রবিবার, ১৭ মে, ২০২৬৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ইবিতে ফলিত রসায়নের পঞ্চম পুনর্মিলনী ও রজতজয়ন্তী সম্পন্ন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২২

শেয়ার করুনঃ
ইবিতে ফলিত রসায়নের পঞ্চম পুনর্মিলনী ও রজতজয়ন্তী সম্পন্ন

আনন্দ র‍্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের পঞ্চম পুনর্মিলনী ও রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এই আয়োজনে লোক প্রশাসন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে সমবেত হয়। এতে ফলিত রসায়ন বিভাগের প্রথম ব্যাচ থেকে সর্বশেষ ব্যাচের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এরপর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয় বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্দেশ্য ১ মিনিট নিরবতা পালন, সম্মিলিত সুরে জাতীয় সংগীত, অতিথিদের সম্মাননা প্রদানের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক পর্বের সূচনা হয়।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ মো: আল-রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মনজুরুল হক ও অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শাহনেওয়াজ রশিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্দ্রা, তামিম ও অ্যানি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ মুহাম্মদ আল-রেজা বলেন, আমরা এর আগে ক্যাম্পাসের বাহিরে তিনবার পুনর্মিলনীর আয়োজন করেছি এবং ক্যাম্পাসে দ্বিতীয় বারের মতো এই আয়োজন হচ্ছে। এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের বিভাগের শিক্ষার্থীরা একইসাথে মিলিত হয়েছে, আড্ডা দিচ্ছে এবং গতকাল থেকেই নিজেদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে-গেয়ে আনন্দ করার মাধ্যমে ক্যাম্পাসে স্মৃতিময় দিন পার করছে। এখানে যারা উপস্থিত রয়েছেন সবাই একেকজন সফল ব্যক্তি। তাদের থেকে আমাদের নতুনরা অনুপ্রাণিত হতে পারবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান বলেন, পুনর্মিলনী মানে একটি বিদায় উৎসব এর মতো আয়োজন নয় বরং এটি ঈদ উদযাপনের মতো একটি মিলনমেলা যেখানে এসে কে কেমন আছেন, কে কোথায় আছেন, কে কী করছেন এইসব কিছু নিয়ে একটি প্লাটফর্ম তৈরি করা। বর্তমান প্রেক্ষাপটে অ্যালামনাই খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। বিভাগ হচ্ছে একটি পরিবার এই পরিবারের অনেকে বিভিন্ন জায়গায় গবেষণা করছে, আন্তর্জাতিক কিংবা জাতীয় পর্যায়ের কোম্পানিতে ভালো ভালো অবস্থানে দায়িত্ব পালন করছে তারা এই পরিবারের বড় ভাইবোন আর যারা এখনো ক্যাম্পাস অবস্থান করছে তারা আপনাদের ছোট ভাইবোন। এই আয়োজনের মাধ্যমে পরিবারের সকলে একত্রিত হতে পারবে এবং সিনিয়ররা তাদের জুনিয়রদের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আজকের যুগটাই বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের অন্যতম মুল শাস্ত্র রসায়নের সাথে কেমিকৌশল জুড়ে দেওয়ার মাধ্যমে বিভাগটিকে আরো আধুনিক, কার্যকারী ও যুগোপযোগী করা হয়েছে। আজকের কারিকুলাম অনুযায়ী অ্যালমনাইদের বিভাগের বিভিন্ন কার্যক্রমে কন্ট্রিবিউট করার সুযোগ করে দিতে হবে।  আজকের অ্যালামনাইয়ের মাধ্যমে এই বিভাগ ও বিশ্ববিদ্যালয়কে আপনারা সমৃদ্ধ করবেন বলে আমরা আশা করি। যারা এই বিভাগ থেকে পড়াশোনা করে দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন তারা নতুনদের সময় দিবেন পাশে থাকবেন এটাই আমি প্রত্যাশা করি।

সর্বশেষ সংবাদ

মেডিকেল ভর্তি প্রশ্নফাঁসে দিল্লিতে তীব্র বিক্ষোভ

মেডিকেল ভর্তি প্রশ্নফাঁসে দিল্লিতে তীব্র বিক্ষোভ

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

ইরান রুটে ৭৮ জাহাজের পথ পরিবর্তন যুক্তরাষ্ট্রের

ইরান রুটে ৭৮ জাহাজের পথ পরিবর্তন যুক্তরাষ্ট্রের

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রস্তুতি

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রস্তুতি

জনপ্রিয় সংবাদ

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন কার্যক্রমকে নিবিড়ভাবে নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার (১৬ মে) দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সন্দেহজনক কার্যক্রম

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগী, স্বজন এবং হাসপাতাল সংশ্লিষ্টদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পানির অভাবে হাসপাতালের টয়লেট ও বাথরুম ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে হামের রোগীসহ মোট ৮৮ জন রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি

মৌলভীবাজারে ব্যস্ত সময় কাটছে খামারিদের, প্রস্তুত ৭৪ সহস্রাধিক পশু

মৌলভীবাজারে ব্যস্ত সময় কাটছে খামারিদের, প্রস্তুত ৭৪ সহস্রাধিক পশু

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজার জেলার সাত উপজেলায় কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারি ও প্রান্তিক কৃষকরা। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার ৬ হাজার ২২৫টি খামার ও বাড়িতে মোট ৭৪ হাজার ৫৮৪টি গবাদিপশু মোটাতাজা করা হয়েছে। এর বিপরীতে জেলার মোট চাহিদা রয়েছে ৭১ হাজার ৭৭২টি পশু। ফলে চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত থাকছে ২ হাজার ৮১২টি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর ভয়াবহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। বুধবার বিকেলে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখনীজানা ও বাদুরতলা এলাকায় নদীভাঙনের ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনকালে এমপি জামাল নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা উল্লেখ করে ২৪ কিলোমিটার দীর্ঘ টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন। তিনি জানান, ভাঙনরোধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আগামী ১০ দিনের মধ্যে

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্য খাদ্যগুদাম প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর- আত্রাই) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।   উদ্বোধনী বক্তব্যে প্রধান