প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩০

দেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে রোজা শুরু হচ্ছে। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে সিয়াম সাধনার প্রস্তুতি নেবেন।
