শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬২৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

খাগড়াছড়িতে চেঙ্গী নদী থেকে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২২:৩৭

শেয়ার করুনঃ
খাগড়াছড়িতে চেঙ্গী নদী থেকে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ি জেলার চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মংসুইথোয়াই চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি মারমা কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর। রবিবার জেলা প্রশাসনের নির্দেশে সদর উপজেলার কালাডেবা এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় মংসুইথোয়াই চৌধুরী দোষী সাব্যস্ত হওয়ায় জরিমানা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে, যা পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। অভিযুক্তকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।  

জানা গেছে, ৫ আগস্ট থেকে চেঙ্গী নদীর কালাডেবা এলাকায় মংসুইথোয়াই চৌধুরী শ্যালো মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।  

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে মংসুইথোয়াই চৌধুরী এই কাজ চালিয়ে আসছিলেন। তবে প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়ে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসন আরও কঠোর হবে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, চেঙ্গী নদী খাগড়াছড়ি জেলার প্রাণ। এই নদীর পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। অবৈধ বালু উত্তোলন শুধু পরিবেশ ধ্বংস করে না, এটি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে এবং স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে।  

পরিবেশবিদরা মনে করছেন, চেঙ্গী নদী থেকে দীর্ঘদিন ধরে চলমান বালু উত্তোলন এই অঞ্চলের মাটি ও পানি সম্পদে মারাত্মক প্রভাব ফেলছে। এর ফলে নদীর তলদেশ ভেঙে পড়া এবং আশপাশের এলাকার স্থিতিশীলতা নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।  

খাগড়াছড়ি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এদিকে অভিযুক্ত মংসুইথোয়াই চৌধুরীর দাবি, তিনি চাষাবাদের জন্য বালু উত্তোলন করছিলেন। তবে তার এ বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তারা জানান, বালু উত্তোলন সম্পূর্ণরূপে ব্যবসায়িক উদ্দেশ্যে করা হচ্ছিল।  

অভিযান শেষে স্থানীয় জনগণের প্রতি প্রশাসন আহ্বান জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কাজের তথ্য পেলে সঙ্গে সঙ্গে জানাতে। পাশাপাশি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

রাজধানীর মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা দাবির জেরে একটি ফার্মেসি ও রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত অনুরাগ ফার্মেসিতে এ ঘটনা ঘটে। গুলিতে কেউ হতাহত না হলেও ফার্মেসির সামনের কাচ ভেঙে গেছে। ফার্মেসি ও রেস্তোরাঁর মালিক সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন জানান, গত ৬ নভেম্বর

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক ও পুলিশ

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায়। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। চালানটি দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে। এ নিয়ে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটিসহ মোট ছয়টি চালান বাংলাদেশে পৌঁছেছে। এর আগে

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস ও ট্রাকের চালকসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে এ যানজটের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকে থাকে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে।

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উদযাপন কমিটির বিরুদ্ধে চাঁদাবাজি, উন্নয়নকাজ ভাগাভাগি এবং টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। আগামী ২০ নভেম্বর কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মিলনমেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। অভিযোগ উঠেছে, তড়িঘড়ি করে সাবেক কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে উদযাপন কমিটি গঠন করেছেন। এ নিয়ে ঢাকা