বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬২৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

শিক্ষায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলনের ১৫ দফা দাবি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২৩:২৫

শেয়ার করুনঃ
শিক্ষায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলনের ১৫ দফা দাবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশে উচ্চশিক্ষিত রাষ্ট্র পরিচালকদের মধ্যে নৈতিক শিক্ষার অভাবের কারণে ৫৩ বছরে বাংলাদেশ দুর্নীতি ও অর্থপাচারের শিকার হয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কাউন্সিল ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশের অর্থ বিদেশে পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। এজন্য নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করতে হবে।  

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকরা আদর্শ নাগরিক গড়ার কারিগর। এজন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে যাতে প্রত্যেক মুসলিম সন্তান দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে। তিনি বলেন, দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। জাতিকে একটি সুন্দর দেশ উপহার দিতে সবার সহযোগিতা প্রয়োজন।  

কাউন্সিলে বক্তারা শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার আহ্বান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের অধীনে গত ১৫ বছরে স্কুল-কলেজ থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, ইসলামী শিক্ষার অভাবে শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে এবং নৈতিক অবক্ষয়ের শিকার হচ্ছে।  

বক্তারা আরও বলেন, আলিয়া মাদরাসার পাঠ্যবইগুলো থেকে ইসলামবিরোধী বিষয়বস্তু বাদ দেওয়া এবং মাদরাসা শিক্ষা কারিকুলামে স্বকীয়তা বজায় রাখা প্রয়োজন। একইসঙ্গে মাদরাসা শিক্ষাবোর্ডে মাদরাসা শিক্ষিতদের অগ্রাধিকার দিতে হবে। বক্তারা শিক্ষা কারিকুলামে এনজিওর প্রভাব বন্ধ করার দাবি জানান।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে ১৫টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষাখাতে জিডিপির ৫.৫% বরাদ্দ, শিক্ষক সুরক্ষা আইন প্রণয়ন এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ। এছাড়া, পাঠ্যবই থেকে অপ্রাসঙ্গিক বিষয়বস্তু বাদ দেওয়া এবং শিক্ষার আমূল সংস্কারের জন্য কমিশন গঠন করার আহ্বান জানানো হয়।  

ইসলামী আন্দোলন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কাউন্সিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ড. আরিফুল ইসলাম অপু শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ শিখতে শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষকেরা ছাত্রদের কাছে নৈতিক দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন।  

জাতীয় শিক্ষক ফোরামের ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে অধ্যাপক নাছির উদ্দিন খানকে সভাপতি, মাওলানা এ বি এম জাকারিয়াকে সহ-সভাপতি এবং প্রভাষক আবদুস সবুরকে সেক্রেটারি জেনারেল করে নতুন কমিটি ঘোষণা করা হয়।  

কাউন্সিলের সভাপতিত্ব করেন অধ্যাপক নাছির উদ্দিন খান এবং সঞ্চালনা করেন প্রভাষক আবদুস সবুর। এতে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মোকামিয়ার পীর সাহেব মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শহিদুল হকসহ প্রমুখ।  

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

এ সম্পর্কিত আরও পড়ুন

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে এর খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি জানান, বুধবার

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ অভিযোগ করেন। পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ কণ্ঠরোধের চেষ্টা করে তাঁকে থামানো যাবে না উল্লেখ করে তিনি আরও

শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার স্টিভেন পওলস্ কেসি। নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক দাবি করে সোমবার (৯ নভেম্বর) ই-মেইলে চিঠিটি পাঠান তিনি। তবে তাকে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে, নাকি বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবে নিয়োগ দিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো নথি পাওয়া

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায্য হিস্যা আদায় করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয়ের সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে রওনা

৭ নভেম্বরের বিপ্লব স্বাধীনতা ও সার্বভৌমত্বের অঙ্গীকার: রিজভী

৭ নভেম্বরের বিপ্লব স্বাধীনতা ও সার্বভৌমত্বের অঙ্গীকার: রিজভী

৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে জাতি নতুন করে পথের দিশা পেয়েছিল। শনিবার (৭ নভেম্বর) শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫

সর্বশেষ সংবাদ

শ্রম অসন্তোষ চললে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

শ্রম অসন্তোষ চললে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

নুসরাতের পাশে পূর্ণশক্তি নিয়ে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের

নুসরাতের পাশে পূর্ণশক্তি নিয়ে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১