শনিবার, ২৮ মার্চ, ২০২৬১৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দিনাজপুরে টানা পাঁচ দিন সূর্যের দেখা নেই, হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪

শেয়ার করুনঃ
দিনাজপুরে টানা পাঁচ দিন সূর্যের দেখা নেই, হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে টানা পাঁচ দিন ধরে সূর্যের দেখা নেই। উত্তরের দিক থেকে প্রবাহিত হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুরসহ আশপাশের অঞ্চল। শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এমন কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো পড়েছেন চরম বিপাকে।  

রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা বৃষ্টির মতো ঝরছে। তার সঙ্গে হিমালয়ের হিম বাতাস যুক্ত হয়ে ঠান্ডার তীব্রতা আরও বাড়িয়েছে। উষ্ণতার জন্য কেউ আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন, আবার কেউ আশ্রয় নিচ্ছেন চায়ের দোকানে। দিনেও দূরপাল্লার যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শীতের তীব্রতায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কৃষকরা আলু, রসুন এবং বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।  

দিনাজপুরের ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের মতো রোগ নিয়ে প্রতিদিনই রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। এদের মধ্যে বেশিরভাগই শিশু। চিকিৎসকরা শিশুদের বাসি খাবার না খাওয়ানো, খাবার ঢেকে রাখা এবং রাতে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।  

ষষ্ঠী তলায় কাজের সন্ধানে আসা দিনমজুর হাসান আলী জানান, ঠান্ডার কারণে কাজকর্ম কমে গেছে। মানুষ কাজ করাতে চায় না, ফলে একদিন কাজ পাওয়া গেলে দুই দিন বসে থাকতে হচ্ছে। ইটভাটা শ্রমিক সোহেল ইসলাম বলেন, ঠান্ডা বাতাস আর শিশির পড়ার কারণে প্রতিদিন কাজ করা কঠিন হয়ে পড়েছে। একদিন কাজ করি, আরেকদিন কাজ করা সম্ভব হয় না।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ট্রাকচালক মমিনুর রহমান জানান, গভীর রাত থেকে কুয়াশায় ঢাকা থাকে সড়ক। ফলে যানবাহনগুলোকে ধীর গতিতে চলতে হচ্ছে এবং হেডলাইট জ্বালিয়ে পথ পাড়ি দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে।  

দিনাজপুর
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, দিনের বেলা সূর্যের দেখা না পাওয়ার কারণ বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্পের মাত্রা বেড়ে যাওয়া। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় ৩ কিলোমিটার। তবে আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।  

বাতাসে জলীয় বাষ্পের আধিক্য কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে, ফলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া কর্মকর্তা। শীতের প্রকোপে বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক করতে প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।  

দিনাজপুরের পরিস্থিতি কেবল এখানেই সীমাবদ্ধ নয়। ঠান্ডার তীব্রতায় উত্তরের অন্য জেলাগুলোতেও মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এই তীব্র শীতে বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রতি বেশি যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

সর্বশেষ সংবাদ

খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ডাম্প ট্রাক আটক

খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ডাম্প ট্রাক আটক

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুতরোধে অভিযানে লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুতরোধে অভিযানে লাখ টাকা জরিমানা

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ গৌরবের চিহ্ন: প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ গৌরবের চিহ্ন: প্রধানমন্ত্রী

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ডাম্প ট্রাক আটক

খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ডাম্প ট্রাক আটক

হবিগঞ্জ সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নের নরসুতপুর গ্রামের এড়িয়া বাঁধ সংলগ্ন খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে পুলিশ ১০টি ডাম্প ট্রাক আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে নদীর তলদেশ থেকে মাটি কেটে বিভিন্ন স্থানে পাচার করছিল, যার ফলে নদীর স্বাভাবিক গঠন ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বৃহস্পতিবার (২৬ মার্চ)

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানে ২.২৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে এবং সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মধ্যপাড়া রেঞ্জের আফতাবগঞ্জ বিটের জয়পুর মৌজায় কালির হাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান ও মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন। বন বিভাগের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে জয়পুর ইউনিয়নের কাতলমারী গ্রামের মৃত আব্দুল

শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুতরোধে অভিযানে লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুতরোধে অভিযানে লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে উপজেলা প্রশাসন শুক্রবার (২৭ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত অভিযানটি উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকায় পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ভূনবীর ইউনিয়নের সাতগাঁও চৌমুহনার “শান্ত এন্টারপ্রাইজ”-এর সত্ত্বধিকারী

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি ও ঘাট স্বল্পতার কারণে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ঢাকাগামী যাত্রী ও যানবাহন একযোগে ঘাটে আসতে শুরু করলে এই পরিস্থিতি তৈরি হয়। ঘাট সংশ্লিষ্টরা জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানসহ সব অফিস রবিবার থেকে খুলবে। এজন্য

টেকনাফে ১৯ কোটি টাকার ইয়াবা জব্দ, ৫ মাদক পাচারকারী আটক

টেকনাফে ১৯ কোটি টাকার ইয়াবা জব্দ, ৫ মাদক পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড প্রায় ১৯ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করেছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে একটি কাভার্ড