প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ও গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন অগ্রগতি হচ্ছে, দুর্যোগ মোকাবেলা সম্ভব হচ্ছে এবং মানুষের পাশেও দাঁড়ানো সম্ভব হচ্ছে।বৃহস্পতিবার দুপুরে ঘূর্ণিঝড় রেমাল কবলিত এলাকা পটুয়াখালীর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ত্রাণ বিতরণ শেষে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারের ওপর সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, দুর্যোগ কাটিয়ে
আর্সেনোকিসিস রোগীদের সচেতনতা সৃষ্টি এবং চিকিৎসা ব্যবস্থাপনায় ১১.৫ কোটি টাকা লোপাট করা হয়েছে উল্লেখ করে প্রকল্পের সকল বিষয়ে অনুসন্ধানের জন্য দুদকের প্রতি নোটিশ অব ডিমান্ড ফর জাস্টিস পাঠিয়েছেন সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ এর আইনজীবি ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন (বাবু)। অভিযোগে বলা হয়, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বাঁচাতে মরিয়া মহাপরিচালক” শিরোনামে ২৭ এপ্রিল ২০২৪ তারিখে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জি টিভিতে একটি সংবাদ প্রচারিত
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মেট্রোরেলে যে যান্ত্রিক ত্রুটির সৃষ্টি হয়েছিল সেই ত্রুটি যেন সারছেই না। প্রতিদিনই নানা সমস্যার কারণে বন্ধ থাকছে নগরবাসীকে স্বস্তি দেয়া এই বাহন। এবার অনিবার্য কারণ দেখিয়ে মেট্রো চলাচলের সময়েও পরিবর্তন আনল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ মে) দিনের শুরুতেই যান্ত্রিক ত্রুটির কারণে আধাঘণ্টার জন্য বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। পরে
শেরপুর নকলায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বুধবার (২৯ মে) উপজেলার টালকী ইউনিয়নের মজিদ বাড়িতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে ফিরোজ মিয়া (৪০), অন্যজন একই এলাকার মাসুদ মিয়ার স্ত্রী পারভীন বেগম (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন পারভীনের ছেলে সুরুজ মিআ (১৩)। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে টালকি ইউনিয়নের
রাজবাড়ীর গোয়ালন্দে ৭৫ বছর বয়সে মো. আনোয়ার মোল্লা নামে এক বৃদ্ধ বিয়ের পিঁড়িতে বসে আলোচনার সৃষ্টি করেছেন। জীবনের শেষপ্রান্তে এসে তার বিয়ের বিষয়টি নিয়ে সর্বত্র চলছে আলোচনা ও সমালোচনা। বুধবার (২৯ মে) রাতে আনু-সুফিয়া দম্পতির বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে নেটিজেনরা এই দম্পতিকে শুভকামনা জানাচ্ছেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল।স্থানীয়রা জানান, পাত্রী
রাজধানীর বাড্ডার আবাসিক এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।বৃহস্পতিবার (৩০ মে) সকালে বাড্ডার ৪ নম্বর ডিআইটি রোডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৩ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ভবনটির নিচ
মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি পাল্লার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এতে কেঁপে উঠেছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাও। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজি) বলছে, বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে মিয়ানমারের মাওলাইক জেলার ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি মূল আঘাত হানে। এর গভীরতা ছিল ৯৪ কিলোমিটার। রাজধানীর অনেক বাসিন্দা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়ে ফেসবুকসহ সামাজিক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেনজীর ও আজিজকে বিচারের মুখোমুখি করেছে আওয়ামী লীগ। বেনজীর আহমেদ ও আজিজ আহমেদ এর অপরাধ ব্যক্তিগত। সে অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে। বুধবার (২৯ মে) বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ‘বেনজির ও আজিজ আওয়ামী লীগের সৃষ্টি’ বলে উল্লেখ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী প্রচারণায় গিয়ে পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার। মঙ্গলবার (২৮ মে) দুপুর ২টা থেকে বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রার্থীর খবর পাওয়া যায়নি বলে প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার নিশ্চিত করেছেন। প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার গণমাধ্যমকে বলেন, ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমার
সুদের টাকা নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ মিথ্যা ও বানোয়াট দাবি করে দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ সম্মেলন করেছেন নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার। বুধবার (২৯ মে) বিকেল ৫ টায় ঘোড়াঘাট উপজেলার ওসানপুর বাজারে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নবনির্বাচিত মহিলা ভাইস চেয়াম্যান নার্গিস আক্তার তার লিখিত বক্তব্যে বলেন, চলতি মাসের ২৭ ও
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বামুনগাছি গ্রামের বেলেমাঠ বাজারে শাহাজান আলী মন্ডল (৬৫) নামে এক ব্যক্তি নিজের ঘরে খুন হয়েছেন। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। শাহাজান আলী মন্ডল ওই গ্রামের আকালে মন্ডলের ছেলে। মঙ্গলবার মধ্যরাতে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে মহেশপুর থানা পুলিশ মনে করছে। নিহত’র স্ত্রী নিমি বেগম বুধবার বিকালে জানান, মঙ্গলবার রাতের খাবার খেয়ে তিনি শুয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে
বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটি উদযাপনের শুভ সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধু উদ্যান থেকে পুলিশের সকল ইউনিটসহ বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্লানেট পার্ক প্রাঙ্গণ ঘুরে জেলা শিল্পকলা একাডেমী বরিশালে এসে সমাপ্ত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীকে
আর অল্প কয়েক দিন পরে মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। নিজেকে স্বাবলম্বী করতে চার মাসের প্রোজেক্ট হাতে নিয়ে গরুর খামার তৈরি করেন সুমন সরকার। কোরবানি ঈদের হাটে বিক্রির জন্য দিনাজপুরের হাকিমপুর হিলিতে খামারি সুমন সরকার প্রস্তুত করেছে উন্নত জাতের ৮৫টি গরু। তার খামারের গরুগুলো দেখতে খুবই সুন্দর লাল ও কালো রংয়ের। এসব গরুর দাম সর্বনিম্ন ১ লাখ
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ পটুয়াখালীর কলাপাড়া এলাকা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তিনি সরকারি মোজাহার বিশ্বাস কলেজ মাঠে জনসভায় ভাষন দিবেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ ২ হাজার মানুষের হাতে ত্রান সহায়তা তুলে দিবেন। তাই কলাপাড়ার কলেজ মাঠ সাজানো হচ্ছে নতুন সাজে। প্রধানমন্ত্রীর আগমনের খবরে অনেকটা উচ্ছসিত স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে কলাপাড়া উপজেলা।
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বৃদ্ধি পেয়েছে। আমদানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে দেশীয় কাঁচা মরিচের কেজিতে দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা। বুধবার (২৯ মে) দুপুরে হিলি স্থলবন্দর ও বাজার ঘুরে দেখা যায়, একসপ্তাহ আগে দেশীয় প্রতিকেজি কাঁচামরিচ ১৪০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হয়েছে। আর আজ সেই কাঁচা মরিচ মানভেদে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে অর্ধ গলিত একটি মৃত চিত্রা হরিণ। মঙ্গলবার রাত আটটার দিকে সৈকতের সী ভিউ আবাসিক হোটেলের সামনে জোয়ারের পানিতে এটি ভেসে ওঠে। হরিনটির শরীরের লোম (পশম) উঠে গিয়ে সাদা চামড়া বেড়িয়ে গেছে। বাম পায়ের অর্ধেক অংশ নেই। পিছনের দিক গলে গেছে। পচা দুর্গন্ধ বের হচ্ছে। বন বিভাগ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা ঘুর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে সুন্দরবন থেকে সমুদ্রে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দশম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহাবুব রহমান শেখ। প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদকে র্যাবের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ
ঘূর্ণিঝড় রিমালের কারণে বরিশাল বিভাগের ৬ জেলায় ১ লাখ ৮০ হাজার ৪৮১ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে বিভাগের ছয় জেলায় ৯ হাজার ৮ হেক্টর পরিমাণ জমির ৯৩ হাজার ৮৮২ পুকুর, দিঘী ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২২ হেক্টর আয়তনের ১২০টি কাঁকড়া, কুচিয়া খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয় এবং মৎস্য অধিদপ্তর কার্যালয় থেকে
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর বলেছেন, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রথম চার ঘণ্টায় গড়ে ২০ শতাংশের নিচে ভোট পড়েছে। মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো কাজ না করায় এখন পর্যন্ত ঠিক কত শতাংশ ভোট পড়েছে তার পুরো তথ্য সংগ্রহ করতে পারছি না।বুধবার (২৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ইসি সচিব মো. জাহাংগীর বলেন, দুপুর ১২টা পর্যন্ত কোথাও
মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাসিন্দা ইভা খু’র কাছে গত সপ্তাহে একটি ফোনকল আসে। সেখান থেকে বলা হয় তার পরিবারের সদস্যরা সিঙ্গাপুর এয়ারলাইনসের যে উড়োজাহাজে ভ্রমণ করছিলেন, সেটি মাঝ আকাশে প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছে। তবে এ ব্যাপারে দুশ্চিন্তা না করতে তাকে পরামর্শ দেওয়া হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে উড়োজাহাজটি জরুরি অবতরণ করার কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও ৪৭ বছর বয়সী ইভা তার স্বজনদের খোঁজ পাচ্ছিলেন
আগামী ১ জুলাই থেকে বাসাবাড়ি ও অফিস আদালতে সরবরাহ করা পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। বুধবার (২৯ মে) পত্রিকায় প্রকাশিত ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াসা আইন ১৯৯৬-এর ২২ ধারা অনুযায়ী মূল্যস্ফীতির সমন্বয়ের লক্ষ্যে পানির দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ১ হাজার লিটার পানির দাম নির্ধারণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে আমরা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। বুধবার (২৯ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিস্তারিত আসছে...
নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনছে সরকার। নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২০২৬ সাল থেকে। আর ২০২৭ সাল থেকে শুরু হবে একাদশ শ্রেণিতে। নতুন পদ্ধতিতে কোনো শিক্ষার্থী যদি এসএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়, সে চাইলে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে কৃতকার্য হতে হবে। জাতীয় শিক্ষাক্রম
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসান মাহাবুবকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এসময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন সাইদ হাসার পাপ্পু (৩৮) নামে তার এক সহযোগী। মঙ্গলবার (২৮ মে) রাতে মাধবদী থানার ভগিরথপুর এলাকার শাহী ঈদগাহ সামনে এই ঘটনা ঘটে।নিহত মাহাবুবুল হাসান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকার আমিন উদ্দিনের