মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬১৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

তারেক রহমানের আগমন ঘিরে হবিগঞ্জে উৎসবের আমেজ

Aminul Islam Apon
আমিনুল ইসলাম আপন, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:১৩

শেয়ার করুনঃ
তারেক রহমানের আগমন ঘিরে হবিগঞ্জে উৎসবের আমেজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামী ২২ জানুয়ারি হবিগঞ্জে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় প্রধানকে বরণ করে নিতে সর্বস্তরে চলছে প্রস্তুতিমূলক কর্মকাণ্ড।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় দুই দশক পর সিলেট অঞ্চলে সফরে আসছেন তারেক রহমান। সফরের শুরুতে তিনি সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।

আরও

শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে ৭৬ হাজার টাকা চুরি

শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে ৭৬ হাজার টাকা চুরি

সিলেটের কর্মসূচি শেষে মৌলভীবাজারের শেরপুরে আরেকটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। সেখানে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি থাকবে বলে দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন।

দিনের শেষ ভাগে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। ওই জনসভায় জেলার চারটি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দলের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবেন বলে জানানো হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে সিলেট সফরে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে সিলেট ও হবিগঞ্জের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে তার আগমনকে কেন্দ্র করে হবিগঞ্জে চলছে ব্যাপক প্রস্তুতি। শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের জন্য প্রস্তাবিত মাঠে তৈরি করা হচ্ছে বিশাল জনসভার মঞ্চ। ব্যানার, ফেস্টুন ও রঙিন সাজসজ্জায় সাজানো হচ্ছে পুরো এলাকা।

তারেক রহমানহবিগঞ্জবিএনপি জনসভাশায়েস্তাগঞ্জ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সাত মাস ধরে সরাইলে এসিল্যান্ড পদ শূন্য, ভূমিসেবা নিয়ে দুর্ভোগ

সাত মাস ধরে সরাইলে এসিল্যান্ড পদ শূন্য, ভূমিসেবা নিয়ে দুর্ভোগ

নির্বাচনী জনসভাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি বলেন, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি সফল হবে বলে তারা আশাবাদী।

জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল্লাহ হক মুন্সি জানান, জনসভাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের এই জনসভা হবিগঞ্জের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।

সর্বশেষ সংবাদ

জাপান সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

উলিপুরে জুয়ার সরঞ্জাম সহ চার জুয়ারী আটক

উলিপুরে জুয়ার সরঞ্জাম সহ চার জুয়ারী আটক

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

দুবাইয়ে ৫১ লাখ টাকা উপার্জন, এখন ঢাকায় রিকশা চালান মোস্তফা

দুবাইয়ে ৫১ লাখ টাকা উপার্জন, এখন ঢাকায় রিকশা চালান মোস্তফা

এ সম্পর্কিত আরও পড়ুন

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, অসহায় মানুষের সহায়তা এবং যুবসমাজের উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি পেলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিরিন খানম। জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী) বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। রোববার (১ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর হাতে

উলিপুরে জুয়ার সরঞ্জাম সহ চার জুয়ারী আটক

উলিপুরে জুয়ার সরঞ্জাম সহ চার জুয়ারী আটক

কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। ৩ নভেম্বর রাত আড়াইটার দিকে উপজেলার পাণ্ডুল ইউনিয়নের পাণ্ডুল বাজারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, মোবাইল ডিউটি চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে পাণ্ডুল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আমভদ্রপাড়া গ্রামের মৃত টুপ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার স্টাফ রিপোর্টার অনুসন্ধানী সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে সিলেট সাইবার আদালতে দায়েরকৃত ‘হয়রানিমূলক মিথ্যা’ মামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। অবিলম্বে মামলা প্রত্যাহার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে আগামী বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গলের স্থানীয় এক রেস্টুরেন্টে ক্লাবের এক

দুবাইয়ে ৫১ লাখ টাকা উপার্জন, এখন ঢাকায় রিকশা চালান মোস্তফা

দুবাইয়ে ৫১ লাখ টাকা উপার্জন, এখন ঢাকায় রিকশা চালান মোস্তফা

দীর্ঘ ১৩ বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কঠোর পরিশ্রম করে প্রায় ৫১ লাখ টাকা উপার্জন করেছিলেন হাফেজ মোস্তফা ফরাজী। পরিবারের সুখ-সমৃদ্ধি ও ভবিষ্যৎ গড়ার আশায় প্রবাসে উপার্জিত অর্থ দেশে পাঠালেও শেষ পর্যন্ত সেই স্বপ্ন ভেঙে গেছে তাঁর। সর্বস্ব হারিয়ে বর্তমানে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। প্রবাসে পাঠানো টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী অন্য ব্যক্তির সঙ্গে চলে গেছেন বলে

শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে ৭৬ হাজার টাকা চুরি

শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে ৭৬ হাজার টাকা চুরি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত রাসায়নিক স্প্রে বা নেশাজাতীয় পদার্থ ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৭৬ হাজার টাকা হারিয়েছেন ‘সোহাগ টেলিকম’-এর স্বত্বাধিকারী ব্যবসায়ী সোহাগ আহমদ। সোমবার (২ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডে অবস্থিত তাঁর দোকানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সোহাগ আহমদ জানান, প্রতারক চক্রের দুই সদস্য প্রথমে নিজেদের বাহরাইন প্রবাসী হিসেবে পরিচয় দেয়। তারা জানায়,

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ