বিদেশী মদসহ সিরাজগঞ্জ জেলা যুব-মহিলা লীগের সহ-সভাপতি মনোয়ারা খাতুন শিল্পীর ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে নাটোর জেলা কারাগারে রয়েছে তারা। বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে,সোমবার (৪ ডিসেম্বর) রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বড়াইগ্রাম থানার রয়না ভরট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,তাড়াশ উপজেলা পৌর সদরের প্রফেসর পাড়ার ইয়াকুব আলী মাস্টার ও
দেশের পর্যটন শিল্প বিকাশে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে আগামীকাল থেকে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে (৮-৯ ডিসেম্বর) দুইদিন ব্যাপী ‘মুজিব'স বাংলাদেশ ফেস্টিভাল কুয়াকাটা’। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল নয়টায় কুয়াকাটা পৌরসভার সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০ টায় হোটেল গ্রেভার ইন হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান
আমার পরম শ্রদ্ধেয় আব্বা সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মোঃ মোজাহিরুল হক (রহ.)-কে হারিয়ে আমি এবং আমার পরিবার যে নির্ভরতা আর আশ্রয় হারিয়েছি সেটা ভাষায় প্রকাশ করে বুঝানো দুরূহ ব্যাপার। বাবাকে প্রাণভরে আব্বা বলে ডাকতে না পারার ৩৬৫ দিন কতটা কষ্টের তা কেবল বলতে পারবে বাবাহীন সন্তানেরা। বুকের ভেতর হাহাকার করে কেঁদে ওঠা প্রতিটা স্পন্দন জানে
জামালপুরের ইসলামপুরে সুবিধাভোগীর তালিকায় নাম থাকা জেলেদের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগটি উঠেছে উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুলের বিরুদ্ধে। জানা যায়, ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকার ঘোষিত ১৮ অক্টোবর থেকে ২শরা নভেম্বর পর্যন্ত নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞা সময়টাতে জেলেদের কোন কাজ না থাকায় উপজেলার পাথর্শী ইউনিয়নের ২৩৫ জন জেলেদের
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়। নাদিহা আলী মো. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা। যুক্তরাষ্ট্রে জানাজার পর তার দাফন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৬ মাসের অন্তঃসত্ত্বা নারী ট্রেনে কাটা পরে নিহত। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী কমিউটার ট্রেনটি মিলন বাজার এলাকায় আসলে আমেনা বেগম নামে (২৮) এক গৃহবধূ ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্নহত্যা করেন। স্থানীয়রা জানায় স্বামী নির্যাতন করায় মেয়েটি আত্মহত্যা করেন, এসময় জানা যায় ওই নারী ৬ মাসের অন্তঃসত্বা ছিলেন। খবর পেয়ে ফায়ার
আগামীকাল ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয়েছিল বরিশাল। সেদিন বরিশালের আকাশ-বাতাশ প্রকম্পিত হয়ে উঠেছিল হাজার হাজার মানুষের মুখে ‘জয় বাংলা’ ধ্বনিতে। বাঁধা ভাঙ্গা ¯্রােতের মত মানুষ নেমে আসে শহরের রাজপথে। উড়িয়ে দেয়া হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। সূত্রমতে, ১৯৭১ সালের ২৫ মার্চ “অপারেশন সার্চলাইট” এর মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করে গণহত্যা।
নোয়াখালীর সেনবাগে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাদরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোসাম্মৎ রাইসা আক্তার উপজেলার সেনবাগ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের প্রবাসী আনোয়ারুল আজিম সোহেলের মেয়ে । স্থানীয় সূত্রে জানা যায়, শিশুর মা বাড়িতে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু রাইসা ঘরের বাহিরে খেলছিল। কিছুক্ষণ
শেষ পর্যন্ত আর মাঠে গড়াতে পারলো না একটি বলও। দুপুর ১টা ৫৪ মিনিটে মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচের তৃতীয় দিন আবহাওয়া ঠিক থাকলে আধঘণ্টা খেলা বেশি হবে। ম্যাচ শুরু হবে ৯টা ১৫ মিনিটে, দিনের শেষেও বাড়তি খেলা হবে ১৫ মিনিট। দুদিক মিলিয়ে সর্বোচ্চ ৯৮ ওভার খেলা হবে। আগের দিন আলোকস্বল্পতায় খেলা আগে শেষ হয়। বৃহস্পতিবার শুরু হওয়ার
: ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি বলেছেন, কিছু পশ্চিমা দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত ‘টকস উইথ অ্যাম্বাসেডর’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, কিছু পশ্চিমা দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে। গত ২২ নভেম্বর রাশিয়ার
ঢাকার ধামরাইয়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ধামরাই ফায়ার সার্ভিসের ওয়ার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ২০২৩ সালের লিখিত পরীক্ষা পেছানোর দাবি থাকলেও আগামীকাল শুক্রবার (৮ ডিসেম্বর) সেটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর প্রথম গ্রুপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) আওতাধীন জেলাসমূহের লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, সুষ্ঠুভাবে
বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, সেটি বানচালের জন্য বিএনপি ততই মরিয়া হয়ে উঠছে। মরণ কামড় দিতে চাইছে। সে কারণেই আজকে নির্বাচনমুখী যে রাজনৈতিক দল আছে, যাদের সঙ্গে আমাদের আগে জোট ছিল, মহাজোট ছিল, তাদের সঙ্গে আমরা আমাদের সহযোগিতা, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো জোরদার করার তাগিদ অনুভব করছি। আমরা ১৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে মোবাইল ফোন আনার অভিযোগে বিজিবি দুই যুবককে আটক করেছে। গত বুধবার রাতে বিজিবি তাদেরকে চারটি ভারতীয় মোবাইল সহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। বৃহস্পতিবার তাদেরকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। আটক দুই যুবক হলো উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মোমিন হোসেন (২৫) ও আহাম্মদ আলীর ছেলে বাবুল ইসলাম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩৩৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলির বিষয়টি অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দেয় সংস্থাটি। এর আগে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল ইসি। তার ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয়েছে ইসিতে।বুধবার (৬ ডিসেম্বর) বদলির
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জমিন না মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে করা আবেদনের বিষয়ে শুনানির ধার্য দিনে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন। এ
কক্সবাজারের চকরিয়া থানার দোলহাজারী এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া দোলহাজারী উলবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন আব্দুর রহমান (৮) ও সাবা (৬)। তারা চকরিয়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, শ্যামলী পরিবহনের একটি
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) স্ট্র্যাটিজিক কমিউনিকেশন সমন্বয়ক অ্যাডমিরাল জন কিরবি বলেছেন, বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক সেটা আমরা চাই। সে লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ চালিয়ে যাবো। স্থানীয় সময় বুধবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এসব কথা জানিয়েছেন।এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ‘হস্তক্ষেপ’ করছেন- রাশিয়ার এমন অভিযোগকে ডাহা ‘মিথ্যা’ বলে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগ ১৯৯৩-৯৪ ব্যাচ এসোসিয়েশন (জুয়াডা)'র কার্যানির্বাহী কমিটি- ২০২৩-২৫ এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত কার্যকরী কমিটির প্রথম মতবিনিময় সভার সুপারিশ অনুযায়ী এ তালিকা প্রকাশ করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগ ১৯৯৩-৯৪ ব্যাচ এসোসিয়েশন (জুয়াডা) এর গঠণতন্ত্রের ধারা (১৮/১) মোতাবেক, তফসিলের ধারা (“জ”) এবং নোটিশ স্মারক নংঃ ০৪/২৩ এর আলোকে জুয়াডার কার্যানির্বাহী কমিটির শুন্যপদ পূরণ
গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার এক সাংবাদিক তার পরিবারের ২২ সদস্যকে হারিয়েছেন। যেখানে ওই পরিবারটি আশ্রয় নিয়েছিল সেখানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।জানা গেছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বুধবার ভোরে হামলা চালানো হয়। এতে আল জাজিরা আরবির সংবাদদাতা মোয়ামেন আল শরাফির পরিবারের ২২ সদস্য নিহত হন।নিহতদের মধ্যে আল শরাফির বাবা-মা, তার ভাইবোন এবং তাদের স্বামী-স্ত্রী, পাশাপাশি ভাগ্নে ও ভাগ্নিও ছিলেন। আল শরাফি
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে গাজীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিল বক চত্বরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলে গাজীপুর পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিন নিজ জন্মস্থান টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং পবিত্র ফাতেহা পাঠ করে দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। এ ছাড়া সফরে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া
আজ সাত ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস। একাত্তরের এদিন ভোরে বৃহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত এবং সি-জোনের কমান্ডার মোশারেফ হোসেনের নেতৃত্বে জেলা শহর মাইজদী আক্রমন করে মুক্তিযোদ্ধারা। একযোগে তারা তিনটি রাজাকার ক্যাম্প দখল করে। আত্মসমর্পণ করে পাকিস্থানীদের এদেশীয় দালাল রাজাকাররা। মুক্তিযোদ্ধাদের সাথে সন্মুখ যুদ্ধে তীব্র প্রতিরোধের মুখে অবস্থা বেগতিক দেখে নোয়াখালী পিটিআই’র ট্রেনিং সেন্টার থেকে তড়িঘড়ি করে পালিয়ে
ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ভারতের অন্ধ্র প্রদেশ ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল