
প্রকাশ: ১৬ মে ২০২৩, ৪:১৭

হিলি-ঘোড়াঘাট সড়কের বেহাল অবস্থা, পণ্য বোঝায় ট্রাক চলাচল বন্ধ 'সড়ক সংস্কারের পরও বেড়েছে দুর্ভোগ। ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় বাস ট্রাক, মোটরবাইক, ইজিবাইক ও রিকশা। ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার হলে বিষয়টি উপজেলার চেয়ারম্যান ও সরকারে বিভিন্ন দপ্তরের নজরে আসলে হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন পুনরায় সড়কের সংস্কার কাজ শুরু করেন।
মঙ্গলবার (১৬ মে) সরজমিনে হিলি ঘোড়াঘাট সড়কের ছাতনী ও সাদুড়িয়া এলাকায় গিয়ে দেখা গেছে পুনরায় সড়কের সংস্কার কাজ চলছে। সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
দীর্ঘ দিন ধরে এই সড়কটি ইট দিয়ে হেয়ারিং (ইট বিছানো) করেছে সড়ক ও জনপদ বিভাগ। এরপর থেকে এখন পর্যন্ত তারা আর কোনো কাজ করেনি। ফলে ইট বিছানো অংশ মূল সড়ক থেকে অনেকটা উচু হয়ে গেছে। এছাড়া ইটের ওপর দিয়ে বাস ও অন্য পরিবহন চলাচলের সময় প্রচন্ড ঝাঁকুনিতে দুর্ভোগ পোহাতে হতো সাধারণ লোকজনকে।
সাদুড়িয়া গ্রামের বাসিন্দা আলী হোসেন বলেন, এই সড়ক দিয়ে আমাকে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হয়। ইতিপূর্বে সড়কের ভেঙে যাওয়া অংশ গুলোতে ইট বিছিয়ে (হেয়ারিং) চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছিলো। কিছু পরে আবার ওই স্থানগুলো আগের চেয়ে বেশি খারাপ হয়ে। ফলে মূল সড়ক থেকে হেয়ারিং এর ইট অনেক উঁচু হয়ে গেছে। খুব ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বর্তমানে শুনতেছি উপজেলা চেয়ারম্যান পুনরায় সড়কের সংস্কার কাজ করেছে। এতে আমাদের চলাচলে অনেক সুবিধা হবে।

সংস্কার কাজ এর শ্রমিক আসলাম হোসেন বলেন, হিলি ঘোড়াঘাট সড়কের বেহাল দশা। উপজেলা চেয়ারম্যান এর নির্দেশনায় সড়কের হেয়ারিং এর ইটগুলো তুলে ফেলে মূল সড়কের সমানে নতুন ইট ও বালু বিছিয়ে চলাচলের উপযোগী করে দেওয়া হচ্ছে।
হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনউর রশিদ হারুন বলেন, হিলি-ঘোড়াঘাট সড়কের বেহাল দশা। হিলি থেকে ঘোড়াঘাট সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে ইট দিয়ে হেয়ারিং করার জন্য এই সড়কে প্রায় ৪০ টার বেশি স্থানে মুল সড়ক থেকে অনেক উঁচু হয়ে গেছে। বিভিন্ন যানবাহন সহ যাত্রীদের ভোগান্তিতে পোহাতে হচ্ছে। সাধারণ মানুষ বিশেষ করে মোটরসাইকেল, রিকশা চালক, ইজিবাইক চালক ও শ্রমিক ভাইদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই তাদের বিষয় চিন্তা করে যাতে করে লোকজন এবং যানবাহন ভালভাবে যাতায়াত করতে পারে। সেই জন্য দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সাথে যোগাযোগ করে পুনরায় সড়কটির সংস্কার শুরু করা হয়েছে।
দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী আনফ সরকার বলেন, হিলি ঘোড়াঘাট সড়কের নির্মাণ কাজের ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ হলেই সড়কের নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করছি।