বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬২৮ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

স্ত্রীর মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ২৩:২৮

শেয়ার করুনঃ
স্ত্রীর মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল আনামকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানা পুলিশ।মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে দারুস সালাম থানাধীন মাজার রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোফাজ্জল হোসেন বলেন, আসামি মাজাহারুল আনামকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে মঙ্গলবার সকালে নির্যাতনের অভিযোগ এনে মাজাহারুল আনামসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার স্ত্রী ফিরোজা পারভীন। অন্য আসামিরা হলেন কামরুল ইসলাম, মাকসুদ আনাম, মিলি, ফুয়াদ, সাগর সরকার ও নাজমা আক্তার মুন্নি।

মামলার এজাহারে ফিরোজা পারভীন বলেন, ২০০৮ সালে মাজাহারুল আনামের সঙ্গে বিয়ে হয় তার। তাদের ১১ বছর বয়সী এক ছেলে আছে। তাদের ছেলে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। বিয়ের পর ব্যবসার কথা বলে মাজাহারুল আনাম ফিরোজা পারভীনের পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা এনেছিলেন। সম্প্রতি আরও ১০ লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন বলে অভিযোগ করেন তার স্ত্রী।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, যৌতুকের জন্য গত বছরের ১২ ডিসেম্বর ফিরোজা পারভীনকে মারধর করা হয়। পরবর্তী সময়ে ফিরোজা পারভীনের ভাই ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করান।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আপসের উদ্দেশ্যে গত ২৫ জানুয়ারি মাজাহারুল আনামের বাসায় যান ফিরোজা। যৌতুকের টাকা না নিয়ে বাসায় ঢোকায় মাজাহারুল আনাম চুলের মুঠি ধরে ফিরোজাকে কিল ঘুষি ও লাথি মারেন। বাঁশের লাঠি দিয়েও আঘাত করেন তিনি।

ঢাকা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সময় অন্যান্য আসামিরা ফিরোজাকে মারধর করে রক্তাক্ত করেন এবং তার প্রতিবন্ধী সন্তানকেও মারধর করেন। এছাড়াও মামলার প্রধান আসামি মাজাহারুল আনাম তাকে হত্যার উদ্দেশ্যে মুখে বালিশ চাপা দেন।

পরে ফিরোজার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যান। ফিরোজাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

সর্বশেষ সংবাদ

নির্বাচনকে কেন্দ্র করে ৬ দিন ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

নির্বাচনকে কেন্দ্র করে ৬ দিন ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

নির্বাচনে ভোটার স্লিপে যুক্ত হচ্ছে প্রার্থীর প্রতীক

নির্বাচনে ভোটার স্লিপে যুক্ত হচ্ছে প্রার্থীর প্রতীক

নতুন মন্ত্রিসভার জন্য আগাম প্রস্তুত ৪৫টি সরকারি গাড়ি

নতুন মন্ত্রিসভার জন্য আগাম প্রস্তুত ৪৫টি সরকারি গাড়ি

ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

এ সম্পর্কিত আরও পড়ুন

ভোট আসে ভোট যায়, গোয়ালন্দে কমে না চরবাসীর ভোগান্তি

ভোট আসে ভোট যায়, গোয়ালন্দে কমে না চরবাসীর ভোগান্তি

ভোট আসে, ভোট যায়—কিন্তু দূরত্ব কমে না। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনা নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনে এই কথাটিই যেন বাস্তব সত্য। জাতীয় নির্বাচন এলেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ নৌ, সড়ক ও বালুময় পথ পাড়ি দিয়ে ভোটকেন্দ্রে পৌঁছাতে হয় এসব চরবাসীকে। গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেতকা ও রাখালগাছি এবং দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের

নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে নির্বাচনী লড়াই হবে ত্রিমুখী

নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে নির্বাচনী লড়াই হবে ত্রিমুখী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র দুই দিন। ইতিমধ্যেই প্রার্থীদের প্রচারণার সময় শেষ হয়েছে। এখন চলছে চুলচেরা হিসাব-নিকাশের পালা। তাই নির্বাচনের সময় যতই কমে যাচ্ছে, ততই ব্যস্ততার সাথে টেনশনও বাড়ছে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের।  আসন্ন নির্বাচনে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে সর্বশেষ আসন নওগাঁ-৬। আত্রাই-রাণীনগর এই দুই উপজেলা নিয়ে গঠিত আসনে এবার প্রতিদ্বন্দ্বীতা করছেন ধানের শীষ প্রতীক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোটযাত্রার ঢল, ঘরমুখো মানুষের ভিড়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোটযাত্রার ঢল, ঘরমুখো মানুষের ভিড়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পছন্দের প্রার্থীকে ভোট দিতে নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরতে শুরু করেছে লাখো মানুষ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী ও মানিকগঞ্জে অবস্থিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট এখন ঘরমুখো মানুষের অন্যতম প্রধান যাত্রাপথে পরিণত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সরেজমিনে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় দেখা যায়, মোটরসাইকেল, বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ নানা ধরনের

টাঙ্গাইলে হত্যা ও ধর্ষণ–পর্নোগ্রাফি মামলার চার আসামি গ্রেফতার, র‌্যাব-১৪ এর সফল অভিযান

টাঙ্গাইলে হত্যা ও ধর্ষণ–পর্নোগ্রাফি মামলার চার আসামি গ্রেফতার, র‌্যাব-১৪ এর সফল অভিযান

টাঙ্গাইলের সিপিসি-৩, র‌্যাব-১৪ কর্তৃক পৃথক দুটি অভিযানে একটি হত্যা মামলার তিন আসামি এবং একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসব অভিযান পরিচালনা করা হয়। হত্যা মামলার বিবরণ অনুযায়ী, নিহত কোরপান আলী (৭০) ও অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা ছিলেন। নিহত ব্যক্তির স্ত্রী মানসিক রোগে আক্রান্ত ছিলেন। গত ২১ জানুয়ারি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হুমকি-ধামকি ও হামলার ঘটনা ঘটলেও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভোলা ও বাউফলে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এসব হামকি মূলত ভীতি প্রদর্শনের কৌশল। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের