শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

মাতৃভাষার মর্যাদা সম্পর্কে ইসলাম কী বলে?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৭

শেয়ার করুনঃ
মাতৃভাষার মর্যাদা সম্পর্কে ইসলাম কী বলে?
মাতৃভাষা মহান প্রভুর বিস্ময়কর নিদর্শন। এ ভাষা অঞ্চলভেদে বৈচিত্র্যময়, বিবিধ এবং বিভিন্ন। মহান প্রভু কুরআনে সেকথাই তুলে ধরেছেন। তিনি বলেন-‘তার নিদর্শনাবলির মধ্যে রয়েছে আসমান জমিনের সৃষ্টি এবং তোমাদেরে ভাষার বিভিন্নতা।’ (সুরা রূম : আয়াত ২২)মহান প্রভু ঘোষিত এ নির্দশনই হচ্ছে ভাষা। ভাষা সুস্পষ্ট না হলে মানব জীবনের সব কিছুই যেন অপূর্ণ। ভাষার স্বাধীনতা না থাকলে মৃত্যু হয় স্বাধীনতার। তাইতো সত্যের শ্লোগান দিতে, সত্যের জয়গান লিখতে প্রয়োজন স্বাধীন ভাষার।১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি একঝাঁক বাঙালি তরুণের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকের ভাষার স্বাধীনতা। যা আন্তর্জাতিক মাতৃভাষার দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ ভাষার প্রতি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে শ্রদ্ধা থাকুক সব ভাষা-গোষ্ঠী মানুষের।

মানুষ সে ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে, যে ভাষায় কথা বললে তা হৃদয় দিয়ে উপলব্দি করা যায়। আর মাতৃভাষায় কথা বলা ছাড়া কোনো মানুষই পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারে না। আর এ কারণেই যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক নবি-রাসুলের কাছেও স্বজাতির ভাষায় আসমানি গ্রন্থ নাজিল করেছেন।যাতে প্রত্যেক নবি-রাসুলই তাদের নিজস্ব ভাষায় আল্লাহর আহ্বান মানুষের কাছে পৌছে দিতে পারে। তাওহিদের দাওয়াত সহজ ও সাবলীলভাবে পৌছাতে পারে। এ প্রসঙ্গটিও কুরআনে সুস্পষ্ট ওঠে এসেছে-আর আমি প্রত্যেক পয়গম্বরকেই (নবি-রাসুলগণকে) স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, যাতে করে তাদেরকে সুস্পষ্টভাবেু বুঝাতে পারে। (সুরা ইবরাহিম : আয়াত ৪)এতো গেল ভাষার কথা। আল্লাহ তাআলা একই ভাষাভাষী মানুষের আঞ্চলিকতার ওপর গুরুত্বারো করেছেন। যে কারণে পবিত্র কুরআনের ভাষা আরবিকে তিনি ৭টি পঠন রীতিতে নির্ধারণ করেছেন। এ পঠনরীতি সাত ক্বিরাত নামে সপরিচিত।

ফিরে আসি ভাষার কথায়। ফেব্রুয়ারি মাস আসলেই বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী প্রতিটি মানুষই এ মাসটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বাংলা ভাষার মর্যাদা পেতে পাকিস্তানি হানাদার বাহিনীর চরম অত্যাচার নির্যাতন স্বীকার করতে হয়েছিল অনেককেই।১৯৫২ সালের সে সময়টিতে যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করে মৃত্যু মুখে পতিত হয়েছেন। দেশ মাতৃকার সে সূর্য সন্তান সালাম, জাব্বার, রফিক, বরকত ও সালাহউদ্দিনের মতো সব ভাষা শহীদ ও বীর সেনানীদের জন্যই থাকবে আজীবন শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক দোয়া।সে ভাষায় শুধু কথা বলা-ই নয় বরং অর্জিত স্বাধীন ভাষা বাংলায় এ দেশে মসজিদ, মাদ্রাসা ও ময়দানে চলছে ধর্মীয় বয়ান ও পড়ালেখা। তাইতো বাংলা ভাষা-ভাষী মানুষের জন্য এ ভাষা মহান প্রভুর সেরাদান্

আরও

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন
সুতরাং মায়ের ভাষা বাংলা ভাষা যেহেতু মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে এ ভাষা-ভাষী মানুষের জন্য শ্রেষ্ঠ উপহার। তাই ভাষা শহীদ সালাম, জাব্বার, রফিক, বরকত, সালাহউদ্দিনসহ সব ভাষা সৈনিকদের আত্ম-ত্যাগকে আল্লাহ তাআলা কবুল করুন।সর্বোপরি ভাষার মর্যাদা রক্ষা করা যেমন প্রতিটি মানুষের ঈমানি দাবি। তেমনি ভাষার জন্য যাদের অবদান রয়েছে সে সব ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করাও ঈমানের দাবি। আল্লাহ তাআলা সকল ভাষা শহীদদের সর্বোত্তম প্রতিদান দান করুন।

ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মনে রাখতে হবে

ভাষা ও দেশ এক সুতোয় গাঁথা। আল্লাহ তাআলা ভাষাকে দেশের সঙ্গে এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবেই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই আমাদের প্রিয় মাতৃভাষা ‘বাংলা ভাষা’র প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান করা জরুরি।

কবির ভাষায় বলতে চাই-

আরও

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে
‘পাখির ভাষায় গাইছে পাখি

ভোর বিহনের গান

আমার ভাষায় তেমনি আমি

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তুলব সুরের তান

আমার গানে আমার সুরে

জাগবে সাড়া ভুবন জুড়ে

জানবে সবে বাংলা ভাষার

নিবিড় উপাখ্যান-

বাংলা ভাষায় গাইব আমি

বাংলাদেশের গান।’

আল্লাহ তাআলা প্রত্যেক জাতি গোষ্ঠীকে তাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার তাওফিক দান করুন। বাংলা ভাষার জন্য জীবনদানকারী সব ভাষা সৈনিককে পরকালে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দান করুন। আমিন।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘে গুরুত্বপূর্ণ আইনি দায়িত্ব পেলেন ব্যারিস্টার জাইমা রহমান

জাতিসংঘে গুরুত্বপূর্ণ আইনি দায়িত্ব পেলেন ব্যারিস্টার জাইমা রহমান

দেশে ফের হাম টিকা ক্যাম্পেইন শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু

দেশে ফের হাম টিকা ক্যাম্পেইন শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু

চীনা স্যাটেলাইট সহায়তায় ইরানের নিখুঁত হামলা, দাবি মার্কিন গোয়েন্দাদের

চীনা স্যাটেলাইট সহায়তায় ইরানের নিখুঁত হামলা, দাবি মার্কিন গোয়েন্দাদের

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান, জানালেন জোকার

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান, জানালেন জোকার

জনপ্রিয় সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সামষ্টিক ইবাদত। প্রতি শুক্রবার মুসলমানরা মসজিদে একত্র হয়ে খুতবা শোনেন এবং জামাতে জুমার নামাজ আদায় করেন। কোরআনের সূরা জুমার ৯ নম্বর আয়াতে জুমার নামাজের আহ্বান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, জুমার সময় পার্থিব ব্যস্ততার চেয়ে ইবাদতকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব রয়েছে। জুমার দিনের বিশেষ মর্যাদার কথাও

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

ইসলামে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি হলো জুমার দিন। এ দিনে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ কিছু আমল ও ইবাদতের সুযোগ। কোরআনে জুমার নামাজের আহ্বান হলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে এ নির্দেশনা এসেছে। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে গোসলের

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেয়। একজন মুসলমানের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ হলো অন্যের উপকারে এগিয়ে আসা। বিপদে থাকা মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সাহায্য করা এবং মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করাকে ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় একে অন্যকে সহযোগিতা করো।’ এই নির্দেশনা থেকে বোঝা যায়, সমাজে

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

ইসলাম ধর্মে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। মুসলমানদের কাছে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। এদিন নামাজ, দোয়া, জিকির ও বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবারকে ইবাদত-বন্দেগিতে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান পুরুষ মুসলমানদের জন্য জুমার নামাজ

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিবিজড়িত দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবেন বিশ্বের মুসলমানরা। প্রায় ১,৪০০ বছর আগে এই দিনে মানবজাতির হেদায়েতের আলো নিয়ে আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ওফাত লাভ করেন। মহানবী (সা.) ইসলামের সর্বশেষ নবী ও রাসুল। ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার অভিজাত কুরাইশ গোত্রে