বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬২৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

ছয় বছরেও শেষ হয়নি মাওলানা ফারুকী হত্যার তদন্ত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ২০:৭

শেয়ার করুনঃ
ছয় বছরেও শেষ হয়নি মাওলানা ফারুকী হত্যার তদন্ত

টেলিভিশনে ইসলামিক অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী নিজ বাসায় খুন হয়েছিলেন ২০১৪ সালের ২৭ আগস্ট। সেই ঘটনার ছয় বছর পেরিয়ে গেছে।বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে দ্রুতই তদন্ত প্রতিবেদন দাখিল হবে- এমন আশার কথাও শোনাতে পারছেন না সিআইডির কর্মকর্তা।২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাড়িতে খুন হন ইসলামিক ফ্রন্ট নেতা মাওলানা ফারুকী। ওই দিন এশার নামাজের পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসায় ঢু‌কে তার স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে ফারুকীকে গলা কেটে হত্যা ক‌রেন।

ঘটনার পরদিন তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসা‌মি করে শেরেবাংলা নগর থানায় এক‌টি হত্যা মামলা দায়ের করেন।এ হত্যা মামলাটি প্রথমে থানা পুলিশের কাছে থাকলেও পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি)। ডিবিতে স্থানান্তরের এক বছর পর ২০১৫ সালের শেষের দিকে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি।শুরুতে তদন্তের দায়িত্ব সিআইডির পরিদর্শক আরশেদ আলী মণ্ডলকে দেওয়া হয়। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. রাজিব ফরহান তদন্তের দায়িত্ব পান।

একাধিক তদন্ত সংস্থায় দফায় দফায় কর্মকর্তা বদলি হলেও তদন্ত এখনও আলোর মুখ দেখছে না। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য রয়েছে।মামলায় গ্রেফতারকৃত হাদিসুর রহমান সাগর, আব্দুল গাফ্ফার, মিঠু প্রধান ও খোরশেদ আলম নামে চার আসামি কারাগারে রয়েছেন। রাকিব ওরফে ইঞ্জিনিয়ার রাকিব, তারেকুল ইসলাম মিঠু, আলেক বেপারী ও মোজাফ্ফর হোসেন ওরফে সাঈদ নামে আরও চার আসামি জামিনে আছেন।

আরও

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে
সবশেষ ২০১৮ সালের ৩০ মে হলি আর্টিজান মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত নব্য জেএবির অন্যতম শীর্ষ নেতা হাদিসুর রহমান সাগর ফারুকী হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।স্বীকারোক্তিতে তিনি জানান, আল্লাহ ও রাসুল (সা.) সম্পর্কে ভুল ব্যাখ্যা করায় ফারুকীকে হত্যায় ঢাকার আশুলিয়া এলাকায় আগেও বেশ কয়েকবার বৈঠক করেন জঙ্গিরা। সবশেষ তারাই তাকে হত্যা করেন। হত্যাকাণ্ডে অংশ নেন নয়জন।

ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এর মধ্যে তিনি ছাড়াও রয়েছেন সারোয়ার জাহান মানিক, তাসনিম, আনোয়ার হোসেন ওরফে জামাই ফারুক, রজব, ইমন, রফিক, নাইম ও আশফাক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সারোয়ার জাহান মানিক মারা যান। আর স্বীকারোক্তির আগেই ২০১৭ সালে জামাই ফারুক ভারতে গ্রেফতার হন।  

মামলার তদন্তের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. রাজিব ফরহান বলেন, এ মামলাটি একেক সময় একেক দিকে মোড় নিয়েছে। শুরুতে এক ধরনের মোটিভ নিয়ে তদন্ত এগোচ্ছিল। ডিবির কাছে হস্তান্তরের পর তদন্ত অন্যদিকে মোড় নেয়। চলতি বছর জানুয়ারি থেকে আমি এ মামলার তদন্তের দায়িত্ব নিয়েছি। এখনো অনেক কাজ বাকি আছে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তিনি আরও বলেন, মামলায় গ্রেফতারকৃত একজন স্বীকারোক্তি দিয়েছেন। আরও একজন ১৬৪ ধারায় জবানবন্দি দিতে চাইলেও করোনা পরিস্থিতিতে তাকে আদালতে হাজির করতে পারিনি। এছাড়া সন্দেহভাজন একজন দেশের বাইরে আছেন। পলাতক আছেন কয়েকজন। এসব কারণেই তদন্তে কিছুটা সময় লাগছে। এখন আদালত খুলেছে, আশা করছি, তদন্ত একটা ইতিবাচক ফলের দিকে যাবে।   

আরও

মহানবী (সা.)-এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি

মহানবী (সা.)-এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি
তবে কবে নাগাদ অভিযোগপত্র দাখিল করা হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি তিনি।তদন্তে দীর্ঘ সময় লাগছে বলে এ মামলা নিয়ে একটা নেতিবাচক বার্তাও যাচ্ছে।আসামিপক্ষের আইনজীবীরাও এ নিয়ে হতাশ।  

আসামিপক্ষের এক আইনজীবী জাইদুর রহমান বলেন, তদন্তে দীর্ঘ লাগছে। এর কারণে আসামিদেরও ভোগান্তি হচ্ছে। ধার্য তারিখে তাদের আদালতে হাজিরা দিতে হয়। আসামিদের মধ্যে অনেকে গরিব, তাদের জন্য এটা একটা হয়রানিও। তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ না পেলে তারা অব্যাহতি পাবেন। আর জড়িত থাকলে বিচার শুরু হবে। কিন্তু এখন দু’টোর কোনোটিই হচ্ছে না।

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

দুই বছর পর পায়রা টার্মিনালে চীনা জাহাজের বার্থিং

দুই বছর পর পায়রা টার্মিনালে চীনা জাহাজের বার্থিং

দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার

দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার

ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা

ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। হাদিসে এ দিনের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনের মর্যাদা উল্লেখ করে এটিকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে তুলে ধরেছেন। এ দিনে জুমার নামাজ আদায় করা হয়, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে জুমার নামাজের আজান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সামষ্টিক ইবাদত। প্রতি শুক্রবার মুসলমানরা মসজিদে একত্র হয়ে খুতবা শোনেন এবং জামাতে জুমার নামাজ আদায় করেন। কোরআনের সূরা জুমার ৯ নম্বর আয়াতে জুমার নামাজের আহ্বান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, জুমার সময় পার্থিব ব্যস্ততার চেয়ে ইবাদতকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব রয়েছে। জুমার দিনের বিশেষ মর্যাদার কথাও

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

ইসলামে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি হলো জুমার দিন। এ দিনে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ কিছু আমল ও ইবাদতের সুযোগ। কোরআনে জুমার নামাজের আহ্বান হলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে এ নির্দেশনা এসেছে। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে গোসলের

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেয়। একজন মুসলমানের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ হলো অন্যের উপকারে এগিয়ে আসা। বিপদে থাকা মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সাহায্য করা এবং মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করাকে ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় একে অন্যকে সহযোগিতা করো।’ এই নির্দেশনা থেকে বোঝা যায়, সমাজে

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

ইসলাম ধর্মে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। মুসলমানদের কাছে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। এদিন নামাজ, দোয়া, জিকির ও বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবারকে ইবাদত-বন্দেগিতে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান পুরুষ মুসলমানদের জন্য জুমার নামাজ