বুধবার, ৪ মার্চ, ২০২৬১৯ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শহীদ বীর মুক্তিযোদ্ধার তিন পরিবার ৪০ দিন ধরে অবরুদ্ধ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ মার্চ ২০২১, ১৮:৩৯

শেয়ার করুনঃ
শহীদ বীর মুক্তিযোদ্ধার তিন পরিবার ৪০ দিন ধরে অবরুদ্ধ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শহীদ বীর মুক্তিযোদ্ধার তিন পরিবারের বসতবাড়ির গাছপালা কেটে বাঁশের বেড়া দিয়ে ৪০ দিন ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।এ ঘটনায় হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তারা। তাই অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য মোতাহার হোসেনের কাছে বিচারের দাদি জানান শহীদ বীর মুক্তিযোদ্ধার ছেলে মিজানুর রহমান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠাংঝাড়া গ্রামে শহীদ বীর মুক্তিযোদ্ধা নায়েক মজিবর রহমানের (ইপিআর) ছেলে মো. মিজানুর রহমান ও তার মৃত ভাই বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল ও মোশারফের মাত্র ৩০ শতক জমির বসতবাড়ির গাছপালা কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। তাদের চলাচলের একটু জায়গা দিয়ে তিন বাড়ির চারদিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে।

মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘আমিসহ আমার তিন ভাইয়ের নামে রেকর্ডকৃত বসতবাড়ির ৩০ শতক জমিতে ১৯৬৬ সাল থেকে বসবাস করে আসছি। প্রতিপক্ষ শহিদুল ইসলামের লোকজন জমিতে থাকা গাছপালা কেটে ফেলে বাড়ির চারদিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে আমাদের তিন পরিবারকে অবরুদ্ধ করে রাখে।’

হাতীবান্ধা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে ইনিউজ৭১ কে বলেন, ‘আমি ও আমার পরিবারের জানমালের কোনো নিরাপত্তা নেই। পরিবার নিয়ে আতঙ্কে আছি। যখন তখন ঘরবাড়ি ভেঙে দিয়ে আমাদের উচ্ছেদ করতে পারে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এলাকার এমপি মোতাহার হোসেনের কাছে বিচার চাই। যাতে এই বসতভিটায় বসবাস করতে পারি। জায়গা জমি বলতে বসতভিটে ছাড়া কিছুই নেই।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, ‘আমার বাবা মৃত আব্দুল কাদেরের নামে ৬২ সালের রেকর্ড অনুযায়ী আমরা এই জমির মালিক। বিষয়টি নিয়ে আমরাও থানায় অভিযোগ করেছি। দু’পক্ষের মধ্যে একটি বৈঠক হলে সমাধান হবে।’

তিনি এক প্রশ্নে গাছ কাটা ও বাঁশ দিয়ে বাড়ি ঘিরে রাখার কথাটি স্বীকার করেন।এ ব্যাপারে হাতীবান্ধা থানার অভিযোগ তদন্তকারী উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বিষয়টি নিয়ে উভয় পক্ষকে থানায় ডাকা হয়। তবে এক পক্ষ না আসেনি। তাই মামলাটি জমি সংক্রান্ত হওয়ায় আদালতে পাঠানো হবে।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান এক এসআই। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। গাছপালা কেটে ফেলায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

সর্বশেষ সংবাদ

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের কমলঞ্জে অসহায়, দুস্থ ও কর্মহীন দুইশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে একতা সমাজকলাণ পরিষদ কমলগঞ্জ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।  সংগঠনের  সভাপতি হিফজুর রহমান ফাহাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মোহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংগঠনের উপদেষ্টা এ এম জুয়েল মাদানীসহ কার্যকরি কমিটির নির্বাহী দায়িত্বশীল ও সদস্যরা।  সংগঠন

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় রয়েছে বগুড়া ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.উম্মে হানি পৃথ্বী। ইতিমধ্যে তাকে নিয়ে রাজনীতির মাঠে বেশ জড়োসড়ো ভাবে চলছে আলোচনা। তিনি হতে পারেন বিএনপি থেকে সংরক্ষিত আসনে নারী এমপি প্রার্থী। জানা যায়, ২০১২ সাল থেকে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। মেডিকেল কলেজ থেকে মাঠের রাজনীতিতে বেশ অভিজ্ঞতা রয়েছে ডা.উম্মে হানির। দীর্ঘদিনের জনসম্পৃক্ততার কারণে তাকে সম্ভাব্য

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে –এর উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতাক আহমেদ নিপুসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান,

ফাল্গুনী পূর্ণিমায় রঙের উচ্ছ্বাসে মুখর পাহাড়ি জনপদ

ফাল্গুনী পূর্ণিমায় রঙের উচ্ছ্বাসে মুখর পাহাড়ি জনপদ

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে রঙের উচ্ছ্বাসে ভেসেছে পাহাড়ি জনপদ। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হোলি উপলক্ষে জেলা শহরজুড়ে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ। নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রঙের এ উৎসব পরিণত হয় এক মিলনমেলায়। এ বছর জেলা শহরের কেন্দ্রীয় মাঠে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয় হোলি উৎসবের। পাড়া-মহল্লার গণ্ডি পেরিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিশু, কিশোর, তরুণ ও প্রবীণরা

উলিপুরে পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি

উলিপুরে পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি

পবিত্র মাহে রমজান উপলক্ষে উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় হচ্ছে।  ৩ মার্চ মঙ্গলবার বেলা ১২ টায় উলিপুর পোষ্ট অফিস মোড়ে বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।  এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোছাঃ রেবা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মেজবাহুল হক, উলিপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী  শৈলেন্দ্র নাথ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর