বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬৩০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আমরা ঘুমিয়ে থাকি বলেই পিকে হালদারের সৃষ্টি হয় : হাইকোর্ট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২২, ১৮:৬

শেয়ার করুনঃ
আমরা ঘুমিয়ে থাকি বলেই পিকে হালদারের সৃষ্টি হয় : হাইকোর্ট

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফিন্যান্স কোম্পানিকে প্রতিষ্ঠানটির আমানতকারী মো. ইশতিয়াক হাসান চৌধুরীকে এফডিআরের ১৩ কোটি ২ লাখ ৯৬ হাজার ৫৭৮ টাকা দিতে বলেছেন হাইকোর্ট। আগামী ৩১ আগস্টের মধ্যে এ অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।রোববার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত জিএসপি ফিন্যান্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমদাদুল ইসলামকে উদ্দেশ করে বলেন, ৩১ আগস্টের মধ্যে আমানতকারীর এফডিআরের টাকা পরিশোধ করবেন। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এ সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে আমরা আপনাদের কোম্পানি শাটডাউন করে দেব। প্রয়োজনে প্রশাসক নিয়োগ করব।

এসময় আদালতে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি  ডেপুটি গর্ভনর আবু ফারাহ মোহাম্মদ নাসেরকে উদ্দেশ করে হাইকোর্ট বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আপনাদের দায়িত্ব সুপারভাইজ করা। তারা গ্রাহকের টাকা আত্মসাৎ করবে, আর গ্রাহক টাকা আমানত রেখে রাস্তায় রাস্তায় ঘুরবেন, এটা হতে পারে না। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক শুধু চিঠি দিয়ে দায়িত্ব শেষ করতে পারে না। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাকশন না নিলে বাংলাদেশ ব্যাংকের মর্যাদা থাকবে  না।

আদালত আরও বলেন, আমরা (বাংলাদেশ ব্যাংকসহ তদারকি প্রতিষ্ঠান) ঘুমিয়ে থাকি বলেই পিকে হালদারের সৃষ্টি হয়। আমরা ঘুমিয়ে না থাকলে পিকে হালদারের সৃষ্টি হতো না।আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জাফরুল্লাহ চৌধুরী।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আইনজীবীদের সাথে কথা বলে জানা যায়, ডেলসি কটন স্পিনিং মিলস ও নাহিদ কটনস মিলসের নির্বাহী পরিচালক মো.ইশতিয়াক হাসান চৌধুরী পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফিন্যান্স কোম্পানিতে এফডিআর করেছিলেন। এফডিআরের মেয়াদ কয়েক বছর আগে  পূর্ণ হয়ে যায়।

জিএসপি ফিন্যান্স কোম্পানির কাছে মো. ইশতিয়াক হাসান চৌধুরীর পাওনা দাঁড়ায় ১৩ কোটি ২ লাখ ৯৬ হাজার ৫৭৮ টাকা। এ টাকার জন্য বার বার জিএসপি ফিন্যান্স কোম্পানির কাছে ধরনা দিয়েও টাকা আদায় করতে পারেননি। পাওনা আদায়ে গত বছর বাংলাদেশ ব্যাংকে আবেদন করেন মো. ইশতিয়াক হাসান চৌধুরী।

গত বছরের জুন মাসে বাংলাদেশ ব্যাংক টাকা পরিশোধ করতে চিঠি দেয় জিএসপি কর্তৃপক্ষকে। এরপরও টাকা পরিশোধ করেনি। উপায়ান্তর না পেয়ে পাওনা টাকা আদায়ে হাইকোর্টে রিট করেন মো. ইশতিয়াক হাসান চৌধুরী। রিট শুনানির এক পর্যায়ে গত ৫ জুন হাইকোর্ট জিএসপি ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালককে তলব করেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে আসতে বলা হয়। আদালতের আদেশে জিএসপি ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আজ হাজির হয়েছিলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং চলবেই-টুকু

এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং চলবেই-টুকু

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন জমা

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন জমা

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

টাকা-স্বর্ণের লোভেই ফরিদা ইয়াসমিনকে হত্যা: তদন্ত কর্মকর্তা

টাকা-স্বর্ণের লোভেই ফরিদা ইয়াসমিনকে হত্যা: তদন্ত কর্মকর্তা

কুমিল্লার দেবীদ্বারে আলোচিত ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ডে টাকা-পয়সা ও স্বর্ণালংকারের লোভই হত্যার মূল কারণ বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাগর বড়ুয়া। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে তিনি এ তথ্য জানান। হত্যাকাণ্ডের পঞ্চম দিনে ঘাতক হিসেবে গ্রেপ্তার লাইলী আক্তারের তিন দিনের রিমান্ড শেষ হয়। বুধবার (১২ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারকের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে

গ্যাস সংকটে জামালপুরে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ

গ্যাস সংকটে জামালপুরে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ

জামালপুরে চাহিদামতো সিএনজি গ্যাস সরবরাহ এবং আরও একটি ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের বাইপাস এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে ছোট-বড় ও দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। চালকরা জানান, গ্যাস সংকটের কারণে প্রায় দুই মাস ধরে তারা চাহিদামতো সিএনজি গ্যাস পাচ্ছেন না।

জামিন প্রক্রিয়ায় কমছে ধাপ, চালু হচ্ছে ই-বেইল বন্ড

জামিন প্রক্রিয়ায় কমছে ধাপ, চালু হচ্ছে ই-বেইল বন্ড

জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে দেশের আরও ১২টি জেলায় ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালু করছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন জেলাগুলোতে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। নতুন করে যেসব জেলায় ই-বেইল বন্ড চালু হচ্ছে সেগুলো হলো—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও

মহিপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

মহিপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর মহিপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে প্রতিপক্ষের মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মো. ইমরান। বুধবার (১১ আগস্ট) বেলা ১১টায় মহিপুরের বিরোধীয় জমি সংলগ্ন সড়কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে এমন অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে বলেন, বিরোধীয়জমির বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও বিরোধী পক্ষ তার বিরুদ্ধে দখল সহ ভিত্তিহীন অভিযোগ  করা হয়েছে তার বিরুদ্ধে তা

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ১৬ হাজার ইয়াবা, চালক আটক

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ১৬ হাজার ইয়াবা, চালক আটক

কক্সবাজারের টেকনাফে শীলখালী চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ মো. ইসমাইল নামে এক চালককে আটক করেছে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার (১২ আগস্ট) বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী প্রাইভেটকারটি শীলখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। আটক মো. ইসমাইলের বয়স ৩৩ বছর। তিনি টেকনাফের ছোট হাবিরপাড়া এলাকার নুরুল বশরের ছেলে। উখিয়া ৬৪ বিজিবি সূত্রে জানা গেছে, চেকপোস্টে বিজিবি সদস্যদের পাশাপাশি

জনপ্রিয় সংবাদ

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী