
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৭

সুনামগঞ্জের ছাতক উপজেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৪৬ মিনিটে এই কম্পন অনুভূত হয় এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। হঠাৎ এই কম্পনে কর্মব্যস্ত মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোথাও প্রাণহানি বা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
