বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬২৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

ধর্মে নতুন রীতিনীতি গ্রহণীয় নয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৬

শেয়ার করুনঃ
ধর্মে নতুন রীতিনীতি গ্রহণীয় নয়

মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি। তাই মানুষের সব কিছুই হবে শ্রেষ্ঠ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এটাই ইচ্ছা রাখেন যে, আমরা যেন সব ধরণের সামাজিক কদাচার আর কুপ্রবৃত্তি পরিত্যাগ করে কেবল আল্লাহ ও রাসুলের আদেশসমূহের ওপর আমল করি। আল্লাহ বলেন-অতপর তারা যদি আপনার কথায় সাড়া না দেয়, তবে জানবেন, তারা শুধু নিজের প্রবৃত্তির অনুসরণ করছে। আল্লাহর হেদায়েতের পরিবর্তে যে ব্যক্তি নিজ প্রবৃত্তির অনুসরণ করে, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে? নিশ্চয় আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ দেখান না।’ (সুরা কাসাস : আয়াত ৫০)

এ আয়াতে সুস্পষ্টভাবে আমাদের সতর্ক করা হয়েছে। আমরা যেন নিজ কামনা-বাসনার অনুসরণ না করি। এছাড়া যারা আল্লাহ ও রাসুলের অনুসরণ না করে অন্য কিছুর অনুসরণ করবে তারা আল্লাহর হেদায়াত থেকে বঞ্চিত থাকবে। আর এমনটি যদি কেউ করে তবে সে হবে জালেমদের অন্তর্ভূক্ত।

তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাইলেই পবিত্র কুরআন ও সুন্নাহর বাইরে গিয়ে নতুন কোনো কিছু গ্রহণ বা সে অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি না। যদিও বিভিন্ন মত ও পথের মানুষ রয়েছে আর এটা থাকবে, আমাদের কাজ হলো প্রকৃত ইসলামের শিক্ষা অন্যদের সামনে তুলে ধরা। যারা ইসলাম বিরোধী কাজে লিপ্ত তাদেরকেও আমরা ইসলামের শান্তিপূর্ণ শিক্ষার মাধ্যমে ইসলামের পতাকা তলে আনার চেষ্টা করতে পারি। কিন্তু কোনোভাবেই তাদের ওপর অন্যায় আচরণ বা বাড়াবাড়ি করার শিক্ষা ধর্মে নেই।

আরও

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন
আল্লাহপাক সবাইকে স্বাধীন করে সৃষ্টি করেছেন, ধর্ম নিয়ে জোর-জবরদস্তির কোনো শিক্ষা আল্লাহ এবং তার প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাউকে দেননি। আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনভাবে সৃষ্টি করে ভাল মন্দ দু’টি পথ দেখিয়ে দিয়েছেন। যে ভাল পথের অন্বেষণ করবে সে আল্লাহর পুরস্কার লাভ করবে আর যে মন্দ পথ অবলম্বন করবে সেও তার মন্দের প্রতিফল পাবে। আমরা যদি সব ধরণের মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখি তাহলে আমাদের আবাসস্থল হবে জান্নাত।

ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
আল্লাহ ও তাঁর রাসুলের শিক্ষা বিরোধী কোনো কিছু করলে বা ধর্মে নতুন কোনো কিছু সংযোজন করলে তা হবে বিদাআত বা কুসংস্কার। ধর্মে নতুন কোনো কিছু সংযোজন করা ইসলাম বিরোধী কাজ। যারা এ ধরণের কিছু করেন তারা প্রকৃত ইসলামের অনুসারী হতে পারেন না। এ প্রসঙ্গে হাদিসের একাধিক বর্ণনা রয়েছে-হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ধর্মীয় বিষয়ে এমন কোনো নতুন রীতির সূচনা করে ধর্মের সঙ্গে যার কোনো সম্পর্কই নেই তবে সেই রীতিনীতি বা আচার-অনুষ্ঠান অগ্রহণীয় ও পরিত্যজ্য।’ (বুখারি)

হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উপদেশ দিচ্ছিলেন, (তখন) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চোখ ছিল রক্তিম, কন্ঠস্বর ছিল উঁচু, আর তার উত্তেজনাও বেড়ে গিয়েছিল। এমন লাগছিল যে, কোনো সেনাবাহিনী আমাদের ওপর আক্রমণে অপেক্ষমান। এমন ভয়ই তিনি আমাদের দেখাচ্ছিলেন, তিনি বলেন- ঐ সেনাদল সকাল-সন্ধ্যায় যে কোনো মুহূর্তে আক্রমণে উদ্যত। তিনি আরও বলেন, আমার আগমন আর ঐ মুহূর্তকালকে এমন কাছাকাছি করা হয়েছে যে,

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এটা বলতে বলতেই তিনি শাহাদত অঙ্গুলী এবং সঙ্গের আরেকটি আঙ্গুলকে একত্রে মিলিয়ে দেখালেন। যেভাবে এই দু’টি আঙ্গুল একত্রে মিলে-মিশে আছে। আবার তিনি একথাও বলেন, এবারে আমি তোমাদেরকে বলছি যে, সর্বোত্তম ধর্মীয় উপদেশ বাণী আল্লাহর কিতাব আর সর্বোত্তম পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথ। সর্বনিকৃষ্ট হলো ধর্মে নতুন রীতিনীতির প্রচলন করা আর সেইসব নতুন রীতিনীতি (মানুষকে) ভ্রান্ত পথের দিকে নিয়ে যায়।’ (মুসলিম)

আরও

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন
হজরত আমর বিন আওউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতের কোনো একটি সুন্নাত এমনভাবে জীবিত রাখল যে, লোকেরা তা অনুশীলন করতে থাকে। এক্ষেত্রে আমলকারী প্রত্যেক ব্যক্তির পুণ্যের সমপরিমাণ সুন্নাতকে জীবিতকারী সেই ব্যক্তির (আমলনামায়) পুণ্য যোগ হতে থাকবে, আর এতে করে আমলকারী ব্যক্তিগণের কোনো একজনেরও পুণ্যের পরিমাণে কোনো কমতি হবে না। অপর দিকে যে ব্যক্তি কোনো নতুনত্বের সংযোজন ঘটায় আর লোকেরা তা করতে থাকে, তা হলে এর ওপর আমলকারী সবার পাপের ভার তারই ওপর বর্তাবে। আর এতে সেই ব্যক্তিদের স্ব স্ব পাপের দায়ভারে কোনো কমতি হবে না।’ (ইবনে মাজাহ)

হাদিসের এ আলোচনা থেকে সুস্পষ্ট বুঝা যায় যে, ধর্মে নতুন কোনো নিয়ম-কানুন প্রচলন করার কোনো শিক্ষা ইসলামে নেই। তথাপি আমরা দেখতে পাই যে, নিজেকে মুসলমান দাবি করা সত্ত্বেও নানান ভ্রান্ত রীতি-নীতির অনুসরণ করছি। বিভিন্ন সামাজিক কুসংস্কারমূলক অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের উৎসাহিত করছি।

বিভিন্ন ধরণের আচার অনুষ্ঠান আমাদের মূলত ধর্ম থেকেই দূরে সরিয়ে নিয়ে যায় না বরং তা আল্লাহর সন্তুষ্টি থেকেও বঞ্চিত করে।একজন মুসলমান হিসেবে নিজেকে সব ধরণের নতুন রীতিনীতির অনুসরণ করার পরিবর্তে ইসলামের সুন্দর শিক্ষা অনুশীলন করে অন্যদের দেখানো উচিত। প্রথমে নিজে, তারপর নিজ পরিবারকে এসব কুসংস্কারমূলক নানান অনুষ্ঠানাদি থেকে রক্ষা করতে হবে।আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরণের সামাজিক ও ধর্মীয় কুসংস্কার থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গে যে আইনি ব্যাখা দিল ভারত

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গে যে আইনি ব্যাখা দিল ভারত

সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলায় নিহত তিনজন, আহত ছত্রিশ

সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলায় নিহত তিনজন, আহত ছত্রিশ

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

দুই বছর পর পায়রা টার্মিনালে চীনা জাহাজের বার্থিং

দুই বছর পর পায়রা টার্মিনালে চীনা জাহাজের বার্থিং

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। হাদিসে এ দিনের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনের মর্যাদা উল্লেখ করে এটিকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে তুলে ধরেছেন। এ দিনে জুমার নামাজ আদায় করা হয়, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে জুমার নামাজের আজান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সামষ্টিক ইবাদত। প্রতি শুক্রবার মুসলমানরা মসজিদে একত্র হয়ে খুতবা শোনেন এবং জামাতে জুমার নামাজ আদায় করেন। কোরআনের সূরা জুমার ৯ নম্বর আয়াতে জুমার নামাজের আহ্বান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, জুমার সময় পার্থিব ব্যস্ততার চেয়ে ইবাদতকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব রয়েছে। জুমার দিনের বিশেষ মর্যাদার কথাও

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

ইসলামে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি হলো জুমার দিন। এ দিনে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ কিছু আমল ও ইবাদতের সুযোগ। কোরআনে জুমার নামাজের আহ্বান হলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে এ নির্দেশনা এসেছে। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে গোসলের

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেয়। একজন মুসলমানের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ হলো অন্যের উপকারে এগিয়ে আসা। বিপদে থাকা মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সাহায্য করা এবং মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করাকে ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় একে অন্যকে সহযোগিতা করো।’ এই নির্দেশনা থেকে বোঝা যায়, সমাজে

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

ইসলাম ধর্মে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। মুসলমানদের কাছে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। এদিন নামাজ, দোয়া, জিকির ও বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবারকে ইবাদত-বন্দেগিতে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান পুরুষ মুসলমানদের জন্য জুমার নামাজ

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন