক্ষার পরে সম্প্রতি দিনাজপুরের হিলি স্থলবন্দরের 'জিরো পয়েন্ট-পানামা পোর্ট গেট' পর্যন্ত ফোরলেনের কাজ শুরুর পর একমাস ধরে বন্ধ আছে। আর কয়েক দিন পরে বর্ষাকাল শুরু হবে। বর্ষা মৌসুমের পূর্বে সড়কের কাজ শেষ না হলে বর্ষাকালে দুর্ভোগের শেষ থাকবে না বলছেন এলাকাবাসী।পুরো সড়কের
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন চকরিয়া উপজেলার হারবাং ৯ নম্বর ওয়ার্ড কলাতলী এলাকার আবুল বশরের পুত্র মো. হামিদুল্লাহ (২৯), একই এলাকার লাল মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম
সারাদেশে গত এক বছরে শতভাগ মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, বিচারকদের পুরাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে। সারাদেশে এই প্রথম গত ১ বছরে শতভাগ মামলা নিষ্পত্তি হয়েছে। বিচারকরা অক্লান্ত পরিশ্রম
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ২০২২-২৩ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্যজীবিদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ সহায়তা হিসাবে বকনা বাছুর বিতরণ করা হয়। কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার সয়না রঘুনাথপুর ও আমরজুড়ী ইউনিয়নের ১৭ জন জেলেদের মাঝে
পঞ্চম এলডিসি সম্মেলনে অংশ নিতে কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (৪ মার্চ) বেলা সোয়া ১১টায় ঢাকা ত্যাগ করেন তিনি।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বিকেলে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে কাতার সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম শেখ হাসিনাকে স্বাগত জানাবেন। কাতারের রাজধানী দোহায়
বাসের ধাক্কায় সহকর্মী আহত হওয়ায় রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা।শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে সড়ক অবরোধ করেন তারা। বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের কারণে দুই পাশের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিকরা যেন রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি জ্বলানি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন এবং দুই শিশুসহ আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। এছাড়া দুর্ঘটনাস্থল থেকে ৬ শ’রও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন ফায়ার সার্ভিস দপ্তরের উদ্ধারকর্মীরা। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে মার্কিন বার্তাসংস্থা এপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর জাকার্তার তানাহ মেরাহ এলাকার প্লামপ্যাং ফুয়েল স্টোরেজ স্টেশন নামের সেই তেলের ডিপোতে
কক্সবাজার চকরিয়ার আজিজনগরে বিজিবির বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর ১২নং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নজরুল ইসলাম (৩৪) ও মোহাম্মদ হামিদ উল্লাহ (২৯)। তারা চকরিয়া উত্তর হারবাংয়ের করম মুহরি পাড়ার বাসিন্দা। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানুষ জীবন-জীবিকার তাগিদে বিভিন্ন ধরনের পেশা ও কাজের সঙ্গে যুক্ত হয়। নবি-রাসুলসহ দুনিয়ার প্রায় সব মানুষই জীবন-জীবিকার তাগিদে কোনো না কোনো পেশার সঙ্গে যুক্ত ছিলেন। এ দায়িত্ব যথাযথভাবে পালন করা অন্যতম ইবাদত। সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালন করার গুরুত্বও অপরিসীম। এর প্রতি রয়েছে ইসলামের সুস্পষ্ট দিকনির্দেশনা। তাহলো- ১. আমানতদারিতার সঙ্গে দায়িত্ব পালন করা দায়িত্ব মহান আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত ও আমানত।
দেবীদ্বার বড়-আলমপুর 'বঙ্গবন্ধু মডেল একাডেমি' প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে শুক্রবার বিকেল ৪টায় এলজিইডি কল্যান সমবায় সমিতির পুষ্পস্তবক অর্পন।এসময় উপস্থিত ছিলেন, এলজিইডি কল্যান সমবায় সমিতির সচিব ইন্জিনিয়ার নুরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু তাহের, হিসাবরক্ষক অজিত কুমার দাস, হিসাব সহকারী-১ ও বাংলাদেশ বেতারের শিল্পী সুলতানা আফরোজ, হিসাব সহকারী-২ মোহাম্মদ মেহেদী হাসান, কই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ ফরমান আলম, সরকারি মনিটরিং
বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরের লালপুরে শান্তি সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগও তার অঙ্গসংগঠন।শুক্রবার (৩ মার্চ) বিকেলে লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নুরুল্লাপুর গ্রামে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের
ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেছিল বাংলাদেশ। তবে সেই রান তাড়া করতে নেমে খুব বাজেভাবেই শুরু করেছিল টাইগাররা। প্রথমেই তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল স্বাগতিকরা। সেই চাপ সামলে লম্বা একটি জুটিও গড়েছিলেন তামিম ও সাকিব। তবে তাদের দুজনের বিদায়ের পর তাসের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ফলে ৩২৭ রান তাড়া করতে নেমে ১৯৪ রানেই
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।আটককৃত মাদক কারবারী হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬নম্বর ওয়ার্ডের ইমান খাঁ পাড়া এলাকার মৃত শওকত সরদারের ছেলে ফরহাদ সরদার (৩৪)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে বৃহস্পতিবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে
ঝালকাঠির রাজাপুরে এক গৃহবধুর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া ঈদগা এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধুর নাম নাজমিন মিম (১৮)। সে উত্তর তারাবুনিয়া এলাকার মো. আসাদ হাওলাদার শান্তর স্ত্রী ও শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকার মো. দেলোয়ার হাওলাদারের মেয়ে। আত্মহত্যাটি রহস্যজনক মনে করে লাশ ময়না তদন্তে পাঠাবে পুলিশ। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। গৃহবধুর
নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় জয়রুপ দত্ত আপন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত যুবক উপজলার ভাবনীপুর গ্রামের শ্রী অনুপ কুমার দত্ত (বাদল) এর ছেলে।জানা যায়, গত বহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি নওগাঁ-নাটোর-আত্রাই আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে আত্রাইয়ের ভবানীপুর তার বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে রাণীনগর উপজেলার চকের ব্রিজের নিকট পোঁচ্ছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভটভটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত
তামিম ইকবালের পর আউট সাকিব আল হাসানও। ৫৯ বলে ৫ বাউন্ডারিতে ৫৮ রান করে সাকিব হলেন আদিল রশিদের শিকার। ১২২ রানে ৫ উইকেট হারালো বাংলাদেশ।টাইগারদের সিরিজ বাঁচানোর স্বপ্ন বলতে গেলে শেষ। উইকেটে আছেন মাহমুদউল্লাহ আর আফিফ হোসেন। তবে এরই মধ্যে ওভারপ্রতি দরকার বেড়ে দাঁড়িয়েছে দশের কাছাকাছি।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২০ রান। মাহমুদউল্লাহ ২০
পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতকে (কাদিয়ানি) নিষিদ্ধ ও তাদের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ মার্চ) জুমার নামাজের পর মুসল্লিরা মিছিল বের করলে এ ঘটনা ঘটে। পঞ্চগড় শহরের শের-ই বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। অপরদিক থেকে মুসল্লিরাও ইট-পাটকেল