সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সরকারের ধারাবাহিকতা আছে বলেই দুর্যোগ মোকাবেলা সম্ভব হচ্ছে: প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ২০:১২

শেয়ার করুনঃ
সরকারের ধারাবাহিকতা আছে বলেই দুর্যোগ মোকাবেলা সম্ভব হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ও গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন অগ্রগতি হচ্ছে, দুর্যোগ মোকাবেলা সম্ভব হচ্ছে এবং মানুষের পাশেও দাঁড়ানো সম্ভব হচ্ছে।বৃহস্পতিবার দুপুরে ঘূর্ণিঝড় রেমাল কবলিত এলাকা পটুয়াখালীর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ত্রাণ বিতরণ শেষে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকারের ওপর সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, দুর্যোগ কাটিয়ে সবাই যেন নতুন উদ্যমে জীবন শুরু করতে পারে সেসব ব্যবস্থা করে দেওয়া হবে।তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়া হবে, আওয়ামী লীগ সব সময় পাশে থাকবে, যা যা প্রয়োজন করে দেওয়া হবে।

আরও

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা মানুষের কথা বলে কিন্তু সহযোগিতা করে না।সমাবেশ বক্তব্যের আগে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১টায় মোজাহার উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে আসেন প্রধানমন্ত্রী।কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাডে অবতরণের আগে ভূমির কাছাকাছি থেকে দুর্যোগ কবলিত এলাকা মঠবাড়ীয়া ও পাথরঘাটা পরিদর্শন করেন সরকারপ্রধান।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

পাঁচবিবিতে ২০ নারী উদ্যোক্তার মাঝে চিপস তৈরির সামগ্রী বিতরণ

পাঁচবিবিতে ২০ নারী উদ্যোক্তার মাঝে চিপস তৈরির সামগ্রী বিতরণ

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ত্রাণ বিতরণ শেষে শহীদ শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলার বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেবেন তিনি।

প্রসঙ্গত, গত ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পটুয়াখালী জেলায় ৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১ হাজার ৮৬৫টি আংশিকভাবে ধ্বংস হয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে কৃষি খাতে ২৬ কোটি টাকা এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়।

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

সর্বশেষ সংবাদ

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঝুঁকিতে সরাইলের জনস্বাস্থ্য

লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঝুঁকিতে সরাইলের জনস্বাস্থ্য

স্মার্ট বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী টেলিনর গ্রুপ

স্মার্ট বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী টেলিনর গ্রুপ

তাপপ্রবাহ বাড়ছে, বৃষ্টির আশায় তাকিয়ে দেশবাসী

তাপপ্রবাহ বাড়ছে, বৃষ্টির আশায় তাকিয়ে দেশবাসী

এ সম্পর্কিত আরও পড়ুন

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠির নলছিটি উপজেলার খাগড়াখানা গ্রামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে নিহত ইকবাল হোসেন (৪৭) কে তার নিজ বাড়ির সামনের সড়কে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তিনি ওই গ্রামের মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে। নিহতের পরিবারের দাবি, প্রতিবেশী রাজ্জাক শিকদার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছু সময়

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোরে আহসানগঞ্জ রেলস্টেশনের দক্ষিণ পাশে বিহারীপুর রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সান্তাহার জি.আর.পি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে

লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঝুঁকিতে সরাইলের জনস্বাস্থ্য

লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঝুঁকিতে সরাইলের জনস্বাস্থ্য

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিয়ন্ত্রণহীনভাবে গড়ে ওঠা শত শত ফার্মেসি এখন জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলা জুড়ে হাটবাজার ও অলি-গলিতে কয়েকশ ওষুধের দোকান থাকলেও এর একটি বড় অংশ পরিচালিত হচ্ছে ড্রাগ লাইসেন্স ও প্রশিক্ষিত ফার্মাসিস্ট ছাড়াই। সরজমিনে সরাইল সদর বাজার, চুন্টা, অরুয়াইল বাজার, কালিকচ্ছ রোড, শাহবাজপুর, পানিশ্বর বাজার, হাসপাতাল গেইট ও বিশ্বরোড় এলাকায় দেখা যায়—অধিকাংশ ফার্মেসিতে অনুমোদিত ফার্মাসিস্ট নেই।

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

মৌলভীবাজার সদর উপজেলার বুক চিরে বয়ে যাওয়া শাখা বরাক নদী এখন অস্তিত্ব সংকটে। কুশিয়ারা নদী থেকে জন্ম নেওয়া এই নদী এক সময় নৌযান চলাচলের জন্য পরিচিত থাকলেও অপরিকল্পিত খনন ও প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্তমানে এটি প্রায় মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। তথ্য অনুযায়ী, বাহাদুরপুর এলাকা থেকে উৎপন্ন নদীটি সদর উপজেলার ওপর দিয়ে প্রায় সাড়ে আট কিলোমিটার প্রবাহিত হয়ে নবীগঞ্জ হয়ে পুনরায় কুশিয়ারা

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়ার এলাকার মিষ্টির কারিগর সুজন নামের একজন যুবক অপচিকিৎসায় ভুগছেন। তিনি বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত রোজার আগে বাম পায়ের ফোঁড়ার জন্য দৌলতদিয়া সিনেমা হল সংলগ্ন স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম ব্যাথানাশক ঔষধ দেন। কিন্তু ফোঁড়ার ব্যথা না কমলে পরবর্তীতে তিনি ফোঁড়া পাকানোর