বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঢাকা বোর্ডের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভ, হামলায় আহত ৬

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ২২:৪১

শেয়ার করুনঃ
ঢাকা বোর্ডের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভ, হামলায় আহত ৬

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় ফল তৈরি ও প্রকাশের দাবি জানিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ফেল করা একদল শিক্ষার্থী। একপর্যায়ে তারাই আবার ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এখন সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রোববার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে তাদের এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। তাদের সঙ্গে অনেক নারী অভিভাবককে দেখা যায়। দুপুর পৌনে ২টার দিকে তারা বোর্ডের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকরা।

এদিকে, দুপুর ২টার দিকে শিক্ষা বোর্ডের প্রবেশপথে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিন ছাত্রীসহ ছয়জন আহত হয়েছেন। বিকেল পৌনে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, প্রকাশিত ফলাফল বৈষম্যমূলক। তারা সবগুলো বিষয়ের ওপর সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল চান। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই সেই সাবজেক্ট ম্যাপিং করার দাবি তাদের।এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা শিক্ষা বোর্ডে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করছেন।

ঘটনাস্থলে থাকা চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন বলেন, শিক্ষার্থীরা প্রথমে বোর্ডের ফটকে তালা লাগিয়ে দিয়েছিল। ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছিল না। সেসময় গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে ঢুকতে চাইলেও তাদের যেতে দেওয়া হয়নি। তাদের সঙ্গে শিক্ষার্থীদের কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে বলে শুনেছি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, শিক্ষার্থীরা এখনো অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। শিক্ষার্থীরা প্রতিনিধিদল ঠিক করে দিলে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসা হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বাতিল পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে ফল তৈরি করেছি। এখানে কেউ বঞ্চিত বা বৈষম্যের শিকার হওয়ার প্রশ্নই আসে না। তারপরও শিক্ষার্থীরা কি বলতে চায়, তাদের কথা শুনবো। সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ে আমরা অবগত করবো।

এদিকে, শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের কক্ষে ঢুকে পড়েছেন। বোর্ড চেয়ারম্যানকে ঘিরে সেখানে বিক্ষোভ করছেন তারা। ফল বাতিলের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা সেখান থেকে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন।

গত ১৫ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।উত্তীর্ণ শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন একদল শিক্ষার্থী ফল বাতিলের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন।

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

সর্বশেষ সংবাদ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

এ সম্পর্কিত আরও পড়ুন

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর চাঁনখারপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অনিক চন্দ্র পাল বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁনখারপুলের পি কে গাঙ্গুলি লেনের একটি ভবনের চারতলার মেস থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অনিকের

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী সরাইল উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তারা বলেন, সীমান্ত জেলা হওয়া এবং সরাইলের ওপর দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক থাকায় মাদক কারবারিরা এ অঞ্চলকে মাদক পরিবহন ও বিতরণের সহজ পথ হিসেবে ব্যবহার করছে। সভায় জনপ্রতিনিধিরা মাদকের বিস্তার রোধে পুলিশি অভিযান আরও জোরদার করার দাবি জানান। সভায় ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেন, ঢাকা-সিলেট মহাসড়কের

বড়লেখায় দুই অভিযানে চার ষাঁড়সহ চারজন গ্রেপ্তার

বড়লেখায় দুই অভিযানে চার ষাঁড়সহ চারজন গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে আনা চারটি উন্নত জাতের ষাঁড় বাছুর এবং ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এসব ঘটনায় চোরাচালান ও মাদক বহনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এসআই মো. আবদুল করিম

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক

কুয়াকাটা সমুদ্রসৈকতের পর্যটনপল্লী গঙ্গামতি লেকের পাশে সংরক্ষিত ম্যানগ্রোভ বন ঘেঁষে কাঠের স্থাপনা নির্মাণের কাজ চলছে। পটুয়াখালীর ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেটের পশ্চিম দিকে গত চারদিন ধরে স্থাপনাটি নির্মাণ করা হলেও বন বিভাগ ও ভূমি অফিসের পক্ষ থেকে শুরুতে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এতে সংরক্ষিত বনাঞ্চল, প্রাকৃতিক জলাশয় ও গঙ্গামতি লেক হুমকিতে পড়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা। সরেজমিনে দেখা যায়, লেক ও জলাশয়ের

ভাঙা ব্রিজে বাঁশের পাটাতন, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

ভাঙা ব্রিজে বাঁশের পাটাতন, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজার এলাকায় রতনডারি খালের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় এক বছর আগে ব্রিজটির মাঝখানের অংশ ভেঙে ধসে পড়ার পর স্থানীয়রা কাঠের পাটাতন দিয়ে কোনো রকমে পারাপার করছেন। এতে কয়েক গ্রামের হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির বিভিন্ন অংশে ভাঙন ধরেছে। ফলে যেকোনো সময়