বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দেবীদ্বার পৌর এলাকায় ময়লার ভাগাড় ছড়াচ্ছে দুর্গন্ধ; বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১৭:১৫

শেয়ার করুনঃ
দেবীদ্বার পৌর এলাকায় ময়লার ভাগাড় ছড়াচ্ছে দুর্গন্ধ; বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

পৌরসভার ডাম্পিং সেন্টার না থাকায়, কুমিল্লার দেবীদ্বার পৌর শহরের আনাচে-কানাচে এমনকি বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে স্থায়ীভাবে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। আর সেখান থেকে দিন-রাত সার্বক্ষণিক পঁচা দুর্গন্ধ ছড়িয়ে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ, ছড়াচ্ছে ডেঙ্গুসহ নানা রোগ বালাই। পাশাপাশি ময়লার স্তূূপগুলো এখন মশা উৎপাদনের উর্বর ভূমিতে পরিণত হয়েছে। এতে পৌর এলাকায় মশার উপদ্রব ভয়ানক হারে বেড়ে যাওয়ায় বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। শনিবার বিকেলে এ প্রতিবেদন তৈরী করার আগ মুহৃর্ত পর্যন্ত আটজন ডেঙ্গুরোগী দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আরও

ঝালকাঠিতে দশ বছর ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও নতুন সেতুর দেখা নেই!

ঝালকাঠিতে দশ বছর ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও নতুন সেতুর দেখা নেই!

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০২ সালে প্রতিষ্ঠিত দেবীদ্বার পৌরসভাটি দীর্ঘ ২১ বছর পর গত ১৭ জুলাই প্রথমবারের মতো নির্বাচন হয়। এ পৌরসভায় বর্তমানে লোকসংখ্যা লক্ষাধিক। কিন্তু নাগরিক সুবিধা রয়েছে আগের মতোই। এ দীর্ঘসময়ে ময়লা আবর্জণা ফেলার মতো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ‘ড্রাম্পিং সেন্টার’ তৈরী হয়নি। প্রায় প্রতিটি সড়কই চলাচলের অযোগ্য, ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে।

বিল্ডিং কোড না মেনে সড়কের ওপরই যার যেভাবে ইচ্ছে নির্মাণ করছেন ছোট বড় ঘরবাড়ি ও বহুতল ভবন। বিভিন্ন স্থানে ডোবা নালাগুলো সারা বছরই ভরে থাকে আবর্জনা ও কচুরীপানায়। বিশেষ করে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বড় আলমপুর, ৭নং ওয়ার্ডের সাইলচর, চাপানগর, ৫ নং ওয়ার্ডের দেবীদ্বার সদর, ২ নং ওয়ার্ডের পান্নারপুল, ভিংলাবাড়ি, ৯ নং ওয়ার্ডের বারেরা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে স্থায়ীভাবে গড়ে উঠেছে ময়লা আবর্জনার ভাগাড়। যা থেকে মশা উৎপাদনসহ ছড়াচ্ছে বিভিন্ন রোগবালাই। তা ছাড়া দুর্গন্ধে নাকে কাপড় দিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

হোয়াইক্যং ইউনিয়ন বিভাজন ঘিরে উত্তেজনা, গণশুনানি ভণ্ডুল

হোয়াইক্যং ইউনিয়ন বিভাজন ঘিরে উত্তেজনা, গণশুনানি ভণ্ডুল

দীর্ঘদিন ধরে স্থানীয় ও ভোক্তভূগীদের পক্ষ থেকে বার বার অভিযোগ দেয়ার পরও পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি মশা নিধনের জন্য পৌরসভায় উন্নতমানের একাধিক ফগার মেশিন থাকলেও তা মাঝে মাঝে ব্যবহার করা হয় শুধু লোক দেখানোর জন্য। এ কারণে পৌর এলাকায় মশার উপদ্রব দিন দিন বাড়ছে। আর সেই সাথে জনসাধারণের মাঝে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নাম প্রকাশ না করার শর্তে পৌর এলাকার একাধিক নাগরিক জানান, পৌরসভার অধিকাংশ সড়কই খানাখন্দে একাকার। ড্রেনেজ ব্যবস্থা তেমন নেই বললেই চলে। যে দু’চারটি আছে তা খুবই নোংরা অবস্থায় পড়ে আছে। তা ছাড়া বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলে রাখায় মশা উৎপাদনের কারখানাসহ দুর্গন্ধে চলা দায় হয়ে পড়েছে। এমনকি এসব ময়লার কারণে দিনে বা রাতে মশার কামড়ে বাসাবাড়িতে বাস করা দুষ্কর হয়ে উঠেছে। এমনকি ডেঙ্গু আতঙ্কে রয়েছেন পৌরবাসী।

শনিবার বিকেলে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মঞ্জুর রহমান ও উপস্থিত কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ নাজমুল আলম জানান, দেবীদ্বারে এ পর্যন্ত ৬৫জন রোগীর ডেঙ্গু সনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ জনকে কুমিল্লা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য ও ৪৮ জনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হযেছে। আজকে ৪ নতুন রোগী ভর্তীসহ বর্তমানে আরো ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তারা জানান, দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে সবোর্চ্চ ১০ রোগী ভর্তী হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসহ যথাযথ পরামর্শ দেয়া হচ্ছে। তারা আরো বলেন, সারা দেশেই ডেঙ্গুর প্রাদুর্ভাব মারাত্মকভাবে বাড়লেও দেবীদ্বারে সে হিসেবে অনেকটাই কম।

দেবীদ্বার পৌর মেয়র মো. সাইফুল ইসলাম শামীম বলেন, মশা নিধনে ফগার মেশিন দিয়ে বিভিন্ন এলাকায় স্প্রে করা হচ্ছে। তা ছাড়া ড্রেনগুলোও পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আগামি কাল (রোববার ২০ আগষ্ট) আমাদের নিয়মিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে ওয়ার্ড ভিত্তিক ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নেবো। আমাদের পৌরসভার ডাম্পিং সেন্টার নির্মানে ৯ কোটি টাকা বরাদ্ধ হয়েছে। টেন্ডারও হয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে। এরই মধ্যে বিচ্ছিন্নভাবে গড়ে উঠা কুমিল্লা সিলেট হাইওয়ে সড়কের পাশের ময়লার ভাগারগুলোর আবর্জনা পুড়িয়ে এবং মশক নিধন ঔষধ এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়া হবে।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি গুঞ্জনের মাঝেই শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার

রাষ্ট্রপতি গুঞ্জনের মাঝেই শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার

টেকনাফে নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান

টেকনাফে নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান

ঝালকাঠিতে দশ বছর ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও নতুন সেতুর দেখা নেই!

ঝালকাঠিতে দশ বছর ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও নতুন সেতুর দেখা নেই!

গোয়ালন্দে শিক্ষাপ্রতিষ্ঠানে এডিপির অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ

গোয়ালন্দে শিক্ষাপ্রতিষ্ঠানে এডিপির অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ

হোয়াইক্যং ইউনিয়ন বিভাজন ঘিরে উত্তেজনা, গণশুনানি ভণ্ডুল

হোয়াইক্যং ইউনিয়ন বিভাজন ঘিরে উত্তেজনা, গণশুনানি ভণ্ডুল

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফে নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান

টেকনাফে নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী (অ. দা.) টেকনাফ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর বিদায় এবং নবাগত উপজেলা প্রকৌশলী (অ. দা.) মোঃ আলাউদ্দিন খান এর যোগদান উপলক্ষে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এতে বিদায়ী উপজেলা প্রকৌশলী (অ. দা.) টেকনাফ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর

ঝালকাঠিতে দশ বছর ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও নতুন সেতুর দেখা নেই!

ঝালকাঠিতে দশ বছর ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও নতুন সেতুর দেখা নেই!

বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীর ওপর ১৯৮৯ সালে নির্মিত প্রায় ৩৭ বছরের পুরোনো বেইলি সেতুটি এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বয়সের ভারে ন্যুব্জ এই সেতু প্রতিদিন ৫০০ থেকে ৭০০ ভারী যানবাহনসহ অসংখ্য ছোট-বড় যানবাহনের চাপ বহন করছে। গাড়ি উঠলেই সেতুটি কেঁপে ওঠে, স্টিলের পাটাতন থেকে বিকট শব্দ হয়, কোথাও ফাটল, কোথাও ঢিলা

গোয়ালন্দে শিক্ষাপ্রতিষ্ঠানে এডিপির অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ

গোয়ালন্দে শিক্ষাপ্রতিষ্ঠানে এডিপির অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে এডিপির বিশেষ বরাদ্দের অর্থায়নে ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, সাউন্ড সিস্টেম এবং অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ

হোয়াইক্যং ইউনিয়ন বিভাজন ঘিরে উত্তেজনা, গণশুনানি ভণ্ডুল

হোয়াইক্যং ইউনিয়ন বিভাজন ঘিরে উত্তেজনা, গণশুনানি ভণ্ডুল

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নকে বিভক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শত শত মানুষ বিক্ষোভ সমাবেশ করে গণশুনানি পণ্ড করে দেন। এ সময় কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা কিছু সময়ের জন্য অবরুদ্ধ অবস্থায় পড়েন। বুধবার (২৩ জুলাই) বিকেলে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদে সীমানা নির্ধারণ কমিটির উদ্যোগে ইউনিয়ন বিভাজন নিয়ে গণশুনানির আয়োজন করা হয়। তবে শুনানি শুরু হওয়ার

আট বছরেও নির্বাচন নয়, চা শ্রমিক ইউনিয়নে বাড়ছে ক্ষোভ

আট বছরেও নির্বাচন নয়, চা শ্রমিক ইউনিয়নে বাড়ছে ক্ষোভ

তিন বছর মেয়াদের কমিটি গঠনের প্রায় আট বছর পার হলেও এখনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের। ফলে দেশের ১৭৮টি চা বাগানের ৯৬ হাজারের বেশি নিবন্ধিত ভোটার দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছেন। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হতাশা এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর