রবিবার, ১৪ জুন, ২০২৬১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জমজমাট কোরবানির পশুর হাট, প্রস্তুত ২২ হাজার পশু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জুলাই ২০২২, ০:২৫

শেয়ার করুনঃ
জমজমাট কোরবানির পশুর হাট, প্রস্তুত ২২ হাজার পশু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কোরবানির সময় যত ঘনিয়ে আসছে ভূরুঙ্গামারী উপজেলার একমাত্র পশুর হাট ভূরুঙ্গামারী হাটে ক্রেতা-বিক্রেতার ভিড় ততই বাড়ছে। ক্রেতারা বলছেন গরুর দাম বেশি। বিক্রেতারা বলছেন মাঝারি গরুর চাহিদ বেশি। সীমান্ত গলিয়ে পশুর হাটে আসছে ভারতীয় গরু। এতে লাভের হিসাব মেলাতে পারছেন না স্থানীয় খামারিরা। উপজেলার কোরবানির পশুর চাহিদা মেটাতে প্রস্তুত রয়েছে প্রায় ২২ হাজার গবাদি পশু। 

ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার কোরবানির পশুর চাহিদা মেটাতে প্রায় সাড়ে ২১ হাজার পশুর প্রয়োজন হবে। কৃষক ও খামারিরা মিলে প্রায় ২১ হাজার ৬০৩টি গবাদি পশু প্রস্তুত করেছেন। যার মধ্যে ৬ হাজার ৯২৭টি ষাঁড়, ৩ হাজার ১৭০টি গাভী, ১৬০ টি বলদ, ৮ হাজার ৭৫১টি ছাগল ও ২ হাজার ৫৯৫টি ভেড়া মোটাতাজা করা হয়েছে। স্থানীয় চাহিদা পূরণের পরেও কিছু উদ্বৃত্ত থাকবে। 

মঙ্গলবার ৫ জুলাই উপজেলার একমাত্র পশুরহাট ভূরুঙ্গামারী হাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে হাটে এসেছেন কৃষক, খামারি ও গরু ব্যবসায়ীরা। তারা জানান, কোরবানি উপলক্ষে ভূরুঙ্গামারীর কৃষক ও খামারিরা প্রতি বছর পশু মোটাতাজা করে থাকেন। গোখাদ্যের দাম বৃদ্ধির পরেও কোরবানির পশুর দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় ভূরুঙ্গামারীর পশু।

গরু বিক্রেতা মজিদ আলী বলেন, ফ্রিজিয়ান জাতের দু’টি বড় ষাঁড় নিয়ে হাটে এসেছি। ষাঁড় দু’টির দাম চাচ্ছি ছয় লাখ টাকা। ক্রেতারা চার লাখ টাকা দাম বলেছেন। এই দামে বিক্রি করলে লোকসান হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

খামারী মঞ্জুর আলী বলেন, গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় একদিকে গরু পালনের খরচ বেড়ে গেছে। অপরদিকে ভারত থেকে গরু আসছে। এতে খামারিদের লোকসান হবে।

ফিরোজ নামের এক ক্রেতা বলেন, গরুর দাম বেশি। বিক্রেতারা মাঝারি সাইজের (৮০ থেকে ১০০ কেজি ওজনের) গরুর দাম চাচ্ছেন ৬৫ থেকে ৭০ হাজার টাকা। মাঝারি সাইজের একটি গরু ৭০ হাজার টাকা দিয়ে কিনেছি। 

কোরবানির পশুর হাট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীমা আক্তার বলেন, কোরবানির পশুর চাহিদা মেটাতে উপজেলায় প্রায় ২২ হাজার পশু মজুদ রয়েছে। পশুর হাটে প্রাণিসম্পদ কার্যালয়ের মেডিক্যাল টিম পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন। 

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে ফেরিঘাট সংলগ্ন অঞ্চলগুলোতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ১, ২ ও ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন তীব্র হওয়ায় নদীপাড়ের বসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের বিভিন্ন অংশে নদীর পানি দ্রুত তীর গ্রাস করছে। কোথাও কোথাও মাটি ধসে সরাসরি নদীগর্ভে চলে যাচ্ছে। এতে ঘাট এলাকার

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ চলাকালে মসজিদে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। নামাজ আদায়ের সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী মসজিদের ভেতরে প্রবেশ করে গুলি চালায়। গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও উত্তর কাশিপুর এলাকার

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা-জয়গনগর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-জয়গনগর সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি সূত্র জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৫ নম্বর প্রধান সীমান্ত পিলারের ভারতীয় অংশে ভোরের দিকে

চট্টগ্রামে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়াপাড়া এলাকার একটি বসতঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০)

হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের ৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার (১৩ জুন) সকাল দশটায় হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের নিজস্ব কার্যালয়ের চতুর্থ তলায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সম্মানিত সদস্য বৃন্দের আসন গ্রহণ করা হয়।  এরপর সংগঠনের সভাপতি মোঃ আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে সাধারণ সভার কার্যক্রম শুরু করা হয়।  প্রথমে সংগঠনের কোষাধ্যক্ষ হুমায়ন কবির (তুফান) ২০২৫-২৬ অর্থ বছরের