শনিবার, ২০ জুন, ২০২৬৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

চলন্ত বাস ৩ ঘণ্টা কব্জায় রেখে ডাকাতি-সংঘবদ্ধ ধর্ষণ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ আগস্ট ২০২২, ১৬:৩৫

শেয়ার করুনঃ
চলন্ত বাস ৩ ঘণ্টা কব্জায় রেখে ডাকাতি-সংঘবদ্ধ ধর্ষণ

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাইট কোচ বাসে যাত্রীবেশে ওঠে ডাকাতদলের সদস্যরা। প্রথমে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের হাত-পা ও চোখ বেঁধে মারধর ও সম্পদ লুট করে। পরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও সবশেষে পথ পরিবর্তন করে টাঙ্গাইলের মধুপুরের রাস্তার পাশের বালির ঢিবিতে পরিবহনটি উল্টে দিয়ে পালিয়ে যায়। আন্তঃজেলা ডাকাত দলের ওই সদস্যরা টানা তিন ঘণ্টা যাত্রীদের ওপর এমন ভয়াবহ অত্যাচার চালায় বলে জানা যায়।

মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মধুপুরের রক্তিপাড়া জামে মসজিদের উল্টো পাশে মজিবরের বাড়ির সামনের বালির ঢিবিতে বাস উঠিয়ে দিয়ে ডাকাত দল পালিয়ে যায়।কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের বাসটি ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মঙ্গলবার ছেড়ে আসার পথে এমন ঘটনা ঘটে।নাটোরের বড়াইগ্রামের বাসিন্দা ফল ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব ওই বাসের নিয়মিত যাত্রী। বাসের সুপারভাইজার রাব্বি ও হেলপার দুলাল তার পূর্বপরিচিত। কিন্তু ওই বাসের চালক নতুন ছিলেন বলে জানান তিনি। 

হাবিবুর রহমান জানান, বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি দিবারাত্রি হোটেলে নৈশভোজের জন্য যাত্রাবিরতি দেয়। পরে রাত দেড়টার দিকে আবার যাত্রা শুরু করে। পথে কাঁধে ব্যাগ বহন করা ১০-১২ জন তরুণ বাসে ওঠে। এ সময় বাসের সবাই প্রায় ঘুমন্ত অবস্থায় ছিল। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যাত্রীবেশে থাকা ওই ডাকাতদল অস্ত্রের মুখে একে একে ঘুমন্ত যাত্রীদের বেঁধে ফেলে। প্রত্যেক যাত্রীর চোখ ও মুখ বেঁধে চালককেও জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। পাঁচ মিনিটের মধ্যে সব যাত্রীর কাছ থেকে মোবাইল, টাকা, গহনা লুট করে নেয়। তারপর এক যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ডাকাত দলের সদস্যরা।

তিনি আরও জানান, বাসটি বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে তিন ঘণ্টার মতো নিয়ন্ত্রণে রাখে। শেষে পথ পরিবর্তন করে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বালির ঢিবিতে বাস উঠিয়ে ডাকাত দল নেমে যায়।হাবিবুর রহমান বলেন, বুধবার (৩ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দারা আমাদের উদ্ধার করে।কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের শিল্পী বেগম অসুস্থ মেয়ে জেসমিনকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। বুধবার তার কানের অপারেশন হওয়ার কথা ছিল।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি জানান, তার কাছে থাকা ৩০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। এ সময় তার স্বামী পিয়ার আলীকে ছুরি দিয়ে আঘাত করে আহত করা হয়েছে।বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন নারায়ণগঞ্জের বাসিন্দা আব্দুর রশিদ। তিনি নাটোর থেকে বাড়ি যাচ্ছিলেন অসুস্থ মাকে দেখার জন্য। বেতনের ২২ হাজার ৮০০ টাকা ডাকাতরা নিয়ে গেছে।খবর পেয়ে বুধবার সকালে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। গাড়িতে থাকা দেশীয় অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করেছেন মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক।

বিকেল ৫টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ডিবি পুলিশের একটি দল তদন্ত কাজ চালাচ্ছে। পুলিশের সহযোগিতায় একদল উদ্ধারকর্মী বাসটি উদ্ধার করছেন। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনাস্থল পরিদর্শন করে থানায় এসে বাসযাত্রী ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেছেন। এ সময় ময়মনসিংহ থেকে আসা ডিএনএ পরীক্ষাগারের কর্মীদের থানায় অবস্থান করতে দেখা যায়।এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল অমিন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কাজ চলছে। বাসের এক যাত্রীকে বাদী করে মামলার প্রক্রিয়া চলছে।

কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি জানান, সবদিক বিবেচনায় তদন্ত চলছে। বলার মতো সময় এখনো আসেনি।এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পরবর্তীতে জানান, কুষ্টিয়ার এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন। তদন্তের ভালো অগ্রসর হয়েছে। এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সময় হলে গণমাধ্যমকে সব জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

সর্বশেষ সংবাদ

২৩ জুন ঘিরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন ঘিরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

চৌকা সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ, স্থানীয়দের ধাওয়ায় পালাল বিএসএফ

চৌকা সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ, স্থানীয়দের ধাওয়ায় পালাল বিএসএফ

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় যাচ্ছেন মার্কিন ইরান প্রতিনিধি

সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় যাচ্ছেন মার্কিন ইরান প্রতিনিধি

নেইমার ছাড়াই ব্রাজিলের বড় জয় ঘিরে সমর্থকদের আশাবাদ

নেইমার ছাড়াই ব্রাজিলের বড় জয় ঘিরে সমর্থকদের আশাবাদ

এ সম্পর্কিত আরও পড়ুন

চৌকা সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ, স্থানীয়দের ধাওয়ায় পালাল বিএসএফ

চৌকা সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ, স্থানীয়দের ধাওয়ায় পালাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে নারী ও শিশুসহ ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। শনিবার (২০ জুন) ভোরে বিনোদপুর ইউনিয়নের ১৭৭/২এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, ভোরের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চৌকা সীমান্ত দিয়ে ৪ শিশু, ১১ নারী ও ৫ পুরুষসহ মোট ২০ জনকে

নেইমার ছাড়াই ব্রাজিলের বড় জয় ঘিরে সমর্থকদের আশাবাদ

নেইমার ছাড়াই ব্রাজিলের বড় জয় ঘিরে সমর্থকদের আশাবাদ

হিলি এলাকায় বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর আরেকটি ম্যাচ ঘিরে আবারও উৎসবে মেতে ওঠে ব্রাজিল সমর্থকরা। সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল দল হাইতির বিপক্ষে দুর্দান্ত সূচনা করে। বিরতির আগেই তিনটি গোল করে দলটি এগিয়ে গেলে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নেইমার জুনিয়র ছাড়াই এমন সাফল্যে সমর্থকদের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস তৈরি হয়। সমর্থকরা দাবি করেন, তারকা খেলোয়াড় ছাড়াও দলটি শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম।

ছয় বছরেও চালু হয়নি রায়গঞ্জের ২৬ কোটি টাকার পানি প্রকল্প, ভোগান্তি

ছয় বছরেও চালু হয়নি রায়গঞ্জের ২৬ কোটি টাকার পানি প্রকল্প, ভোগান্তি

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরবাসীর বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে প্রায় ২৬ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নেওয়া পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্প ছয় বছরেও চালু হয়নি। ২০২০ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০২২ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনো পানি সরবরাহ শুরু না হওয়ায় সংযোগ নেওয়া প্রায় ৭০০ পরিবার চরম ভোগান্তি ও হতাশার মধ্যে রয়েছে। পৌর শহরের ধানগড়া পালপাড়া এলাকায় গিয়ে দেখা

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশের মৃত্যু

রাজধানীর রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা’ পলাশ। শুক্রবার (১৯ জুন) রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী,

মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে একই পরিবারের চারজনের মৃত্যু

মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে একই পরিবারের চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গভীর গর্তে পড়ে গেলে প্রথমে পরিবারের একজন সদস্য সেটি উদ্ধারের উদ্দেশ্যে গর্তে নামেন। পরে তাকে উদ্ধারের জন্য