শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬১ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালের বাজার অপরিপক্ব ফলে সয়লাব, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৪, ১:৩৩

শেয়ার করুনঃ
বরিশালের বাজার অপরিপক্ব ফলে সয়লাব, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

বাংলা বারো মাসের মধ্যে জ্যৈষ্ঠ মাসে সবচেয়ে বেশি মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায়। তাই জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়। জৈষ্ঠ মাসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও গাছে গাছে ঝুলছে অপরিপক্ব আম, কাঁঠাল, লিচুসহ অন্যান্য মৌসুমি ফল। পরিপক্ব হওয়ার আগেই অপরিপক্ব মৌসুমি ফলে ভরে গেছে বরিশালের বাজার। 

এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় আগে-ভাগেই বাজারজাত করছে অপরিপক্ব ফল। দেশের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে বরিশালের বাজারে এসেছে আম, কাঁঠাল, লিচুসহ অন্যান্য মৌসুমী ফল। প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা। তাদের দাবি, ফলের মৌসুমেও ভোক্তা অধিকারের বাজার মনিটরিং চালানো দরকার। আর চিকিৎসকদের মতে, এসব অপরিপক্ব ফল খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে মানুষ। 

এদিকে বরিশালের বাজারগুলোতে প্রকাশ্যে অপরিপক্ব ফল বিক্রি করলেও সেদিকে প্রশাসনের দৃষ্টি নেই বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সরেজমিনে বরিশালের পাইকারী ফলের আড়ৎসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অপরিপক্ব আম, কাঁঠাল, লিচু, তালসহ বিভিন্ন ধরনের ফল বিক্রি হচ্ছে। দামও বেশ চড়া। তবে দাম বেশি হলেও বছরের প্রথম ফল বলে অনেকেই কিনছেন শখ করে। পরিপক্ব আর অপরিপক্ব যা-ই হোক এখন সব ফলের চাহিদা বেশি। বিশেষ করে লিচু, আম ও কাঁঠাল বেশ ভালো বিক্রি হচ্ছে। পাইকারী বাজারে ১শ’ লিচু বিক্রি হচ্ছে ২৬০-২৭০ টাকা দরে যা খুচরা বিক্রেতারা ৩০০ টাকা বা তারও বেশি দরে বিক্রি করছে। অন্যদিকে গোপালভোগ পাইকারি বাজারে ৬০ টাকা হলেও খুচরা বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা দরে। আর হিমসাগর পাইকারি আমের কেজি ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হলেও খুচরা বিক্রেতারা দাম হাঁকছেন ১৩০ থেকে ১৪০ টাকা কেজি। এছাড়া সাইজ অনুসারে কাঁঠাল বিক্রি হচ্ছে। 

নতুনবাজার এলাকার খুচরা ফল বিক্রেতা মিন্টু বলেন, জৈষ্ঠ্য মাস শুরু হয়েছে, এখনো মধুমাসের ফল আসবে না? তিনি দাবি করেন, তার দোকানে পরিপক্ব ছাড়া কোন ফল নেই। নগরীর ফলপট্টি এলাকার ফল ব্যবসায়ী নজরুল বলেন, এই গরমে রসালো ফল বিক্রি বেশ ভালোই হচ্ছে। তার দাবি, পাইকারী বাজারে ফলের দাম বেশি হওয়ায় তারা খুচরা একটু বেশি দামেই বিক্রি করছেন। তবে এ দামেও ক্রেতারা খুশি বলেন তিনি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা শফিক বলেন, গ্রাম থেকে আত্মীয়-স্বজন এসেছে। তাই শখ করে তিন কেজি পাকা আম আর একটি কাঠাল কিনেছিলাম। কিন্তু আম এবং কাঠাল কোনটাতেই স্বাদ পাইনি। 

ব্যাংকার নাজমা বেগম বেগম এসেছেন লিচু কিনতে, তবে দোকানদারের দেয়া লিচু খেয়ে ফল কেনার আগ্রহ হারিয়েছেন। ফলে না কিনেই ফিরে গেছেন তিনি। তিনি বলেন, জ্যৈষ্ঠ মাস মধুর মাস। কারণ এই মাসে বিভিন্ন ধরনের রসালো, মিষ্টি ও সুগন্ধি ফল উঠতে শুরু করে। কিন্তু এখনকার বাজারের ফলগুলো তেমন রসালো না, মিষ্টিও না। কারণ এসব ফল অপরিপক্ব থাকতেই গাছ থেকে নিয়ে বাজারজাত করা হয়েছে। যার কারণে এখনকার ফলে অরজিনাল যে স্বাদ সেটা নেই। 

স্কুল শিক্ষক জাকির হোসেন বলেন, ভোক্তা অধিকারের উচিত নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা। এখন ফলের মৌসুম। বাজারে ফল আসবে এটাই স্বাভাবিক। কিন্তু কোন ফলগুলো পরিপক্ব আর কোনগুলো অপরিপক্ব এই বিষয়টা দেখা প্রয়োজন। অনেক অসাধু ব্যবসায়ী লাভের আশায় পাকার আগেই অপরিপক্ব ফল বাজারে ছেড়েছে। ফলে এসব ফল খেয়ে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। 

শিশু বিশেষজ্ঞ ডা. আশীষ কুমার বলেন, অপরিপক্ব ফল অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অপরিপক্ব ফল সংরক্ষণ করার জন্য যে মেডিসিন ব্যবহার করা হয় সেটা আরও বেশি ক্ষতিকর। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ওই মেডিসিন ব্যবহার করা ফল শিশুদের স্বাস্থ্যহানি, কিডনি ও লিভারের সমস্যা, এমনকি শিশুর বেড়ে উঠাতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

অপরিপক্ব ফল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব

১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অভিযানের প্রস্তুতি

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অভিযানের প্রস্তুতি

সোম বা মঙ্গলবারের মধ্যে নতুন সরকার গঠন! চলছে প্রস্তুতি

সোম বা মঙ্গলবারের মধ্যে নতুন সরকার গঠন! চলছে প্রস্তুতি

চরবাগডাঙ্গায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চরবাগডাঙ্গায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

নবনির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ করলো নির্বাচন কমিশন

নবনির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ করলো নির্বাচন কমিশন

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

এ সম্পর্কিত আরও পড়ুন

চরবাগডাঙ্গায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চরবাগডাঙ্গায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানানোর সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার ভোর পাঁচটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুইজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের

রাজবাড়ীতে সাবেক এমপি সহ ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

রাজবাড়ীতে সাবেক এমপি সহ ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি আসনে জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, সাংস্কৃতিক মুক্তিজোট, জাকের পার্টি, খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের মোট ৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য নাসিরুল হক সাবু পদ ও জামানত দুটিই হারিয়েছেন। রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ৫৩ হাজার ৪৪৯ ভোট

মৌলভীবাজার-৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মৌলভীবাজার-৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে প্রয়োজনীয় ভোটের সীমা পূরণে ব্যর্থ হওয়ায় তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। জামানত হারানো প্রার্থীরা হলেন— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ, যিনি পেয়েছেন ৪ হাজার ৮৭৫ ভোট; বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত আবুল

এক অষ্টমাংশ ভোট না পেয়ে প্রার্থীদের বিপর্যয়, বরিশালে জামানত খোয়ালেন ২০ জন

এক অষ্টমাংশ ভোট না পেয়ে প্রার্থীদের বিপর্যয়, বরিশালে জামানত খোয়ালেন ২০ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বরিশাল জেলার ছয়টি আসনে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। ৩৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ২০ জন প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত হারাতে হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বরিশাল-১ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩ হাজার ৮৬০। এর মধ্যে সেরনিয়াবাত সেকেন্দার আলী (বাইসাইকেল) পেয়েছেন ১

মৌলভীবাজার ৪টি আসনেই বিএনপির জয়, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত

মৌলভীবাজার ৪টি আসনেই বিএনপির জয়, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই ভুমিধস জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। সাত উপজেলা, ছয় পৌরসভা ও ৬৭টি ইউনিয়ন নিয়ে গঠিত জেলায় রয়েছে চারটি আসন— মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী), মৌলভীবাজার-২ (কুলাউড়া), মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)। বৃহস্পতিবার গভীর রাতে সংসদীয় ভোট, গণভোট ও পোস্টাল ভোট গণনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। মৌলভীবাজার-১ আসনে