
প্রকাশ: ৫ অক্টোবর ২০২০, ১৫:৪০

ঘর, পরিধেয় কাপড়, আসবাবপত্র কিংবা সাজ-সজ্জায় অনেক সময় ছবি আঁকা থাকে। অনেকে নিজেদের ছবিসহ পশু, পাখি ছবি দিয়ে ঘর সাজিয়ে থাকেন। আবার অনেকে এসব ছবি আঁকেন। এভাবে ছবি দিয়ে ঘর সাজানো, ছবি আঁকা সম্পর্কে ইসলামের নির্দেশনা কী?ঘরের সাজ-সজ্জ্বা কিংবা পরিধেয় বা ব্যবহৃত কাপড়ে প্রাণীর ছবি ব্যবহার করা কিংবা প্রাণীর ছবি আঁকার কাজ করা সম্পর্কে ইসলামের রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে কিংবা সাজ-সজ্জ্বায় কোনো প্রাণীর ছবি রাখা কিংবা আঁকা সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। হাদিসে এসেছে-
ছবি আঁকার শাস্তি
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (তাবুক যুদ্ধ) থেকে ফিরে এসেছেন। আমি আমার ঘরে পাতলা কাপড়ের পর্দা লাগিয়েছিলাম। তাতে ছিল (প্রাণীর) অনেকগুলো ছবি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এটা দেখলেন, তখন তা ছিঁড়ে ফেললেন এবং বললেন, ‘কেয়ামতের দিন সে সব মানুষের সবচেয়ে কঠিন শাস্তি হবে, যারা আল্লাহর সৃষ্টির (প্রাণীর) অনুরূপ তৈরি করবে।’ (বুখারি)
হজরত হুমাইদি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, একবার আমরা মাসরুকের সঙ্গে ইয়াসার ইবনে নুমায়রের ঘরে ছিলাম। মাসরুক ইয়াসারের ঘরের আঙ্গিনায় কতগুলো মূর্তি দেখতে পেয়ে বললেন, আমি হজ্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছেন যে, ‘(কেয়ামতের দিন) মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা ছবি তৈরি করে।’ (বুখারি)

(এ কথা শুনে) লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আক্ষেপ তোমার জন্য, তুমি যদি এ কাজ না-ই ছাড়তে পার, তবে এ গাছপালা এবং যে সব জিনিসে প্রাণ নেই, তা তৈরি করতে পার।’ (বুখারি)