পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে ৫৪ জন প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নবাবগঞ্জ সক্ষমতা প্রতিবন্ধী যুব ও পূর্নবাসন সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, প্রতিবন্ধীর হাতে ঈদ সামগ্রী তুলে দেন।
এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুচ আলী, সহকারী অধ্যাপক আল আলিমুল রাজি এবং বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান, সক্ষমতা প্রতিবন্ধী যুব ও পূর্নবাসন সংস্থার সভাপতি রাজিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।