রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫২৩ অগ্রহায়ণ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বেগমগঞ্জে প্রবাসী পরিবারে হামলা, অসহায় নারীদের সংবাদ সম্মেলন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ২২:২৪

শেয়ার করুনঃ
বেগমগঞ্জে প্রবাসী পরিবারে হামলা, অসহায় নারীদের সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় ভূমিদস্যু নুরুল ইসলাম কর্তৃক প্রবাসী পরিবারের বাড়িতে নির্মাণ কাজে বাধা, অবৈধ জবর দখল এবং হামলার অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারটির অসহায় নারীরা। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের রামপুর গ্রামের নিজ বাড়িতে প্রবাসী ফরহাদ ও ফারুকের পরিবার এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য সুজিয়া খাতুন জানান, তার স্বামী মারা গেছেন এবং দুই ছেলে সৌদি আরবে কর্মরত। তিনি দুই ছেলের বউ ও বাচ্চাদের নিয়ে বাড়িতে থাকেন। ছোট ছেলে ফরহাদ দেশে থাকাকালীন সময়ে প্রতিবেশী নুরুল ইসলামের বোন নুর নাহার বেগমের কাছ থেকে তাদের ওয়ারিশী সম্পত্তির লাগোয়া ৮ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু নুরুল ইসলাম সেই জমিটি অবৈধভাবে দখল করে নিয়েছে এবং নিজের নামে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে।

এছাড়া সুজিয়া খাতুন আরও বলেন, নুরুল ইসলাম এলাকায় প্রভাব বিস্তার করে অনেক জায়গা জমি দখল করে রেখেছে। তারা যখন নিজেদের বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করতে চেয়েছিল, তখন নুরুল ইসলাম বাধা দেয়। এসবের প্রতিবাদ করতে গেলে নুরুল ইসলাম তাদের ওপর হামলা করে এবং অশ্লীল ভাষায় গালমন্দ করে। থানায় গিয়ে তারা উল্টো মিথ্যা অভিযোগে মামলা করেছে। নুরুল ইসলাম তাদের হুমকি দিয়ে বলেছে যে, যেকোনো সময় তার বাড়িতে বড় ধরনের হামলা চালানো হবে।

অতীতেও একই ধরনের ঘটনা ঘটেছে জানিয়ে সুজিয়া খাতুন বলেন, তাদের বাড়িতে পুরুষ সদস্য না থাকার কারণে তারা নারী ও শিশুদের নিয়ে এক ভীতিকর অবস্থায় আছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসন থেকে যথাযথ বিচার না পেলে তারা খুবই অসহায় হয়ে পড়বেন।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

এ বিষয়ে নুরুল ইসলাম জানতে চাইলে তিনি বলেন, "এ নিয়ে পরে কথা বলবো, এখন সময় নেই।"

এদিকে, প্রবাসী পরিবারের সদস্যরা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং তাদের নিরাপত্তা চেয়েছেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রবাসী সুমনের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। সুমনও হামলার হুমকি পেয়ে পুলিশের কাছে সহায়তা চেয়েছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি।

সর্বশেষ সংবাদ

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচার ঠেকাতে সর্তকতা জারি

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচার ঠেকাতে সর্তকতা জারি

পাংশায় মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কবরস্থানে অগ্নিসংযোগ

পাংশায় মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কবরস্থানে অগ্নিসংযোগ

নতুন রাজনৈতিক জোট গঠন এনসিপির

নতুন রাজনৈতিক জোট গঠন এনসিপির

কলাপাড়ায় চুক্তিপত্র জালিয়াতি করে কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ

কলাপাড়ায় চুক্তিপত্র জালিয়াতি করে কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট সমাপনী কর্মশালা

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট সমাপনী কর্মশালা

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলেন শহীদদের মরদেহ উত্তোলন শুরু রবিবার

জুলাই আন্দোলেন শহীদদের মরদেহ উত্তোলন শুরু রবিবার

হিলি বাজারে নাটকীয়ভাবে বেড়েছে পেঁয়াজের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

হিলি বাজারে নাটকীয়ভাবে বেড়েছে পেঁয়াজের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

সেন্ট মার্টিনে ১৫তম পরিচ্ছন্নতা অভিযানে ২টন প্লাস্টিক বর্জ্য অপসারণ

সেন্ট মার্টিনে ১৫তম পরিচ্ছন্নতা অভিযানে ২টন প্লাস্টিক বর্জ্য অপসারণ

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান সংবাদে শতাধিক ফার্মেসি বন্ধ, ভোগান্তি

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান সংবাদে শতাধিক ফার্মেসি বন্ধ, ভোগান্তি

ডিইউজে নির্বাচনে পুনঃনির্বাচিত সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ

ডিইউজে নির্বাচনে পুনঃনির্বাচিত সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ

এ সম্পর্কিত আরও পড়ুন

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচার ঠেকাতে সর্তকতা জারি

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচার ঠেকাতে সর্তকতা জারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী। তিনি জানান, বিজিবি সব সময় সীমান্তে সতর্ক অবস্থানে থাকে, তবে নির্বাচনের সময় বিশেষ গুরুত্বের সঙ্গে নজরদারি

পাংশায় মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কবরস্থানে অগ্নিসংযোগ

পাংশায় মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৭ ডিসেম্বর) ভোর রাতের দিকে দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে কবরস্থানের প্রাচীর ও বাঁশ দিয়ে ঘেরা অংশে আগুন ধরায়। স্থানীয়রা ভোরে ফজরের নামাজের সময় আগুন দেখে দ্রুত নেভায়। স্থানীয়রা মনে করেন, এটি স্বাধীনতাবিরোধী চক্রের পরিকল্পিত নাশকতা। পাঁচজন মুক্তিযোদ্ধার কবর রয়েছে সংরক্ষিত ৪ শতাংশ এলাকায়। স্থানীয় মুক্তিযোদ্ধা মো. সমশের

কলাপাড়ায় চুক্তিপত্র জালিয়াতি করে কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ

কলাপাড়ায় চুক্তিপত্র জালিয়াতি করে কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় চুক্তিপত্র জালিয়াতি করে কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মিঠাগঞ্জ ইউনিয়নের বৈদ্যপাড়া এলাকার বাসিন্দা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে। মৌখিকভাবে করা পাঁচ বছরের চুক্তিকে পরবর্তীতে কৌশলে ১৫ বছরের লিখিত চুক্তিপত্রে রূপান্তর করে জমি নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী লুৎফর সিকদার জানান, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতুলি গ্রামে অবস্থিত লেমুপাড়া মৌজার জে.এল নং-৪৪–এর ৩৬ শতক জমি

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট সমাপনী কর্মশালা

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট সমাপনী কর্মশালা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ হল রুমে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিএনবি প্রকল্পের আওতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন প্রধান অতিথি ছিলেন। সিএনবির প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন।তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, পাথারডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর,

নোয়াখালীতে ঘরের দরজা ভেঙ্গে তরুণীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে ঘরের দরজা ভেঙ্গে তরুণীর মরদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার বজরা ইউনিয়নের উত্তর বজরা গ্রামের জহির উদ্দিনের হাজী বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রিয়া একই বাড়ির মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা