ঝালকাঠির রাজাপুরে ছাগল চুরির মিথ্যা অপবাদ স্বীকার করাতে মধ্যযুগীয় কায়দায় এক মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এসময় নির্যাতন কারীরা ঐ ছাত্রকে গাছের সাথে বেঁধে নেয়। বৃহস্পতিবার (১৫জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আংগারিয়া খান বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নির্যাতনের স্বীকার মাদ্রাসা ছাত্রের নাম মো. শামিম হাওলাদার (১৭)। সে দক্ষিন আংগারিয়া এলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে ও দক্ষিন আংগারিয়া দারুলহুদা
আসছে ঈদুল আজহা তাই মেহেরপুরে কোরবানিযোগ্য পশু পরিচর্যায় বেশ ব্যস্ত খামারিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার অর্ধেকের বেশি পশু রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে চলে যায়। জেলার ৪'শ টি বাণিজ্যিক ও ২২ হাজার পারিবারিক খামারে এবার চাহিদার চেয়ে দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত রয়েছে। মেহেরপুর জেলায় কোরবানি পশুর চাহিদা আছে ৯০ হাজার ১১২টি; এর বিপরীতে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ১ লাখ ৯০ হাজার ৫২০টি
চিকিৎসার টাকা না দিয়েই ১৮/২০জনের একদল দুর্বৃত্ত প্রাণনাশের ভয় দেখিয়ে হাসপাতাল থেকে রোগীকে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ জুন) ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। এসময় হাসপাতালের কর্মচারীদের মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা অভিযোগের সূত্রে জানা গেছে, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার
ঝালকাঠির নলছিটিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্টে এলাকার নীলখোলা স্কুল সংলগ্ন রাস্তায় অটোরিক্সায় অজ্ঞাতনামা যাত্রীসেজে এক যুবককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে । জানাগোছে, বুধবার বিকালে ৬টার দিকে গোলাম রাব্বি খান (২৫) নামে এক যুবক নলছিটির দপদপিয়ার জিড়ো পয়েন্ট থেকে অটোরিক্সা যোগে নতুন মোবাইল কেনার জন্য বরিশাল রওয়ানা দেন। এসময় তার সাথে আরো দু`জন অজ্ঞাতনামা যাত্রীও অটোরিক্সায় উঠে। তারা নীলখোলা
কলমাকান্দা থানা পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর দিক নির্দেশনায় কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম পিপিএম এর নেতৃত্ব পুলিশের একটি টিম ১৪ জুন বিকাল সাড়ে ৫টার দিকে খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র মোঃ
ছাগল কোমল পানীয় , চিপস, চানাচুর ,আপেল , কমলা খায়। কিন্তু ছাগল যে এসব খায় তা নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না। ছাগল দু'টিকে প্রতিদিন একনজর দেখতে আসেন দূরদূরান্তের লোকজন। জানা গেছে, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সার পলশিয়া গ্রামের জলিল দেড় বছর আগে স্থানীয় হাট থেকে ৩০ হাজার টাকায় ছাগল দুটি ক্রয় করে। নাম রাখা হয় রাজা-বাদশা। শখের বসে কেনা ছাগল
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রান্না ঘর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রাশেদা বেগম (২৩) উপজেলার ৪নং চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ধানের শীষ গ্রামের নূর নবীর মেয়ে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে,গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধানের শীষ গ্রামের নূর নবীর বাড়ি থেকে পুলিশ
সারা দেশে রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে ৭ জেলায় ৬০ থেকে ৮০ এবং অন্যান্যা জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে
দ্বিতীয় দিন খেলা শুরুর মাত্র ৭ ওভারেই অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ দল। ফলে সংগ্রহটা চারশর সীমানা স্পর্শ করতে পারেনি টাইগাররা। তাই ব্যাটারদের আক্ষেপের উপকরণ ছিল যথেষ্টই। কিন্তু ব্যাটিংয়ের সেই আক্ষেপ আড়াল করে দেওয়ার ভাবনা নিয়েই যেন মাঠে নেমেছিলেন বোলাররা। বাংলাদেশের বোলারদের আগুনে বোলিংয়ে দিশেহারা আফগানিস্তান নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৬ রানেই অলআউট হয়ে গেছে। এরপর দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমে ১
দেশের বাজারে ডলারের দাম বাড়তে বাড়তে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। সবশেষ তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে ১০৯ টাকা। এর আগে কখনই এত দামে ডলারের লেনদেন হয়নি। বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, চলতি বছরের মে মাসে ১০৮ টাকা ৭৫ পয়সায় উঠেছিল ডলারের দাম। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার (১৪ জুন) ব্যাংকগুলো
নির্বাচন আগে বিএনপিকে মাঠ ছাড়া করতে সরকার আবার নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রসঙ্গ টেনে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুরনো মামলাগুলো আবার রিভাইভ করা হচ্ছে। আমাদের নেতাকর্মীদের
স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে বর্তমান সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না। তবে কোনো সংবাদপত্রে বা অনলাইনভিত্তিক পোর্টালে দেশবিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ নেয়া হবে। বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের আহসানুল ইসলামের টিটোর প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর
জুয়েলার্স, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সোনা চুরি করে প্রতি ভরি মাত্র ৩৫-৪০ হাজার টাকায় বিক্রি করত একটি চক্র। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে তারা। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির (ডিবি) লালবাগ বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান। উপ-কমিশনার মশিউর রহমান বলেন, গত ১৪ এপ্রিল রাজধানীর ভাটারা থানার ১০০ ফুট রোডের মাদানী এভিনিউয়ের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যত প্রজন্মের জন্য আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজনীয়তার আহ্বান জানিয়েছেন, যাতে তারা ভবিষ্যতে বিশ্বের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানুষ, সম্প্রদায় এবং সংস্থার কাছ থেকে আমরা এটাই আশা করি।’ বুধবার সুইস শহর জেনেভায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এর পূর্ণাঙ্গ অধিবেশন থেকে বের হওয়ার পরপরই এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। সামাজিক ন্যায়বিচারের
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন জনগণের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরো বেশি কাজ করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন । দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপ্রধান বলেন ‘দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরো বেশি কাজ করুন’ । তিনি দুর্নীতি দমনে
বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। একই সঙ্গে আগামী ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মূল্যতালিকা না থাকায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়। রবিবার (১১জুন) বিকেলে উপজেলার পৌর এলাকার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় লঞ্চঘাট সংলগ্ন জলিল ষ্টোর কে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা ও বিজয় উল্লাস চত্বরে দুই ব্যবসায়ীকে ১
বেসরকারিভাবে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক।সোমবার (১২ জুন) সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। খুলনা সিটি করপোরশনে এদিন সকাল
বেসরকারিভাবে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।সোমবার (১২ জুন) সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত নৌকা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট। এদিন
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জন। এসময়ে ভাইরাসটিতে দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৬৫০ জন।সোমবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রোববার (১১ জুন ) সকাল ৮টা থেকে
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। ১২৬টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৭৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত নৌকা প্রতীকে ৫২ হাজার ২১৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭০৪ ভোট। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে
বরিশাল সিটি নির্বাচনে ভোট দিতে যাননি বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।সোমবার (১২ জুন) ভোটের দিন বরিশালে ফেরেননি তিনি। এর আগে গত ২৬ মে প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই বরিশালের বাইরে অবস্থান করছেন রনিয়াবাত সাদিক আবদুল্লাহ। জানা গেছে, বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে এবার মনোনয়ন পান সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, বরিশালের পরিবেশ দেখলাম, খুব ভালো ভোট হচ্ছে। এরমধ্যে এটা আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটি কাঙ্ক্ষিত ছিল না। প্রথমে দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও পরে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (১২ জুন) তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এ ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সোমবার সকালে সিলেটগামী একটি ট্রাক ওই এলাকায় অল্পকিছু সময়ের জন্য